Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পছন্দসই চাকরি পেতে এআইয়ের ব্যবহার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 10 April 2025
Share on FacebookShare on Twitter

কর্মক্ষেত্রে বা পড়াশোনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। নৈমিত্তিক ডিজিটাল টুল হিসেবে এআই চ্যাটবট কয়েক সেকেন্ডে জটিল সব সমাধান দেয়। এআইয়ের উৎকর্ষে নতুন চাকরিপ্রার্থীরা ভয় পেয়ে থাকেন সুযোগ ও সম্ভাবনা কমে যাওয়ার। তবে প্রযুক্তিগত জ্ঞানের ক্ষেত্রে প্রয়োজনীয় এআই টুলের ব্যবহার জানাও এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। চাকরির বিজ্ঞাপন চোখে পড়ার পর থেকে সাক্ষাৎকারে নিজের সর্বোচ্চ দেয়া ও কাঙ্ক্ষিত বেতন সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা পেতে উপযুক্ত সহকারী হতে পারে এআই। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উপযুক্ত চাকরি পাওয়ার ক্ষেত্রে এআইয়ের সহায়তা কীভাবে নেয়া যায় সে বিষয়ে বলা হয়েছে।

ফলপ্রসূ গবেষণা

চ্যাটজিপিটি ও পারপ্লেক্সিটির মতো এআই টুল চাকরি সম্পর্কিত গবেষণাকে দ্রুত ও সহজ করে তুলতে পারে। চাকরির জন্য আবেদন করার আগে এআই টুল ব্যবহার করে কোম্পানির তথ্য, সংস্কৃতি ও শিল্প খাতে এর প্রবণতা সম্পর্কে জেনে নেয়া যেতে পারে। এতে নিজের যোগ্যতা ও লক্ষ্যের সঙ্গে মানানসই কোম্পানি খুঁজে বের করা সহজ হবে। তাছাড়া এসব তথ্য সাক্ষাৎকারের জন্য ডাক পেলে নিজের প্রস্তুতিতেও সাহায্য করবে।

নিজস্বতা বজায় রাখা

সিভি বা কভার লেটার আরো উন্নত করতে সাহায্য করতে পারে এআই টুল। তবে মনে রাখা জরুরি যে নিয়োগকর্তারা স্বতন্ত্রতা ও সাবলীল ব্যক্তিত্ব পছন্দ করেন। এসব ক্ষেত্রে অতিমাত্রায় এআইয়ে নির্ভরতা আবেদনপত্রকে সাধারণ ও একঘেয়ে করে তুলতে পারে। এআইয়ের সহায়তা নিয়ে আবেদনপত্রের খসড়া তৈরি করা যেতে পারে। তবে অভিজ্ঞতা ও পছন্দের বিষয়ের ক্ষেত্রে নিজস্বতা বজায় রাখা জরুরি। মূলত এ দিকটিই অন্য প্রার্থীদের থেকে আপনাকে আলাদা করবে।

বাছাই প্রক্রিয়ায় উতরানো

অনেক কোম্পানি সিভি বাছাইয়ের জন্য এআই-চালিত অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম বা এটিএস ব্যবহার করে। ফলে সিভি এমনভাবে তৈরি করতে হবে যাতে তা এটিএস-বান্ধব হয়। এজন্য সিভিতে এমন কিছু কি-ওয়ার্ড থাকা জরুরি, যেগুলোর কোম্পানির চাহিদার সঙ্গে মিল থাকে। এআই টুল ব্যবহার করে দক্ষতা, অভিজ্ঞতাসহ বাকি বিষয়গুলো এটিএস-বান্ধব করে সাজিয়ে নেয়ার ক্ষেত্রে সাহায্য নেয়া যেতে পারে। তবে উপস্থাপনা যেন যান্ত্রিক না হয় সে বিষয়ে নজর দেয়া জরুরি।

প্রস্তুতির ক্ষেত্রে সহায়তা

সাক্ষাৎকারের প্রস্তুতির জন্য দারুণ সহায়ক টুল হতে পারে এআই। এআই-চালিত প্লাটফর্ম ব্যবহার করে মক ইন্টারভিউয়ে অংশ নেয়া যেতে পারে। কারণ ইন্টারেক্টিভ এসব টুল উত্তরের প্রতিক্রিয়া বা আরো কীভাবে ভালো করা যেতে পারে সে বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। উদাহরণস্বরূপ চ্যাটজিপিটির ভয়েস মোড ব্যবহার করে প্রকৃত সাক্ষাৎকার পরিস্থিতি তৈরি করে অনুশীলন করা যায়, যা আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে। তবে শুধু এআইয়ের সঙ্গে অনুশীলন না করে মানুষের সঙ্গেও করা গুরুত্বপূর্ণ, যাতে আরো বৈচিত্র্যময় প্রতিক্রিয়া ও পরামর্শ পাওয়া যায়।

উপযুক্ত বেতন নির্ধারণ

বেতন নিয়ে আলোচনা করার আগে গ্লাসডোর বা পে-স্কেলের মতো এআই-চালিত প্লাটফর্ম ব্যবহার করে কাঙ্ক্ষিত পদের জন্য উপযুক্ত বেতন কাঠামো সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এসব প্লাটফর্ম কোম্পানির মান, অঞ্চলভেদে নানা পার্থক্য ও বেতন প্রবণতা সম্পর্কে অন্তর্দৃষ্টিও দিয়ে থাকে। বেতন নিয়ে আলোচনা করার সময় বিষয়গুলো কার্যকর উত্তর ও ব্যাখ্যা দিতে যথেষ্ট সাহায্য করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হ্যাকিং ঠেকাতে নয়া পদ্ধতি উদ্ভাবন
প্রযুক্তি সংবাদ

হ্যাকিং ঠেকাতে নয়া পদ্ধতি উদ্ভাবন

টানা ছয় প্রান্তিকে ট্যাবলেট বাজারে প্রবৃদ্ধি, চাহিদা বেড়েছে ক্রোমবুকেরও
প্রযুক্তি সংবাদ

টানা ছয় প্রান্তিকে ট্যাবলেট বাজারে প্রবৃদ্ধি, চাহিদা বেড়েছে ক্রোমবুকেরও

৪০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থনসহ আসছে অনার ৩০এস
প্রযুক্তি সংবাদ

৪০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থনসহ আসছে অনার ৩০এস

বাজারে দামের ভিত্তিতে সেরা ফোনগুলোর তালিকা
নির্বাচিত

দেশে তিন মাসে ৩২ লাখের বেশি স্মার্টফোন বিক্রি

নজরকাড়া ডিজাইনের শক্তিশালী ফিচারের নতুন ওয়ালটন ফোন
নির্বাচিত

নজরকাড়া ডিজাইনের শক্তিশালী ফিচারের নতুন ওয়ালটন ফোন

হাসপাতালে মাস্ক, দরিদ্র্যদের খাবার ও প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দিল শাওমি
নির্বাচিত

হাসপাতালে মাস্ক, দরিদ্র্যদের খাবার ও প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দিল শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 April 2025

পছন্দসই চাকরি পেতে এআইয়ের ব্যবহার

Techzoom.TV |
TechzoomTV