Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৪৪ মেগাপিক্সেল পাঞ্চহোল ক্যামেরার রেনো থ্রি প্রো আনছে অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৩ মার্চ ২০২০
৪৪ মেগাপিক্সেল পাঞ্চহোল ক্যামেরার রেনো থ্রি প্রো আনছে অপো
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশের বাজারে রেনো থ্রি সিরিজ আনতে যাচ্ছে অপো। রেনো থ্রি প্রো স্মার্টফোনে থাকছে সর্বশেষ প্রযুক্তির পাঞ্চহোল অ্যামোলেড ডিসপ্লে যেখানে যুক্ত করা হয়েছে ৪৪ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক্যামেরা।

ব্যবহারকারীদের কাছে অত্যাধুনিক প্রযুক্তি এবং সর্বশেষ উদ্ভাবন পৌঁছে দিতে অপো নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের বাজারে আসছে অপো রেনো থ্রি প্রো। অত্যাধুনিক প্রযুক্তি এবং নজরকাড়া ডিজাইনের সমন্বয়ে এই ডিভাইসটি গ্রাহকদের দেবে দারুণ অভিজ্ঞতা।

অপো রেনো থ্রি প্রো স্মার্টফোনে আছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও পি৯৫ চিপসেট। মিডিয়াটেকের নতুন এই প্রসেসরে আছে অত্যাধুনিক এআই প্রসেসিং ইঞ্জিন যা ফোরজি স্মার্টফোনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এআই ক্যামেরা ফিচারের মাধ্যমে হেলিও পি৯৫ প্রসেসর দেবে প্রিমিয়াম ফটোগ্রাফির অভিজ্ঞতা। নজরকাড়া পোর্টেট ফটোগ্রাফির পাশাপাশি ফাস্ট ফেসিয়াল রিকগনিশন এবং ফুল বডি মুভমেন্ট ট্র্যাকিংয়ের মতো সুবিধাও পাওয়া যাবে এর মাধ্যমে। স্মার্টফোনে গেম খেলতে পছন্দ করেন, এমন ব্যবহারকারীদের জন্য এই চিপসেটে আছে মিডিয়াটেক হাইপার ইঞ্জিন গেমিং প্রযুক্তি যা দেবে দ্রুতগতি এবং ল্যাগমুক্ত গেমিং অভিজ্ঞতা।

রেনো থ্রি প্রো স্মার্টফোনে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে যার পিক্সেল ডেনসিটি ৪০৫ পিপিআই এবং ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে গরিলা গ্লাস ৫। সূর্যের আলোতে দারুণ ব্যবহার উপযোগী এই ফোনটির ডিসপ্লে। চোখ ধাঁধানো ডিসপ্লে থাকায় স্মার্টফোন ফটোগ্রাফিতে মনের মতো ছবি পাওয়া যাবে এর মাধ্যমে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে কালারওএস ৭।

যুগোপযোগী ফটোগ্রাফি প্রযুক্তি স্মার্টফোনে যুক্ত করার ক্ষেত্রে অপোর জুড়ি নেই। এই ফোনটিও তার ব্যতিক্রম নয়। এর প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে ৪৮ মেগাপিক্সেল জুম কোয়াডক্যাম সেটআপ যার মেইন সেন্সর ৪৮ মেগাপিক্সেল। থাকছে ১৩ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল মনো লেন্স। স্মার্টফোনটিতে ২০এক্স পর্যন্ত ডিজিটাল জুম সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে সেলফি তোলার জন্য রেনো থ্রি প্রো’তে থাকছে ৪৪ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা যাতে ব্যবহার করা হয়েছে ২৬ মিলিমিটার ওয়াইড লেন্স। এর সাথে থাকছে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।

দেশের বাজারে রেনো থ্রি সিরিজ নিয়ে আসা প্রসঙ্গে অপো বাংলাদেশ এইডি’র পিআর ও মার্কেটিং ম্যানেজার মি. ইফতেখার সানি বলেন, স্মার্টফোন বিশ্বের সর্বশেষ প্রযুক্তি এবং উদ্ভাবন বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে গত পাঁচ বছর ধরে কাজ করছে অপো। আর ব্যবহারকারীদের একেবারে নতুন অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে এবার অপো বাংলাদেশের বাজারে আনছে রেনো থ্রি প্রো যাতে থাকবে ৪৪ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল পাঞ্চহোল ক্যামেরা, মিডিয়াটেকের অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত চিপসেট।”

আজ থেকে স্মার্টফোনটির জন্য অগ্রিম বুকিং দিতে পারবেন ক্রেতারা। অগ্রিম বুকিং দেওয়া যাবে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ এবং পিকাবু থেকে। দেশের বাজারে অরোরাল ব্লু রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েড অ্যাপের নজরদারি এড়াতে চার সতর্ক সংকেত
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড অ্যাপের নজরদারি এড়াতে চার সতর্ক সংকেত

করোনাভাইরাস মোকাবেলায় অনলাইনে ফ্রি স্বাস্থ্য সেবা
নির্বাচিত

করোনাভাইরাস মোকাবেলায় অনলাইনে ফ্রি স্বাস্থ্য সেবা

“দারাজমার্ট “নিয়ে এলো এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস !
ই-কমার্স

“দারাজমার্ট “নিয়ে এলো এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস !

গুগল ম্যাপ ব্যবহার করে পার্কিং খুঁজবেন যেভাবে
নির্বাচিত

গুগল ম্যাপ ব্যবহার করে পার্কিং খুঁজবেন যেভাবে

‘বঙ্গবন্ধুর সামগ্রিক জীবনটাই বাংলাদেশের ইতিহাস’
প্রযুক্তি সংবাদ

‘বঙ্গবন্ধুর সামগ্রিক জীবনটাই বাংলাদেশের ইতিহাস’

নতুন গেমিং ল্যাপটপ আনছে শাওমি
নির্বাচিত

নতুন গেমিং ল্যাপটপ আনছে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট
নির্বাচিত

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি পরামর্শ

ডিজিটাল দক্ষতা ও সাইবার সচেতনতায় এগিয়ে এপিএসির গ্রাহকরা: ক্যাসপারস্কি

দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম শুরু
প্রযুক্তি সংবাদ

সৌরবিদ্যুত প্রযুক্তিতে ৫ বছরে ২ গিগাওয়াটের পরিকল্পনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়িতে ৫০ শতাংশ...

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ মার্চ ২০২০

৪৪ মেগাপিক্সেল পাঞ্চহোল ক্যামেরার রেনো থ্রি প্রো আনছে অপো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix