Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোয়ালকমের ৫জি মডেম চিপ তৈরি করবে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০
কোয়ালকমের ৫জি মডেম চিপ তৈরি করবে স্যামসাং
Share on FacebookShare on Twitter

মার্কিন সেমিকন্ডাক্টর কোম্পানি কোয়ালকম ইনকরপোরেশনের নতুন ৫জি মডেম চিপ তৈরি করবে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং ইলেকট্রনিকস লিমিটেডের সেমিকন্ডাক্টর বিভাগ। এ নিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

সংশ্লিষ্ট দুই সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, এ চুক্তি চুক্তিভিত্তিক চিপ উৎপাদন খাতে প্রতিদ্বন্দ্বী তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) বিরুদ্ধে প্রতিযোগিতা জোরদারের মাধ্যমে বিশ্ববাজারে স্যামসাংয়ের দখল বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। কারণ স্যামসাং কয়েক বছর ধরে সেমিকন্ডাক্টর উৎপাদন খাতে অবস্থান দৃঢ় করতে জোর চেষ্টা চালাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, চুক্তির আওতায় কোয়ালকমের নতুন এক্স৬০ মডেম চিপ তৈরি করবে স্যামসাং, যা স্মার্টফোনের মতো অন্যান্য ডিভাইসকে পঞ্চম প্রজন্মের মোবাইল ডাটা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে। কোয়ালকমের এ উন্নত মডেম চিপ তৈরিতে ৫-ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করবে স্যামসাং। ফলে এক্স৬০ মডেম চিপ আগের প্রজন্মের চিপের তুলনায় ক্ষুদ্র এবং দৃঢ় ও কার্যক্ষমতার দিক থেকে আরো উন্নত করে তুলবে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, টিএসএমসিও কোয়ালকমের জন্য ৫-ন্যানোমিটার প্রযুক্তিতে মডেম তৈরি করতে পারে। তবে এ বিষয়ে স্যামসাং ও কোয়ালকমের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে টিএসএমসির পক্ষ থেকেও তাত্ক্ষণিকভাবে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করা হয়।

স্যামসাং বিশ্বের দ্বিতীয় বৃহৎ চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। বর্তমানে নিজেদের মোবাইল ফোনের নানা সরঞ্জাম নিজেরাই উৎপাদন করছে। একই সঙ্গে চুক্তিতে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য চিপ উৎপাদন ও সরবরাহ করছে। স্যামসাংয়ের গ্রাহক তালিকায় রয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) ও এনভিডিয়ার মতো একাধিক মার্কিন প্রতিষ্ঠান। আইবিএম ও এনভিডিয়ার জন্য চিপ উৎপাদন এবং সরবরাহের কাজ করছে স্যামসাং।

প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর বিভাগের আয়ের সিংহভাগ আসে মেমোরি চিপ উৎপাদন কার্যক্রম থেকে। বৈশ্বিক মেমোরি চিপ বাজারে অস্থিরতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে নন-মেমোরি চিপ উৎপাদন বাড়াতে আগামী ২০৩০ সালের মধ্যে ১১ হাজার ৬০০ কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছিল স্যামসাং।

কোয়ালকমের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া স্যামসাংয়ের নন-মেমোরি চিপ বাজারে ব্যবসা জোরদারের প্রচেষ্টার অগ্রগতি হিসেবে দেখা দিয়েছে। বলা হচ্ছে, স্যামসাং কোয়ালকমের নতুন মডেম চিপ উৎপাদনের একটি ক্ষুদ্র অংশের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। তবে কোয়ালকম স্যামসাংকে ৫-ন্যানোমিটার প্রযুক্তিতে চিপ উৎপাদনকারী হিসেবে বিশ্ববাজারে দৃঢ় প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থাপন করছে। চলতি বছর স্যামসাং টিএসএমসির বিপক্ষে নিজেদের অংশীদারিত্ব অর্জনের জন্য পরিকল্পনা করেছে। এ পরিকল্পনার সূচনা হিসেবে এ বছর ৫-ন্যানোমিটার উৎপাদনও ব্যাপকভাবে শুরু করেছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের ভাষ্যে, কোয়ালমের সঙ্গে চুক্তি স্যামসাংয়ের ফাউন্ড্রি ব্যবসাকে আরো দৃঢ় করবে। কারণ এক্স৬০ মডেম ফাইভজিতে স্থানান্তরিত হওয়ায় আরো অনেক ধরনের ডিভাইসে এ চিপ ব্যবহার হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

