Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জরুরি কেনাকাটায় কার্ড ও বিকাশ-রকেটে খরচ লাগবে না

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
জরুরি কেনাকাটায় কার্ড ও বিকাশ-রকেটে খরচ লাগবে না
Share on FacebookShare on Twitter

করোনা ভাইরাসের সংকট মোকাবিলায় গ্রাহকদের জন্য নানা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও ওষুধ ক্রয়ের ক্ষেত্রে ডেবিট-ক্রেডিট কার্ড ও বিকাশ-রকেটের মতো সেবায় কোনো খরচ দিতে হবে না। পাশাপাশি জরুরি কেনাকাটায় লেনদেন সীমাও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি বিশেষ পরিস্থিতিতে জরুরি সেবা চালুর জন্য পরিকল্পনা প্রণয়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় এক প্রজ্ঞাপনে এমন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও ওষুধ ক্রয়ের ক্ষেত্রে কোনো মাশুল কাটা যাবে না। এভাবে দৈনিক সর্বোচ্চ ১৫ হাজার ও প্রতি মাসে ১ লাখ টাকার জরুরি পণ্য কেনা যাবে। এর বেশি কেনাকাটায় মাশুল দিতে হবে।

একইভাবে বিকাশ-রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে জরুরি কেনাকাটাতে কোনো মাশুল কাটা যাবে না। পাশাপাশি ব্যক্তি থেকে ব্যক্তি হিসাবে প্রতি মাসের লেনদেন সীমা ৭৫ হাজার টাকা থেকে ২ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে দিনে একবার ১ হাজার টাকা উত্তোলন করলে কোনো মাশুল কাটা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, নিত্য প্রয়োজনীয় ও ওষুধ বিক্রয়কারী ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যক্তিগত ব্যাংক হিসাব, এমএফএস হিসাব, এজেন্ট ব্যাংকিং হিসাব ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসাবকে ব্যবসায়িক লেনদেনের জন্য ব্যবহার করতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রতিটি ব্যাংক শাখার ক্যাশ কাউন্টার, এজেন্ট ব্যাংকিং, এটিএম, পয়েন্ট অফ সেলস, ইন্টারনেট, অ্যাপ ও ইউএসএসডি ভিত্তিক সব লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে হবে। লেনদেনের স্থানে নিয়মিতভাবে জীবাণুমুক্ত রাখতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যগত ঝুঁকি সম্পর্কে গ্রাহকদের সচেতন করতে উদ্যোগ নিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, করোনা মোকাবিলায় সবার দায়িত্ব আছে। ব্যাংক ও এমএফএস সেবাদাতাদের এখনই এসব নির্দেশনা মানতে হবে।

Tags: বাংলাদেশ ব্যাংকবিকাশব্যাংক কার্ডরকেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রাহককে ঠকাচ্ছে চালডাল ডটকম
ই-কমার্স

গ্রাহককে ঠকাচ্ছে চালডাল ডটকম

বিনামূল্যে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

এবার সরাসরি কেনাকাটা করা যাবে ইউটিউবে

যাত্রা শুরু করলো ওয়ালটন গ্রুপের নতুন ব্র্যান্ড ‘সেইফ’
নির্বাচিত

যাত্রা শুরু করলো ওয়ালটন গ্রুপের নতুন ব্র্যান্ড ‘সেইফ’

প্রযুক্তি সংবাদ

ক্রাইস্টচার্চ হামলার ভিডিও তুলে নেওয়া যাচ্ছে না কেন

‘প্রাইভেসি ডিসপ্লে’ ফিচার, আপনার ফোনে নজরদারি করা হবে কঠিন
প্রযুক্তি সংবাদ

‘প্রাইভেসি ডিসপ্লে’ ফিচার, আপনার ফোনে নজরদারি করা হবে কঠিন

অবৈধ ফোন বন্ধে ব্যর্থ সরকার!
প্রযুক্তি সংবাদ

আতঙ্ক নেই গ্রাহকের: ১৬ ডিসেম্বরের আগের সব ফোনই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
প্রযুক্তি সংবাদ

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

অনলাইনে সস্তায় স্বর্ণ বিক্রির ফাঁদ, প্রতারিত হতে পারেন আপনিও!
অর্থ ও বাণিজ্য

অনলাইনে সস্তায় স্বর্ণ বিক্রির ফাঁদ, প্রতারিত হতে পারেন আপনিও!

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে
নির্বাচিত

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে

চীনে আইফোনের সরবরাহ ২০ শতাংশ বেড়েছে
নির্বাচিত

চীনে আইফোনের সরবরাহ ২০ শতাংশ বেড়েছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix