Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলা ভাষায় ওয়েবসাইট চালু করল যুক্তরাষ্ট্র দূতাবাস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 21 February 2020
বাংলা ভাষায় ওয়েবসাইট চালু করল যুক্তরাষ্ট্র দূতাবাস
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের বাংলা ভাষার ওয়েবসাইট চালু করলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) জোয়ান ওয়াগনার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

জানা যায়, এটি দূতাবাসের ইংরেজি ওয়েবসাইটটির অনেকটাই অনুরূপ। বাংলা ওয়েবসাইটটি বাংলাদেশ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সব বাংলা ভাষাভাষীর জন্য নানা ধরনের বিষয়বস্তু পরিবেশন করবে বলে জানায় কর্তৃপক্ষ।

দূতাবাসকে বাংলাদেশিদের সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগ এবং যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও প্রসারিত করতে সহায়তা করবে এই ওয়েবসাইট, জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলা ও ইংরেজি উভয় ওয়েবসাইটই নিয়মিত আপডেট করা হবে যাতে দুই ভাষার মানুষের জন্যই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি, ব্যবসা-বাণিজ্যের সুযোগ, যুক্তরাষ্ট্র ভ্রমণের ভিসা এবং শিক্ষাগত ও পেশাগত এক্সচেঞ্জ কর্মসূচিসহ অনেক বিষয়ে তথ্য পাওয়া নিশ্চিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তি, মিডিয়া নোট ও প্রেস বিবৃতি, সংবাদ বিষয়ক অনুষ্ঠান, নিরাপত্তা এবং জরুরি বার্তা, বক্তৃতা ও মিডিয়া সাক্ষাৎকার এবং অন্যান্য বার্তা ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই পোস্ট করা অব্যাহত থাকবে বলেও জানায় কর্তৃপক্ষ।

বাংলা ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে সিডিএ ওয়াগনার বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশে এবং বিশ্বজুড়ে বাংলাদেশিদের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। বাংলাদেশের ১৯৫২ সালের ভাষা আন্দোলনই জাতিসংঘকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রবর্তনে উৎসাহিত করে। অতীতে সংঘটিত এই ঐতিহাসিক বাংলা ভাষা আন্দোলনকে শ্রদ্ধা জানাতে দূতাবাসের পক্ষ থেকে এর নতুন বাংলা ওয়েবসাইট উদ্বোধন করা আমার জন্য সম্মান এবং আনন্দের।

মিটিং এর কারণে বাংলাদেশের বাইরে থাকায় অনুষ্ঠানে অংশ নিতে না পারা রাষ্ট্রদূত মিলার নতুন ওয়েবসাইট সম্পর্কে একটি বার্তা পাঠান।

এতে তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে যুক্তরাষ্ট্র দূতাবাসের নতুন বাংলা ভাষার ওয়েবসাইটের উদ্বোধন ঘোষণা করতে পেরে আমি গর্বিত। আমরা আশা করি, এই অসাধারণ জাতি যে ভাষাটির মর্যাদা রক্ষার জন্য বীরত্বের সঙ্গে লড়েছে সেই বাংলা ভাষার নতুন ওয়েবসাইট বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করবে। ওয়েবসাইটটি বাংলাদেশ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের জন্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্যের সুযোগ, ভিসা বিষয়ক তথ্য, যুক্তরাষ্ট্রের নাগরিক পরিষেবা, যুক্তরাষ্ট্রে অধ্যয়ন এবং সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং পেশাগত এক্সচেঞ্জ প্রোগ্রামসহ অনেক কিছু সম্পর্কে পড়া ও আলোচনার সুযোগ করে দেবে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের বাংলা ঢাকার ওয়েবসাইটটি দেখতে www.bd.usembassy.gov/bn এবং ইংরেজি ওয়েবসাইটটি দেখতে www.bd.usembassy.gov ঠিকানায় ঘুরে আসতে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে ওয়ালটন এমডির ফলপ্রসূ আলোচনা

মঙ্গলে রকেট পাঠাবে দুবাই
প্রযুক্তি সংবাদ

মঙ্গলে রকেট পাঠাবে দুবাই

ভ্রমণের আনন্দ ও নিরাপত্তা বাড়াতে সঙ্গে রাখুন এই ৭টি স্মার্ট গ্যাজেট
কিভাবে করবেন

ভ্রমণের আনন্দ ও নিরাপত্তা বাড়াতে সঙ্গে রাখুন এই ৭টি স্মার্ট গ্যাজেট

মেসেঞ্জার ভিডিও কলে যোগ হলো নতুন সুবিধা
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জার ভিডিও কলে যোগ হলো নতুন সুবিধা

৭ অনলাইন গেম, যেন মৃত্যুফাঁদ
নির্বাচিত

৭ অনলাইন গেম, যেন মৃত্যুফাঁদ

এসএমএসকে বিদায় জানিয়ে আসছে ৫জি মেসেজ
নির্বাচিত

এসএমএসকে বিদায় জানিয়ে আসছে ৫জি মেসেজ

Load More

ট্রেন্ডিং টপিক

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট
প্রযুক্তি সংবাদ

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 February 2020

বাংলা ভাষায় ওয়েবসাইট চালু করল যুক্তরাষ্ট্র দূতাবাস

Techzoom.TV |
TechzoomTV