ট্রেন্ডফোর্সের তথ্যমতে, গত বছর চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) টিএসএমসির ৫২ দশমিক ৭ শতাংশ শেয়ারের বিপরীতে স্যামসাংয়ের ১৭ দশমিক ৮ শতাংশ শেয়ার ছিল বাজারে।

পৃথক এক ঘোষণায় কোয়ালকম জানিয়েছে, তারা চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) গ্রাহকদের কাছে এক্স৬০ চিপের নমুনা প্রেরণ শুরু করবে। এসব চিপ কোন প্রতিষ্ঠান বা ব্র্যান্ড ব্যবহার করবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

এছাড়া জানুয়ারি-মার্চ প্রান্তিকে যে মডেম চিপ সরবরাহ শুরুর কথা বলা হচ্ছে, সেগুলো স্যামসাং বা টিএসএমসি তৈরি করবে কিনা তা স্পষ্ট করা হয়নি।

টিএসএমসি ৭-ন্যানোমিটার প্রযুক্তিতে চিপের উৎপাদন জোরদার করেছিল। এ প্রযুক্তি দিয়ে অ্যাপল ইনকরপোরেশনের মতো বহুজাতিক প্রতিষ্ঠানের মন জয় করতে পেরেছিল প্রতিষ্ঠানটি।

গত মাসে টিএসএমসির কর্মকর্তারা জানান, তারা বছরের প্রথমার্ধে ৫-ন্যানোমিটার প্রযুক্তিতে চিপ উৎপাদন শুরু করবে। চলতি বছর মোট আয়ের ১০ শতাংশ ৫-ন্যানোমিটার প্রযুক্তিতে চিপ উৎপাদন বিভাগ থেকে অর্জনের আশাবাদ ব্যক্ত করেছেন টিএসএমসির সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ৫জি

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ বেড়েছে ২৬ শতাংশ
নির্বাচিত

বিশ্বসেরা উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথম সারিতে হুয়াওয়ে

প্যানাসনিকের মজবুত ট্যাবলেট টাফবুক এস১
প্রযুক্তি সংবাদ

প্যানাসনিকের মজবুত ট্যাবলেট টাফবুক এস১

মাইক্রোএলইডি ডিসপ্লের আইফোন আনবে অ্যাপল
নির্বাচিত

মাইক্রোএলইডি ডিসপ্লের আইফোন আনবে অ্যাপল

টিমস এসেনশিয়াল উন্মুক্ত করল মাইক্রোসফট
প্রযুক্তি বাজার

টিমস এসেনশিয়াল উন্মুক্ত করল মাইক্রোসফট

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’
টেলিকম

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’

মেহেরপুরে ‌‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের’ ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রযুক্তি সংবাদ

মেহেরপুরে ‌‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের’ ভিত্তিপ্রস্তর স্থাপন

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
প্রযুক্তি সংবাদ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

সাত মাসে দেশে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার হয়েছে ৮৭ শতাংশ
সোশ্যাল মিডিয়া

সাত মাসে দেশে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার হয়েছে ৮৭ শতাংশ

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি পরামর্শ

ডিজিটাল দক্ষতা ও সাইবার সচেতনতায় এগিয়ে এপিএসির গ্রাহকরা: ক্যাসপারস্কি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ ফেব্রুয়ারি ২০২০

কোয়ালকমের ৫জি মডেম চিপ তৈরি করবে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV