Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড ১১-তে যেসব পরিবর্তন আসছে…

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Sunday, 8 March 2020
অ্যান্ড্রয়েড ১১-তে যেসব পরিবর্তন আসছে…
Share on FacebookShare on Twitter

গুগল ‘অ্যান্ড্রয়েড ১১’ অপারেটিং সিস্টেমের প্রথম ডেভেলপার সংস্করণ ছেড়েছে। অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণচালিত ডিভাইস ব্যবহারকারীরা বেশকিছু বড় ধরনের পরিবর্তন দেখতে পারবেন। এতে উন্নত ফাইভজি সংযোগ সুবিধা, জোরালো নিরাপত্তা, নতুন মেসেজিং ইন্টারফেসসহ আরো কিছু পরিবর্তন আনা হয়েছে। আপাতত পিক্সেল ২, পিক্সেল ৩, পিক্সেল ৩এ কিংবা পিক্সেল ৪ স্মার্টফোন ব্যবহারকারীরা নতুন অপারেটিং সিস্টেমটির ডেভেলপার সংস্করণ পরখ করতে পারবেন। এতে বৃহৎ যে পরিবর্তনগুলো দেখা যাবে, সেগুলো নিয়ে আজকের আয়োজন—

নিরাপত্তা: অ্যান্ড্রয়েড ১১-তে নিরাপত্তা ফিচারে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। যে কারণে অপারেটিং সিস্টেমচালিত এ ডিভাইসে আরো উন্নত বায়োমেট্রিকস সুবিধা মিলবে। নতুন এ বায়োমেট্রিক প্রম্পট শক্তিশালী, দুর্বল ও ডিভাইস ক্রিডেন্সিয়ালের মতো তিন ধরনের অথেনটিকেটর সমর্থন করবে। অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে নিরাপদে ডাটা বিনিময় করা আরো সহজ হবে।

যোগাযোগ: অ্যান্ড্রয়েড ১১ চালিত ডিভাইসের নোটিফিকেশন শেডে একটি ডেডিকেটেড কনভারসেশন সেকশন দেখা যাবে। যেখানে বিভিন্ন অ্যাপে চলমান কথোপকথনের তথ্য সহজে জানা যাবে। এছাড়া অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের ইন্টারফেসে বাবল ব্যবহারের সুবিধা যোগ করা হয়েছে। ফোনে মাল্টিটাস্কিং করার সময় এসব বাবল ব্যবহার করে বিভিন্ন জনের সঙ্গে কথোপকথনে প্রবেশ করা যাবে, যা অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে একটি চমকপ্রদ ফিচার বলে মনে করা হচ্ছে।

স্ক্রিন রেকর্ডিং ও নতুন স্ক্রিন: অ্যান্ড্রয়েড ১১-তে বহুল প্রতীক্ষিত স্ক্রিন রেকর্ডিং ফিচার আনা হয়েছে। আইওএস ডিভাইস ব্যবহারকারীরা বেশ আগে থেকেই এ ফিচার ব্যবহার করে আসছেন। ফোনের ডিসপ্লে এখন পিনহোল ও ওয়াটারফল স্ক্রিন সমর্থন করবে। অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণে ব্যবহূত নতুন একটি এপিআই ব্যবহারকারীকে ডিভাইসের ফুল স্ক্রিনে অ্যাপ ব্যবহারের সুবিধা দেবে।

উন্নত ফাইভজি সংযোগ: বিশ্বব্যাপী পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজির বাণিজ্যিক ব্যবহার শুরু হয়েছে। ডিভাইস ব্যবহারকারীদের দ্রুতগতি ও নিম্ন ল্যাটেন্সির সেবা নিশ্চিত করবে ফাইভজি। গুগল অ্যান্ড্রয়েড ১১-তে বিশেষ একটি এপিআই ব্যবহার করেছে, যা ডাউনস্ট্রিম অথবা আপস্ট্রিম ব্যান্ডউইডথে ইন্টারনেট ব্যবহারে দ্রুতগতি নিশ্চিত করবে।

গোপনীয়তা: অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের গোপনীয়তার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে গুগল। এর প্রতিফলন ঘটানো হয়েছে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে। বিভিন্ন অ্যাপ শুধু ব্যবহারকারীর অনুমতিসাপেক্ষে তথ্যে প্রবেশাধিকার পাবে। ব্যবহারকারীর অবস্থানগত তথ্য, ক্যামেরা ও ডিভাইস মাইক্রোফোনের তথ্যে অনুমতি ব্যতীত গুগল কিংবা তৃতীয় পক্ষের কোনো অ্যাপ প্রবেশাধিকার পাবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটনের ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী এসি বাজারে
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী এসি বাজারে

রেনো৪ – স্ট্যান্ড আউট আজ ইউ
নির্বাচিত

রেনো৪ – স্ট্যান্ড আউট আজ ইউ

সাইবার হামলার শিকার ডাকসু
নির্বাচিত

সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা

ফেসবুকের গ্রুপেও পরিবর্তন, ক্লোজড ও সিক্রেট অপশনও বন্ধ
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের গ্রুপেও পরিবর্তন, ক্লোজড ও সিক্রেট অপশনও বন্ধ

টেকসই পরীক্ষায় টেকেনি স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ
প্রযুক্তি সংবাদ

টেকসই পরীক্ষায় টেকেনি স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা
প্রযুক্তি সংবাদ

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

Load More

ট্রেন্ডিং টপিক

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

অনলাইন-নির্ভর সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে সবচেয়ে বেশি আগ্রহী এশিয়া-প্যাসিফিক

১০০০০ এমএএইচ+ ব্যাটারিসহ সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
প্রযুক্তি সংবাদ

একই নামে স্মার্টফোন, ব্যাটারি কমবেশি কেন?

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো
প্রযুক্তি সংবাদ

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো

হোন্ডার পরিচালন মুনাফা কমেছে ৩৯ শতাংশ
অটোমোবাইল

হোন্ডার পরিচালন মুনাফা কমেছে ৩৯ শতাংশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 March 2020

অ্যান্ড্রয়েড ১১-তে যেসব পরিবর্তন আসছে...

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix