Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভজি আইফোন উন্মোচন নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বুধবার, ১১ মার্চ ২০২০
ফাইভজি আইফোন উন্মোচন নিয়ে অনিশ্চয়তা
Share on FacebookShare on Twitter

চলতি বছর অ্যাপল ইনকরপোরেশনের বহুপ্রত্যাশিত পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি সমর্থিত আইফোন বাজারে আসার পূর্বাভাস ছিল। তবে অ্যাপল ডিভাইসের উৎপাদন কেন্দ্র চীনে করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্তের ভয়াবহতা ফাইভজি আইফোন উন্মোচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। আশঙ্কা করা হচ্ছে, ফাইভজি আইফোন উন্মোচন পিছিয়ে যেতে পারে।

অ্যাপল প্রতি বছর সেপ্টেম্বরে নতুন আইফোন ও সেবা উন্মোচন করে আসছে। চলতি বছরও ব্যতিক্রম হবে না বলে মনে করা হচ্ছিল। আগামী সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি আইফোন ১২ ও ফাইভজি সমর্থিত আইপ্যাড উন্মোচন করবে বলা হচ্ছিল। তাইওয়ানভিত্তিক অ্যাডভান্সড সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং (এএসই) নামের একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফাইভজি আইফোন ও আইপ্যাডের সরঞ্জাম সরবরাহের নির্দেশ পাওয়ার তথ্যও নিশ্চিত করা হয়েছিল। তবে করোনাভাইরাসের কারণে সৃষ্ট উৎপাদন বিভ্রাটের ফলে ফাইভজি আইফোনসহ অন্যান্য ডিভাইস ও সেবা উন্মোচন পেছানো হতে পারে।

করোনাভাইরাস এখন চীনের বাইরে শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। চীনে এ ভাইরাসের প্রাদুর্ভাবের পর অ্যাপলের প্রধান চুক্তিভিত্তিক ডিভাইস উৎপাদনকারী ফক্সকন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল। দেশটিতে অ্যাপলের সব খুচরা বিক্রয় কেন্দ্রও বন্ধ ঘোষণা করা হয়েছিল। ফক্সকনের উৎপাদন কারখানায় উৎপাদন সক্ষমতার ৫০ শতাংশ কার্যক্রম চালু হয়েছে। তবে তা চাহিদা অনুযায়ী ডিভাইস সরবরাহের জন্য যথেষ্ট নয়। যে কারণে ফাইভজি আইফোন উন্মোচন কয়েক মাস পেছাতে পারে বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে ব্যাংক অক আমেরিকার বিশ্লেষক ওয়ামসি মোহন বলেন, অ্যাপলের জনপ্রিয় আইফোনের চলতি বছরের সংস্করণ উন্মোচন নির্ভর করছে চুক্তিভিত্তিক উৎপাদনকারী ফক্সকনের কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে ফেরার ওপর। আশা করা হচ্ছে, ফক্সকনের কারখানাগুলো এপ্রিল কিংবা মে মাসে পূর্ণাঙ্গ উৎপাদনে ফিরবে।

অ্যাপল গত মাসের শুরুর দিকে সতর্ক করেছিল চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আইফোন সরবরাহ ১০ শতাংশ কমতে পারে। চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আইফোন উৎপাদন ব্যাহত হচ্ছে, যে কারণে সরবরাহে শ্লথগতি দেবে।

অ্যাপল পণ্য বিশ্লেষক মিং-চি কুও বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনসহ বৈশ্বিক প্রযুক্তি শিল্প কঠিন সময় পার করছে। এর সব থেকে

বড় প্রভাব অ্যাপলের সরবরাহ চেইনে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন তিনি।

চীনে অ্যাপলের সব করপোরেট অফিস, কল সেন্টার এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল। এছাড়া করোনাভাইরাস থেকে কর্মীদের সুরক্ষার কথা ভেবে কর্মীদের চীন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল। ফলে চলতি বছরের প্রথমার্ধে আইফোন উৎপাদনের যে লক্ষ্য ধরা হয়েছিল, তা সম্পন্ন করা সম্ভব হবে না বলে জানিয়েছিল অ্যাপল।

অ্যাপল স্মার্টফোন উৎপাদন ও সরবরাহে চীনের চুক্তিভিত্তিক নির্মাতাদের ওপর নির্ভরশীল। অনেক উৎপাদন কারখানা দেশটির হুবেই প্রদেশে অবস্থিত। যেগুলোর কার্যক্রম করোনাভাইরাসের কারণে বন্ধ করা হয়েছিল। তবে ক্রমে দেশটিতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়ে উঠছে। এরই মধ্যে চীনে নিজেদের প্রায় ৯০ শতাংশ বিক্রয়কেন্দ্র চালু রাখার ঘোষণা দিয়েছে অ্যাপল।

বিশ্লেষকদের ভাষ্যে, চলতি বছর চীনে আইফোন সরবরাহ ১৫ শতাংশ কমে ৩১ কোটি ইউনিটে দাঁড়াবে। এ সরবরাহ কমতির প্রধান কারণ হিসেবে দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গ্রাহকদের আস্থা সংকটকে দায়ী করা হচ্ছে। অবশ্য ফক্সকন শুরুতে জানিয়েছিল তারা চীনে তাদের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখবে। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠলে আইফোন উৎপাদন কারখানা বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। চীনে করোনাভাইরাসের কারণে অ্যাপল ছাড়াও অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

মিং-চি কুও এর আগে জানিয়েছিলেন, আইফোনে ফাইভজি সমর্থন আনা হলেও ডিভাইসগুলোর দাম খুব বেশি বাড়ানো হবে না। চলতি বছর একযোগে চারটি আইফোন উন্মোচন করা হতে পারে। ডিভাইস চারটির মধ্যে অন্তত একটিতে ফাইভজি সমর্থন আনা হতে পারে। চড়া দামের কারণে টানা কয়েক প্রান্তিক ধরে আইফোন বিক্রি কমছে। যে কারণে নতুন আইফোনে ফাইভজি সমর্থন আনা হলেও দাম বাড়ানো হবে না।

তিনি বলেন, ফাইভজি যন্ত্রাংশের কারণে আইফোনের উৎপাদন খরচ ৩০-১০০ ডলার পর্যন্ত বাড়তে পারে। সরবরাহ ব্যবস্থার ব্যয় কমিয়ে এ বাড়তি উৎপাদন খরচ মিলিয়ে নেবে অ্যাপল। পাশাপাশি ফাইভজি ফোনের জন্য নতুন ধাতব কাঠামোর নকশায় সরবরাহকারীদের প্রকৌশল খরচ কমিয়ে আনবে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্কুলছাত্রের আবিষ্কার, হেলমেট না পরলে চলবে না মোটরসাইকেল!
অটোমোবাইল

স্কুলছাত্রের আবিষ্কার, হেলমেট না পরলে চলবে না মোটরসাইকেল!

ফোল্ডেবল নিয়ে ভাঁজযোগ্য ফোনের বাজারে আসছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ফোল্ডেবল নিয়ে ভাঁজযোগ্য ফোনের বাজারে আসছে অ্যাপল

চার পেয়ে রোবট ‘সাইবারডগ’ নিয়ে কাজ করছে শাওমি
প্রযুক্তি সংবাদ

চার পেয়ে রোবট ‘সাইবারডগ’ নিয়ে কাজ করছে শাওমি

আসছে ‘মেইড ইন বাংলাদেশ’ প্রাইভেট কার
অটোমোবাইল

আসছে ‘মেইড ইন বাংলাদেশ’ প্রাইভেট কার

ব্ল্যাকবেরি ফোনের ভবিষ্যৎ কোন পথে?
নির্বাচিত

ব্ল্যাকবেরি ফোনের ভবিষ্যৎ কোন পথে?

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি
প্রযুক্তি সংবাদ

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

Load More

ট্রেন্ডিং টপিক

সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র, কে বেশি সুবিধা পেল?
বিবিধ

সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র, কে বেশি সুবিধা পেল?

পুরোনো ম্যাকবুক বিক্রির আগে যেসব কাজ করা জরুরি
প্রযুক্তি বাজার

পুরোনো ম্যাকবুক বিক্রির আগে যেসব কাজ করা জরুরি

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ মার্চ ২০২০

ফাইভজি আইফোন উন্মোচন নিয়ে অনিশ্চয়তা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix