Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তথ্যপ্রযুক্তিতে যেসব পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২০
তথ্যপ্রযুক্তিতে যেসব পরিবর্তন আসছে
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ সফটওয়্যার খাতের উদ্যোক্তাদের হাত ধরে নতুন দশকে নতুন প্রযুক্তি সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত দেশের সফটওয়্যার খাতের প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে দেশীয় অনেক অভিনব উদ্যোগ দেশের বাইরে সমাদৃত ও পুরস্কৃত হয়েছে। ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়তে শুধু শহরে নয়; সরকার জেলা-উপজেলা সদর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও তথ্যপ্রযুক্তি সেবা পৌঁছে দিয়েছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কাজ করছে বেসিস।

চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত দক্ষ মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে জোর দিচ্ছে। দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের আয় ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। ২০২১ সাল নাগাদ আইসিটি খাতের আয় ৫০০ কোটি ডলারে উত্তীর্ণ করার লক্ষ্য নির্ধারণ হয়েছে। এ লক্ষ্য অর্জন ও নতুন দশকের প্রযুক্তির সঙ্গে এগিয়ে চলতে দেশের সফটওয়্যার খাতে নানা প্রযুক্তি নিয়ে কাজ চলছে।

তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের (উইটসা) মহাসচিব জেমস পয়জ্যান্টস বলেন, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ ভালো করছে এবং যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলে উইটসা ঢাকাকে বেছে নিয়েছে বিশ্ব সম্মেলন করার জন্য। বাংলাদেশ ‘ভিশন ২০২১’ সামনে রেখে আইসিটিতে এগিয়ে চলছে। যেকোনো দেশের সফলতার মূল বিষয় হলো নেতৃত্ব, যা বাংলাদেশের আছে।

পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি নতুন দশকের শুরুতে মানুষের কাছে চলে আসবে। এ প্রযুক্তির কল্যাণে আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিকস ও বিগ ডাটা অ্যানালাইসিসের মতো নানা কাজ। প্রয়োজন হবে দক্ষ কর্মীর। আগামী এক দশকের মধ্যে আরো নতুন উদ্ভাবনী প্রযুক্তি এসে নতুন চাকরি সৃষ্টি করবে এবং প্রচলিত অনেক চাকরি বন্ধ হয়ে যেতে পারে। তাই যুগোপযোগী দক্ষ কর্মী তৈরি করতে দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো কাজ করছে।

মিডিয়াসফট ডাটা সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোপাল দেবনাথ বলেন, তিনি দেশের সফটওয়্যার খাতে দুই দশকের বেশি সময় ধরে কাজ করছেন। খুচরা বিক্রি খাতের ডিজিটাইজেশন বা অটোমেশনে রয়েছে তার প্রতিষ্ঠানের অসাধারণ ভূমিকা। সফটওয়্যার বাজারে দেশী সফটওয়্যারের অপার সম্ভাবনা রয়েছে। আমরা তার একটি ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিভিন্ন প্রণোদনার মাধ্যমে সফটওয়্যারের আওতাভুক্ত করা জরুরি। নতুন প্রযুক্তিকে যুক্ত করে এগিয়ে যেতে হবে। আমরা নতুন প্রযুক্তি ও নতুন নতুন উদ্যোগ নিয়ে কাজ করছি, বিশেষ করে ইন্ডাস্ট্রি ৪.০।

তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা বলছেন, শুধু তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা চালুর মধ্যেই সীমিত থাকবে না এ দশক। প্রতিনিয়তই নিত্যনতুন ও অধিকতর উন্নত প্রযুক্তি আসবে। পুরনো পণ্যসেবাগুলোর জায়গায় হালনাগাদ পণ্যসেবা দ্রুত চালু হবে। এরই ধারাবাহিকতায় স্মার্টফোনের সক্ষমতা, ব্রডব্যান্ড ইন্টারনেট, ক্লাউড কম্পিউটিং, কোয়ান্টাম কম্পিউটিং, রিয়েল-টাইম স্পিচ রিকগনিশন, ন্যানো কম্পিউটার, ওয়্যারেবল ডিভাইস ও নিয়ার ফিল্ড কমিউনিকেশন, সাইবার সিকিউরিটি, স্মার্ট সিটিজ, ইন্টারনেট সেবা আরো উন্নত হবে। ক্লাউড কম্পিউটিং ও কোয়ান্টাম কম্পিউটিংয়ের বিকাশ এ দশকে বিশ্বের তথ্যপ্রযুক্তির দিশা পুরোদমে পাল্টে দেবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা এখন থ্রিডি প্রিন্টিং ও বায়োমেট্রিকস চালুর বিষয়েও জোরালোভাবে কথা বলছেন। অনলাইন কার্যক্রমে এখন যেভাবে নতুন নতুন ডিভাইস, কৌশল ও প্রবণতা ব্যাপক হারে চালু ও বিকশিত হচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে আমাদের লাইফস্টাইল বা জীবনধারাকে আমূল পাল্টে দেবে বলে মনে হচ্ছে।

বাংলাদেশকে ডিজিটাল করতে প্রশাসন, ব্যবসায়-বাণিজ্য ও শিক্ষাসহ সব খাতে আরো অধিক হারে স্মার্ট মেশিন ও প্রক্রিয়াগত প্রযুক্তির প্রচলন ও ব্যবহার বাড়ানো প্রয়োজন। এর ফলে আমাদের লাইফস্টাইল বা জীবনধারার পাশাপাশি নীতিনির্ধারকদের কাজকর্মেও তথ্যপ্রযুক্তির ইতিবাচক প্রভাব পড়বে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ
নির্বাচিত

বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ

উন্মোচনের আগেই অ্যামাজনে মটোরোলা জেড ৪
নির্বাচিত

স্মার্টফোন আমদানিতে শুল্ক ২৫ শতাংশ অব্যাহত

ফেসবুক আইডি ছাড়া মেসেঞ্জার ব্যবহারের উপায়
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে সেভ-লাইক দেওয়া রিলগুলো আবারও দেখবেন যেভাবে

নগদের দায়িত্ব এখন ডাক বিভাগের হাতে
প্রযুক্তি সংবাদ

নগদের দায়িত্ব এখন ডাক বিভাগের হাতে

প্রথম স্যাটেলাইট অ্যান্ড্রয়েড ফোন
নির্বাচিত

প্রথম স্যাটেলাইট অ্যান্ড্রয়েড ফোন

টেকনো স্পার্ক গো ২: কম বাজেটে সেরা অভিজ্ঞতা?
প্রযুক্তি সংবাদ

টেকনো স্পার্ক গো ২: কম বাজেটে সেরা অভিজ্ঞতা?

Load More

ট্রেন্ডিং টপিক

ডিজিটাল প্লাটফর্মকে শৃঙ্খলায় আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল প্লাটফর্মকে শৃঙ্খলায় আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার
প্রযুক্তি বাজার

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন
নির্বাচিত

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix