Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৯ ফেব্রুয়ারি দিনটা যে দিন পৃথিবী থেকে মুছে যাবে…

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৮ মার্চ ২০২০
২৯ ফেব্রুয়ারি দিনটা যে দিন পৃথিবী থেকে মুছে যাবে…
Share on FacebookShare on Twitter

২৯ ফেব্রুয়ারি দিনটায় আর কেউ জন্মাবেন না! হবে না কারও মৃত্যু, দুর্ঘটনাও। গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, উপনয়ন, বা কোনও উৎসব, পার্বণ কিছুই হবে না এই দিনে। কেনা যাবে না জমি, বাড়ি, ফ্ল্যাটও। কারণ, পৃথিবী থেকে ২৯ ফেব্রুয়ারি দিনটাই উবে যাবে কর্পূরের মতো।

জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবীর নিজের অক্ষের চার দিকে ঘূর্ণনের গতি উত্তরোত্তর কমে আসছে। চাঁদ আমাদের ছেড়ে একটু একটু করে দূরে চলে যাচ্ছে বলে। তার ফলে, আমাদের উপর চাঁদের টান (‘টাইডাল ফ্রিকশন’) কমে যাচ্ছে। তাই একটু একটু করে বেড়ে যাচ্ছে দিনের আয়ু। প্রতি শতাব্দীতে ১৪ মিলিসেকেন্ড করে।

মুছে যাওয়া দিন কি পিছু ডাকবে?
যার অনিবার্য পরিণতি, পৃথিবী থেকে ২৯ ফেব্রুয়ারি দিনটির বিলুপ্তি। আমাদের উপর চাঁদের ‘মায়া’ কমে যাওয়ার ফলেই পার্থিব বছর থেকে আস্ত একটা ২৪ ঘণ্টার দিন হারিয়ে যাবে। চিরতরে।

নাসার গর্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের গবেষণা জানাচ্ছে, ৪০ লক্ষ বছর পরে ২৯ ফেব্রুয়ারি দিনটা আর থাকবে না পৃথিবীতে। থাকবে না চার বছর পর পর তার ফিরে আসার কোনও সম্ভাবনা।

কী ভাবে এসেছিল ২৯ ফেব্রুয়ারি?
সে আজ থেকে ২ হাজার ৬৬ বছর আগেকার কথা। খ্রিস্টের জন্মের ৪৬ বছর আগে (৪৬ খ্রিস্টপূর্বাব্দ)। পৃথিবীর বছরের হিসাব তখন অন্য ভাবে করা হত। ভাবা হত, একটা বছর শেষ হতে লাগে ৩৬৫ দিন।

কিন্তু তাতে কোথাও যেন একটা ভুল থেকে যাচ্ছে, প্রথম আন্দাজ করা গেল রোমের তদানীন্তন সম্রাট জুলিয়াস সিজারের সময়। গলদটা সম্রাটকে ধরিয়ে দিলেন এক জ্যোতির্বিজ্ঞানী। সসিজেনিস।

ভাবনা জুলিয়াস সিজারের। সেই সুপ্রাচীন জুলিয়ান ক্যালেন্ডার।
সিজার বুঝলেন, তড়িঘড়ি বানাতে হবে নতুন ক্যালেন্ডার। আর সেটা কার্যকর হতে হবে পরের বছর (৪৫ খ্রিস্টপূর্বাব্দ) থেকেই। সেই ক্যালেন্ডারের নামকরণ করা হল সম্রাট জুলিয়াস সিজারের নামেই। ‘জুলিয়ান ক্যালেন্ডার’।

কলকাতার ‘পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারে’র (পিএসি) অধিকর্তা সঞ্জীব সেন জানাচ্ছেন, জুলিয়ান ক্যালেন্ডারে বছরের হিসাবটা করা হল, অন্য ভাবে। দেখা গেল, একটা পার্থিব বছর শেষ হতে সময় লাগে ৩৬৫ দিনের কিছু বেশি। সঠিক ভাবে বলা হলে, ৩৬৫.২৪২১৯ গড় সৌর দিবস (‘মিন সোলার ডে’)। তাই ৩৬৫ দিনের পার্থিব বছরের নিরিখে বানানো ক্যালেন্ডার চালু থাকলে চার বছর অন্তর পার্থিব বছরের আয়ু একটা দিন বেশি হয়।

হিসেব কষে দেখা গেল, পার্থিব বছরের সময়ের সেই ক্ষয়ক্ষতির প্রায় পুরোটাই পুষিয়ে দেওয়া যায় চার বছর অন্তর ফেব্রুয়ারি মাসের সঙ্গে একটা দিন জুড়লে। জন্ম হল ২৯ ফেব্রুয়ারির। যার নাম- ‘লিপ ডে’। সেই দিনটা যে বছরে ফেব্রুয়ারিতে জুড়বে, সেই বছরটার নাম হল ‘লিপ ইয়ার’। দেখা গেল, যে বছরগুলিকে ৪ দিয়ে ভাগ করলে কোনও ভাগশেষ থাকে না, সেই বছরগুলিই ‘লিপ ইয়ার’ হয়।

দীর্ঘতম পার্থিব বছরে ছিল ৪৪৪টি দিন
তা অন্তর্ভুক্ত হল জুলিয়ান ক্যালেন্ডারে। আর সেটা তড়িঘড়ি ৪৫ খ্রিস্টপূর্বাব্দ থেকে করতে গিয়েই রোমান সম্রাট জুলিয়াস সিজারের সাম্রাজ্যে ৪৬ খ্রিস্টপূর্বাব্দটি হয়ে পড়ল পৃথিবীর সবচেয়ে বেশি দিনের বছর। ৪৪৪ দিনের।

লিপ ইয়ার: ৪ এবং ৪০০-র হিসাব
তার পর কেটে গেল আরও প্রায় ১৬০০ বছর। সেটা ১৫৮২ খ্রিস্টাব্দ। তদানীন্তন পোপ ত্রয়োদশ গ্রেগরি চার বছর অন্তর ‘লিপ ডে’গুলিকে আরও নিখুঁত ভাবে সাজাতে চাইলেন।

৪৪৮ বছর আগে। চালু হল গ্রেগরিয়ান ক্যালেন্ডার।
সঞ্জীবের কথায়, ‘‘হিসেব কষে দেখানো হল, পার্থিব বছরের আয়ু ৩৬৫.২৪২১৯ গড় সৌর দিবস বলে প্রতি ৪০০ বছরে ৯৭টি দিন বেশি হয়। সেই দিনগুলিকে পার্থিব বছরের হিসেবের সঙ্গে খাপ খাইয়ে নিতে হলে কোনও শতাব্দীর যে বছরগুলির শেষে রয়েছে দু’টি শূন্য (০), তাকে ৪০০ দিয়ে ভাগ করতে হবে। তাতে ভাগশেষ থাকলে সেই বছরগুলি আর লিপ ইয়ার হবে না। না থাকলে, সেগুলি লিপ ইয়ার হবে। তাই ২০০০ সাল লিপ ইয়ার হলেও, ২১০০, ২২০০ এবং ২৩০০ সাল তিনটি লিপ ইয়ার হবে না।’’

শতাব্দীর বাকি বছরগুলিকে আগের মতোই ৪ দিয়ে ভাগ করা যাবে। তাতে ভাগশেষ থাকলে সেগুলি লিপ ইয়ার হবে না। যেগুলিতে ভাগশেষ থাকবে না, সেগুলি হবে লিপ ইয়ার।

পোপ ত্রয়োদশ গ্রেগরির আমল থেকেই আরও নিখুঁত ক্যালেন্ডার বানানো হল। যার নাম- ‘গ্রেগরিয়ান ক্যালেন্ডার’। এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারই এখন বেশির ভাগ ক্ষেত্রে মেনে চলা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলি না জানলে ঠকবেন !
পাঁচমিশালি

সাশ্রয়ী দামে ১৭ ইঞ্চির যত ল্যাপটপ

এক চার্জে ১৮ দিন চলবে ভিভোর নতুন ওয়াচ
পাঁচমিশালি

এক চার্জে ১৮ দিন চলবে ভিভোর নতুন ওয়াচ

পাঁচমিশালি

৪২ শতাংশ ছাড়ে ‌‌‘ওয়ান প্লাস ফাইভটি’ স্মার্টফোন

৪৮ মেগাপিক্সেলের ১০এক্স জুম ক্যামেরা নিয়ে এলো অপোর নয়া ফোন
পাঁচমিশালি

৪৮ মেগাপিক্সেলের ১০এক্স জুম ক্যামেরা নিয়ে এলো অপোর নয়া ফোন

ফেব্রুয়ারিতেই নতুন ৫জি স্মার্টফোন আনছে ভিভো
পাঁচমিশালি

ফেব্রুয়ারিতেই নতুন ৫জি স্মার্টফোন আনছে ভিভো

আসছে মটোরোলার নতুন ফোন
পাঁচমিশালি

আসছে মটোরোলার নতুন ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!
নির্বাচিত

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?
প্রযুক্তি সংবাদ

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার
নির্বাচিত

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

এক চার্জে টানা ৩ দিন চলবে এই ফোন, বাজারে এল রিয়েলমি পি৪আর ৫জি
নির্বাচিত

এক চার্জে টানা ৩ দিন চলবে এই ফোন, বাজারে এল রিয়েলমি পি৪আর ৫জি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

দেশের তৈরি ফোনের দাম কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ মার্চ ২০২০

২৯ ফেব্রুয়ারি দিনটা যে দিন পৃথিবী থেকে মুছে যাবে...

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix