Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে চাহিদার শীর্ষে গ্রোসারি পণ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
অনলাইনে চাহিদার শীর্ষে গ্রোসারি পণ্য
Share on FacebookShare on Twitter

কোভিড-১৯ নামক প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অনলাইনে কেনাকাটার প্রবণতা বেড়েছে। কাঁচাবাজার, মুদি দোকান, ফার্মেসি এবং নিত্যপণ্যের দোকান থাকলেও করোনার ঝুঁকি এড়াতে অনেকে অনলাইনেই কেনাকাটা করছেন।

ফলে অনলাইনে বর্তমানে সবচেয়ে চাহিদা সৃষ্টি হয়েছে গ্রোসারি অর্থাৎ মুদি পণ্যের। আর এক্ষেত্রে সবচেয়ে চাপে আছে অনলাইন মুদি এবং খাদ্যপণ্য সরবরাহকারী ই-কমার্স প্রতিষ্ঠান ‘চালডাল ডটকম’।হঠাৎ করেই পণ্যের অর্ডার কয়েকগুণ বেড়ে যাওয়ায় পণ্য ডেলিভারি দিতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। বর্ধিত এই চাহিদা সামাল দিতে ডেলিভারির জন্য বাড়তি জনবল নিয়োগ দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, করোনা পরিস্থিতির আগে চালডাল ডটকমে দৈনিক তিন থেকে সাড়ে তিন হাজার অর্ডার আসত। কিন্তু এখন অর্ডারের পরিমাণ তিন হাজার থেকে ১৫ হাজার ছাড়িয়ে গেছে। একদিনে তিন হাজারের বেশি ডেলিভারি দেওয়া সম্ভব না হওয়ায় বাকিদের পরের দিন ডেলিভারি দেওয়া হচ্ছে।

চালডাল ডটকমের হেড অব গ্রোথ ওমর শরিফ ইবনে হাই বলেন, করোনায় লকডাউন হওয়ায় প্রচুর অর্ডার বেড়েছে। আমরা অর্ডার নিচ্ছি আমাদের ক্যাপাসিটি অনুযায়ী। যতটুকু ডেলিভারি দেয়া সম্ভব ততটুকুই অর্ডার প্রতিদিন নেয়া হচ্ছে। কারণ একটাই সব ক্রেতাই যেন পণ্যগুলো দ্রুত বুঝে পায়। আর বাড়তি চাপের কথা মাথায় রেখে চালডাল ডটকমে বর্তমানে প্রচুর কর্মী বা সহযোদ্ধা দরকার। তাই নিয়োগ দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ কারণে সবার কাছে সহযোগিতা চাইছি। যাদের এই মুহূর্তে কাজ প্রয়োজন, চাকরি নেই বা পার্টটাইম কাজ খুঁজছেন কিংবা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান তারা চালডালে সঙ্গে যোগাযোগ করতে পারেন।

তিনি আরো বলেন, আমাদের ডেলিভারি টাইম ১/২ ঘণ্টা থেকে বেড়ে ২/৩ দিনে গিয়েছে তবে পণ্য পাচ্ছেন সব গ্রাহকই। করোনা বিপর্যয়ে চালডালের বেশি চাপের কারণে প্রতিষ্ঠানটির সিইও, সিওও, ডিরেক্টররাও অক্লান্ত পরিশ্রম করছেন। কারণ গ্রাহকরা যেন কম সময়ে পণ্য হাতে পায়। সাপ্লাইচেইনের উপর বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে ভবিষ্যতে গ্রাহকদের পণ্যের কোনো অভাব এবং সমস্যাও যেন না হয়। এছাড়াও আগামী এক/দেড় মাসের মধ্যে আরো দশটি ওয়্যারহাউজ করার পরিকল্পনা রয়েছে। ফলে ঢাকার আরো অনেক এলাকায় পণ্য পৌঁছে দেয়া সম্ভব হবে দ্রুত। তখন ডেলিভারির সময়ও লাগবে কম।
ওমর শরিফ ইবনে হাই বলেন, হোম ডেলিভারির ওপর চাপ বাড়ায় বাইকার, সাইক্লিস্ট, ডেলিভারি এক্সিকিউটিভ ও পণ্য বাছাইকারী প্রয়োজন। যাদের বেতন দেয়া হবে সাড়ে ১০ থেকে সাড়ে ১৬ হাজার টাকা। এছাড়াও ৩ দিন পর একদিন ছুটি এবং আকর্ষণীয় বোনাস দেয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদনের পাশাপাশি বনশ্রীর ব্যাংক কলোনি অফিসে যোগাযোগ করতে পারবেন।

করোনার বর্তমান সময়ে কর্মী ও গ্রাহকদের সুরক্ষার ব্যাপারে তিনি বলেন, প্যাকেজিংয়ের ক্ষেত্রে যথাযথ সাবধানতা অবলম্বন এবং সুরক্ষা দেবার চেষ্টা করা হচ্ছে। ডেলিভারির কাজে নিয়োজিতদের সেফটি উপকরণ নিশ্চিত করা হচ্ছে। যখন ডেলিভারি করতে যায় তখন সেফটি কিটস ব্যবহার করছে কিনা তা চেক করা হয়। ডেলিভারি পর কাস্টমারকেও কলসেন্টার থেকে ফোন দিয়ে ডেলিভারিতে কোনো সমস্যা বা ডেলিভারিম্যান গ্লাস এবং মাস্ক পড়ে ছিল কি না তা জানতে চাওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালি হেরে যাই নাই, আবারও ঘুরে দাঁড়াবো: শামীমা নাসরিন
ই-কমার্স

গ্রাহকের টাকা ফেরত দিতে একবছর নিরবচ্ছিন্ন ব্যবসা করতে চায় ইভ্যালি

এমএনপি সেবার ৭ লাখের ৫ লাখই এসেছে রবিতে
নির্বাচিত

করোনার কবলে রবি, কমেছে আয়

সুপারকম্পিউটারে বড় বিনিয়োগ করছে মাস্কের এক্সএআই
নির্বাচিত

সুপারকম্পিউটারে বড় বিনিয়োগ করছে মাস্কের এক্সএআই

স্বপ্ন বাঁচাতে গ্রাহকদের পাশে চান ইভ্যালির এমডি রাসেল
ই-কমার্স

স্বপ্ন বাঁচাতে গ্রাহকদের পাশে চান ইভ্যালির এমডি রাসেল

লাইসেন্স বাতিলের নোটিস যাচ্ছে গ্রামীণফোন-রবিতে
টেলিকম

লাইসেন্স বাতিলের চিঠি গেল গ্রামীণফোন ও রবিতে

‘হলুদ সাংবাদিকতা হলে ই-কমার্স আবার মুখ থুবড়ে পড়বে’
ই-কমার্স

‘হলুদ সাংবাদিকতা হলে ই-কমার্স আবার মুখ থুবড়ে পড়বে’

Load More

ট্রেন্ডিং টপিক

‘ক্লিন টংগিবাড়ী, গ্রীন টংগিবাড়ী’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
সোশ্যাল মিডিয়া

‘ক্লিন টংগিবাড়ী, গ্রীন টংগিবাড়ী’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

১০০এক্স জুমসহ লঞ্চ হলো ‘ভিভো এস৬০’ সিরিজ
প্রযুক্তি সংবাদ

১০০এক্স জুমসহ লঞ্চ হলো ‘ভিভো এস৬০’ সিরিজ

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি
টেলিকম

ফোনে কথা বলার খরচ কমছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

চলতি বছরের আগস্টের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে...

দরপতনের শীর্ষে বেক্সিমকো

দরপতনের শীর্ষে বেক্সিমকো

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ মার্চ ২০২০

অনলাইনে চাহিদার শীর্ষে গ্রোসারি পণ্য

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix