Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসছে হুয়াওয়ের বহুল আলোচিত মেট ৩০ প্রো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০
দেশের বাজারে প্রফেশনাল লেভেলের ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে মেট ৩০ প্রো
Share on FacebookShare on Twitter

গুগলের সেবা ছাড়া বৈশ্বিক উন্মোচনের পর দেশের বাজারে আসছে বহুল সমাদৃত হুয়াওয়ের ফ্লাগশিপ স্মার্টফোন মেট ৩০ প্রো। গতবছরের সেপ্টেম্বরে বিশ্ববাজারে আসার আগে থেকেই ফোনটিতে গুগল ‘থাকা-না থাকা’ নিয়ে নানারকম গুঞ্জন ছিল। অবশেষে গুগল ছাড়াই ফোন এনে সবার দৃষ্টি কাড়ে হুয়াওয়ে।

অপারেটিং সিস্টেমের বিকল্প প্রস্তুতি থাকলেও অ্যান্ড্রয়েড ওএস নিয়েই জার্মানির মিউনিখ শহরে পর্দা উন্মোচন করে হুয়াওয়ের এ স্মার্টফোনটি। তবে অ্যান্ড্রয়েড ওএস হিসেবে থাকলেও এ ফোনে মিলছে না জিএমএস (গুগল মোবাইল সার্ভিসেস) এর সেবা। জিএমএস’র সেবাগুলোর পরিবর্তে ফোনটিতে যুক্ত করা হয়েছে হুয়াওয়ের সমৃদ্ধ মোবাইল সার্ভিসেস (এইচএমএস)। ফলে গুগল প্লে স্টোরের বদলে এ ফোনটিতে থাকছে হুয়াওয়ের নিজস্ব অ্যাপ গ্যালারি। অ্যাপ গ্যালারিকে সমৃদ্ধ করতে ইতোমধ্যেই ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি।

বিকল্প সেবা হিসেবে গুগল ড্রাইভ ও ফটোজের পরিবর্তে নিজস্ব মোবাইল ক্লাউড সেবা দিচ্ছে হুয়াওয়ে। হুয়াওয়ের তৈরি ব্রাউজার ব্যবহার করা যাবে গুগল ক্রোমের পরিবর্তে। রয়েছে হুয়াওয়ের নিজস্ব ভিডিও স্ট্রিমিং সুবিধা। এছাড়াও ইউটিউব ও জিমেইলের অ্যাপস প্রি-ইনস্টল করা না থাকলেও তৃতীয় পক্ষের বিভিন্ন অ্যাপস সেবাদাতা প্রতিষ্ঠানের স্টোর থেকে অ্যাপসগুলো ডাউনলোড করা যাবে। আর ফোনে থাকা ব্রাউজার দিয়েও এ সেবাগুলো উপভোগ করা যাবে।

হুয়াওয়ের মেট ৩০ প্রো স্মার্টফোনটি সমৃদ্ধ সব ফিচারের কারণে ইতোমধ্যেই বিশ্ববাজারে বেশ নাম কুঁড়িয়েছে। ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস এবং ওএলইডি হরিজন ডিসপ্লে। হুয়াওয়ের ফ্ল্যাগশিপ এ স্মার্টফোনটি আইপি (ইনগ্রেস প্রটেকশন) ৬৮ সার্টিফাইড।

প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের সর্বাধুনিক কিরিন ৯৯০ চিপসেট। হাই-পারফরমেন্সের ফাইভজি এ চিপসেটটি ব্যবহারের ফলে লো-ল্যাটেন্সির পাশাপাশি ফোনটি হবে উচ্চগতির।

৮ জিবি র‌্যামের এ ফোনটিতে রয়েছে ২৫৬ জিবি রম সুবিধা। এছাড়াও এক্সটারনাল মেমোরির জন্য ২৫৬ জিবি পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করা যাবে।

ফোনটির উন্নতমানের ক্যামেরা কনফিগারেশনের স্বীকৃতিও মিলেছে। ডিএক্সও মার্ক র‌্যাংকিংয়ে ১৩২ ফটো স্কোর নিয়ে এখন সবার ওপরে রয়েছে মেট ৩০ প্রো। ফোনটিতে রিয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৪০ মেগাপিক্সেলের দু’টি ক্যামেরা। যার একটি সুপার-সেনসিং ও অপরটি সিনে ক্যামেরা। সিনে ক্যামেরাটির সাহায্যে খুবই কম আলোতেও ভিডিও ও ছবি ধারণ করা যাবে। এ দু’টি ক্যামেরা ছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা ও থ্রিডি ডেপথ সেন্সর। পাওয়া যাবে ৩০ গুণ পর্যন্ত ডিজিটাল জুমিং সুবিধা।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। ৪০ ওয়াটের সুপারচার্জ সুবিধা থাকায় খুবই অল্প সময়ে দ্রুত চার্জ করা যাবে। খুব শিগগিরই স্মার্টফোনটি দেশের বাজারে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

বর্ষসেরা সিওও খন্দকার তাসফিন আলম
ই-কমার্স

বর্ষসেরা সিওও খন্দকার তাসফিন আলম

ড্রোনে নজর রাখতে চায় মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ
প্রযুক্তি সংবাদ

ড্রোনে নজর রাখতে চায় মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ

সরকারের স্মার্ট বাংলাদেশ বাস্থবায়নে কাজ করছে সিটিও ফোরাম
নির্বাচিত

সরকারের স্মার্ট বাংলাদেশ বাস্থবায়নে কাজ করছে সিটিও ফোরাম

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর ডিজাইন করল শিক্ষার্থী
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর ডিজাইন করল শিক্ষার্থী

রিয়েলমি’র বর্ষ সেরা ক্যাম্পেইন শুরু, থাকছে ১ লাখ টাকা জিতে নেওয়ার সুযোগ
প্রযুক্তি বাজার

রিয়েলমি’র বর্ষ সেরা ক্যাম্পেইন শুরু, থাকছে ১ লাখ টাকা জিতে নেওয়ার সুযোগ

পুরনো সিলিং ফ্যানের গতি বাড়ানোর উপায়
প্রযুক্তি সংবাদ

পুরনো সিলিং ফ্যানের গতি বাড়ানোর উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন ই-কমার্স গ্রাহকরা
ই-কমার্স

ই-কমার্সে ৫৮ হাজার অভিযোগ, পাওনা ৩,৮৬৯ কোটি টাকা

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি
কিভাবে করবেন

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি
প্রযুক্তি সংবাদ

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ ফেব্রুয়ারি ২০২০

আসছে হুয়াওয়ের বহুল আলোচিত মেট ৩০ প্রো

Techzoom.TV |
TechzoomTV