Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সহজে ওয়েবপেজ তৈরির উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০
সহজে ওয়েবপেজ তৈরির উপায়
Share on FacebookShare on Twitter

সময়ের সাথে সাথে ইন্টারনেটের ব্যবহার যেমন বাড়ছে, তেমনি ওয়েবসাইট তৈরির প্রবণতাও বাড়ছে সকলের মধ্যে। ফেসবুক, টুইটার, গুগল প্লাসসহ নানান সাইটে যেমন অ্যাকাউন্ট রয়েছে, নিজের আলাদা একটি সাইট তৈরির সুপ্ত ইচ্ছাও রয়েছে অনেকের। তবে প্রফেশনালদের দিয়ে ওয়েবসাইট তৈরি করতে করতে এবং কাস্টম ডোমেইন ব্যবহার করতে যে খরচ, তা কুলিয়ে ওঠা সম্ভব নয়। এ ক্ষেত্রে আপনার সুপ্ত ইচ্ছা পূরণ করতে পারে কিছু ওয়েবসাইট, যেগুলোতে বিনামূল্যে আপনার একটি ওয়েবপেজ তৈরি করতে পারবেন, পারবেন নিজে নিজেই তাকে কাস্টমাইজ করে মনমতো সাজিয়ে নিতে। এরকম কয়েকটি সাইটের কথা জানানো হলো এ লেখায়।

অ্যাবাউট ডটমি

খুব দ্রুত সাইন-আপ করে এই সাইট থেকে আপনি আপনার নিজের জন্য একটি ওয়েবপেজ খুলে ফেলতে পারবেন। এখান থেকে যে ওয়েবপেজটি খোলা হবে, তাতে আপনা রসংক্ষিপ্ত জীবনবৃতান্ত যেমন যুক্ত করতে পারবেন, তেমনি বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটে আপনার অ্যাকাউন্টের লিংকও সংযুক্ত করতে পারবেন। এই ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড আপনি পছন্দমতো বদলে নিতে পারবেন এবং প্রয়োজনে নতুন ছবি আপলোডও করতে পারবেন। কালার প্রোফাইলও বদলে দিতে পারবেন ইচ্ছে মতো। এখানে ওয়েব পেজটি তৈরি করা যায় খুব অল্প সময়ের মধ্যেই আর সাথে সাথেই তা উন্মুক্ত হয়ে যায় সকলের জন্য। এই ওয়েব পেজটি থেকে যেকেউ আপনাকে ইমেইল করতে পারবে এবং মন্তব্যও করতে পারবে। এই সাইটেও আবার লগিং এবং অন্যান্য পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। ঠিকানা :about.me

ফ্লেভারস ডটমি

আগের সাইটে অনেক ফিচারই রয়েছে এই সাইটে। তবে এর বাড়তি কিছু ফিচারও রয়েছে। এখানে তৈরি করা ওয়েব পেজের হোমপেজের লেআউট যেমন পরিবর্তন করা যায়, তেমনি কন্টেন্টগুলো পছন্দমতো সাজানো যায়। আবার কন্টেন্টে ভিজ্যুয়াল ইফেক্টও যোগ করা যায়। বিনামূল্যের এই সাইটে পাঁচটি পর্যন্ত সামাজিক যোগাযোগের সাইটের অ্যাকাউন্ট যুক্ত করা যায়। অবশ্য বিনামূল্যের পাশাপাশি এখানে প্রিমিয়াম সার্ভিসও রয়েছে। যাতে অর্থের বিনিময়ে বাড়তি অনেক ফিচার ব্যবহার করা যাবে। ঠিকানা :flavors.me

ফলআর ডটকম

আগের দুইটি সাইটের চেয়ে এই সাইটের ব্যবহার একটু ভিন্ন। এই সাইটে মূলত আপনার জন্য তৈরি করা হবে একটি ভার্চুয়াল ভিজিটিং কার্ড যাতে আপনি যোগ করতে পারবেন সোশ্যাল নেটওয়ার্কের লিংক, কর্মদক্ষতা, কাজের অভিজ্ঞতা এবং আপনার সাথে যোগাযোগের বিস্তারিত ঠিকানা। টুইটার অ্যাকাউন্ট থেকে এই সাইট স্বয়ংক্রিয়ভাবে আপনার তথ্যগুলো হালনাগাদ করতেও সক্ষম। এটি আপনার জন্য মিনি সোশ্যাল নেটওয়ার্ক হিসেবেও কাজ করতে পারবে। ঠিকানা :follr.com

ডুয়িড ডটকম

ডুয়িড ডটকমের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যখন কোনো কাজ করবেন অনলাইনে, তা এই সাইটে লাইভ দেখানোর সুযোগ রয়েছে। আপনি যখন কোনো সার্ভিস যুক্ত করবেন, ট্যাগ বা লেআউট বদল করবেন, এটি সাথে সাথেই আপনাকে প্রিভিউ দেখাতে সমর্থ হবে। বিনামূল্যের এই সাইটে আপনি ১০টি পর্যন্ত লিংক যুক্ত করতে পারবেন অ্যাকাউন্টের সাথে। শুধু তাই নয়, এখান থেকে আপনি মোবাইলের জন্য আপনার পেজটির বিশেষ সংস্করণও তৈরি করে নিতে পারবেন। এখান থেকে ভিজিটররা ভার্চুয়াল বিজনেস কার্ড ডাউনলোড করতে পারবে। এখানে কনটাক্ট ফরমও যুক্ত করা যায়। ঠিকানা :dooid.me

উইবলি ডটকম

উইবলি ডটকম সাইটও আপনি ব্যবহার করতে পারবেন বিনামূল্যে। তবে এখান থেকে আপনার নিজস্ব ওয়েবপেজ তৈরি করতে গেলে প্রথমেই আপনাকে আপনার ওই পেজের ধরন বেছে নিতে হবে। এই পেজটিকে আপনি ফোরাম, ব্লগ, পোর্টফোলিও প্রভৃতি ফরম্যাটে তৈরি করার সুযোগ পাবেন। এখানে আপনি একটি সাবডোমেইনও তৈরি করতে পারবেন। টাকার বিনিময়ে অবশ্য নতুন ডোমেইন কিনতে পারবেন। পেজ তৈরি করতে গিয়ে থিম বাছাই করা এবং কনটেন্ট সাজানোর বিষয়গুলো আপনি নিজেই নির্ধারণের সুযোগ পাবেন। যারা ওয়েবপেজ বিষয়ে কিছুটা অভিজ্ঞ, তারা এখানে বিজ্ঞাপন যুক্ত করার ব্যবস্থাও করতে পারবেন। অ্যাডমিন অ্যাকসেস দিয়ে এটি সম্পাদনা করার সুযোগ অন্যকেউ দিতে পারবেন। ঠিকানা :weebly.com

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২৭ সেপ্টেম্বরের পর যেসব অ্যানড্রয়েড ফোন চলবে না!
নির্বাচিত

২৭ সেপ্টেম্বরের পর যেসব অ্যানড্রয়েড ফোন চলবে না!

সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দেওয়া হবে : নাহিদ ইসলাম
প্রযুক্তি সংবাদ

সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দেওয়া হবে : নাহিদ ইসলাম

কোনো অ্যাকাউন্ট ছাড়াই মোবাইলে লাইভ ভিডিও দেখার সুযোগ দিচ্ছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

কোনো অ্যাকাউন্ট ছাড়াই মোবাইলে লাইভ ভিডিও দেখার সুযোগ দিচ্ছে ফেসবুক

শীঘ্রই স্মার্টফোন বাজারে আসছে অপো এফ ১৭
নির্বাচিত

শীঘ্রই স্মার্টফোন বাজারে আসছে অপো এফ ১৭

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ মেধাভিত্তিক সাশ্রয়ী ও উন্নত দেশে পরিণত হবে: পলক
প্রযুক্তি সংবাদ

প্রশাসনে আইসিটি ক্যাডার দাবি সংসদে উত্থাপন করবেন পলক

দেশের অলিম্পিক দলের সহযোগী হচ্ছে দারাজ
ই-কমার্স

দেশের অলিম্পিক দলের সহযোগী হচ্ছে দারাজ

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!

৮,০০০ এমএএইচ দানবীয় ব্যাটারি ও এলইডি ম্যাট্রিক্স ডিসপ্লেসহ বিশ্ববাজারে ‘টেকনো পোভা ৮ ৫জি’
প্রযুক্তি সংবাদ

৮,০০০ এমএএইচ দানবীয় ব্যাটারি ও এলইডি ম্যাট্রিক্স ডিসপ্লেসহ বিশ্ববাজারে ‘টেকনো পোভা ৮ ৫জি’

টেকনো পোভা ৮ প্রো ৫জি এর থাকছে ১২জিবি র‍্যাম ও শক্তিশালী প্রসেসর!
প্রযুক্তি সংবাদ

টেকনো পোভা ৮ প্রো ৫জি এর থাকছে ১২জিবি র‍্যাম ও শক্তিশালী প্রসেসর!

ইরানের ২০০০ লক্ষ্যবস্তুতে হামলায় মাস্কের ‘গ্রক এআই’ ব্যবহার করে পেন্টাগন
প্রযুক্তি সংবাদ

ইরানের ২০০০ লক্ষ্যবস্তুতে হামলায় মাস্কের ‘গ্রক এআই’ ব্যবহার করে পেন্টাগন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ ফেব্রুয়ারি ২০২০

সহজে ওয়েবপেজ তৈরির উপায়

Techzoom.TV |
TechzoomTV