Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সীমিতি পরিসরে ৫ এপ্রিল থেকে সকল জিপিও ও প্রধান ডাকঘর খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
সীমিতি পরিসরে ৫ এপ্রিল থেকে সকল জিপিও ও প্রধান ডাকঘর খোলা থাকবে
Share on FacebookShare on Twitter

আগামী ৫ এপ্রিল ২০২০ থেকে দেশের সকল জিপিও, প্রধান ডাকঘর সমূহ জরুরি প্রয়োজনে জনস্বার্থে সীমিত পরিসরে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত খোলা থাকবে। এসময় এ সকল ডাকঘর থেকে বিশেষ ব্যবস্থায় ডাকঘর সঞ্চয় ব্যাংকের লেনদেন এর পাশাপাশি সীমিত আকারে ই-কমার্স, মোবাইল মানি অর্ডার এবং পার্সেল সেবা প্রদানের জন্য কাউন্টার খোলা থাকবে।

দেশব্যাপী করোনা ভাইরাস রোগ (কোভিড-১৯) এর সংক্রমণ মোকাবেলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সরকার কর্তৃক ঘোষিত ছুটিকালীন সময়ে জনস্বার্থে ডাকসেবা অব্যাহত রাখার লক্ষ্যে জনস্বার্থে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার এর নির্দেশনায় শর্ত সাপেক্ষে সীমিত আকারে ডাকঘর খোলা রাখতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গৃহীত সিদ্ধান্তের আওতায় উপজেলা ডাকঘরসমূহ সীমিত পরিসরে উপর্যুক্ত সেবাসমূহ প্রদানের জন্য খোলা থাকবে। তবে, এক্ষেত্রে সংশ্লিষ্ট পোস্টমাস্টার জেনারেল বা ডেপুটি পোস্টমাস্টার জেনারেলগণ স্থানীয় প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।

জেলা পর্যায়ে জরুরি ডাক পরিবহন সেবা প্রদানের জন্য বিশেষ ব্যবস্থায় সীমিত আকারে ডাক বিভাগের নিজস্ব মেইল গাড়ি শুধুমাত্র দিবাভাগে চলাচল করবে; উপজেলা পর্যায়ে মেইল চলাচলের ক্ষেত্রে স্থানীয় পোস্টমাস্টার জেনারেলগণ/ডেপুটি পোস্টমাস্টার জেনারেলগণ স্থানীয় প্রশাসনের সাথে পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। মেট্রোপলিটন শহরসমূহে সাব পোস্ট অফিস সমূহ সীমিত আকারে খোলা রাখা যাবে; এক্ষেত্রে সংশ্লিষ্ট পোস্টমাস্টার জেনারেলগণ অফিসসমূহ নির্দিষ্ট করবেন। ক্যাশ সঞ্চালন ও ট্রেজারি লেনদেন এর জন্য ডাক বিভাগের নিজস্ব পরিবহন ব্যবস্থা উপযুক্ত নিরাপত্তা নিশ্চিতকরণ সাপেক্ষে সীমিত পরিসরে চলাচল করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ট্রেজারি লেনদেন ও নিরাপত্তার বিষয়ে স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করবেন।

ই-কমার্স ও পার্সেল গ্রহণ ও প্রেরণের ক্ষেত্রে জীবন রক্ষাকারী ঔষধ ও করোনা ভাইরাস মোকাবেলা সংক্রান্ত সামগ্রী অগ্রাধিকার প্রাপ্ত হবে। সকল ই-কমার্স ও পার্সেল গ্রহণের সময় ডাকদ্রব্যের গায়ে প্রেরক ও প্রাপকের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। ই-কমার্স ও পার্সেল শুধুমাত্র বিতরণকারী ডাকঘর থেকে (Window Delivery) গ্রাহক গ্রহণ করতে পারবেন।

ঘরে ঘরে কোন ডাকদ্রব্য বিতরণ করা হবে না। ই-কমার্স ও পার্সেল এর প্রাপককে সংশ্লিষ্ট ডাকঘর থেকে ডাকদ্রব্য সম্পর্কে মোবাইল ফোন এর মাধ্যমে অবহিত করা হবে। পারস্পরিক ডাক বিনিময় (Radial System) পদ্ধতিতে জিপিও ও প্রধান ডাকঘর কেন্দ্রিক ডাক বাছাই, ডাক ব্যাগ বন্ধন ও ডাক প্রেরণ করতে হবে। সকল স্তরের কর্মচারিদের পাওনা বেতন ভাতাদি সংশ্লিষ্ট ডাকঘর থেকে পরিশোধ নিশ্চিত করতে হবে। সকল অবসরভোগীদের অবসর ভাতা পরিশোধ নিশ্চিত করতে হবে; ক্ষেত্রমত অবসরভোগীগণ উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট ডাকঘর থেকে অবসর ভাতা উত্তোলন করতে পারবেন। ডাক অধিদপ্তরসহ সকল প্রশাসনিক দপ্তর সীমিত পরিসরে কার্য পরিচালনা করবে।

মেট্রোপলিটন শহর এলাকায় ডাকঘরসমূহে কর্মচারিদের অফিসে যাতায়াতের জন্য যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক পরিবহন সুবিধা স্থানীয় পোস্টমাস্টার জেনারেল/ডেপুটি পোস্টমাস্টার জেনারেলগণ নিশ্চিত করবেন। উপজেলা পর্যায়ের ডাকসেবা, সঞ্চয় ব্যাংক লেনদেন ও মেইল পরিবহনের বিষয়ে সংশ্লিষ্ট ডেপুটি পোস্টমাস্টার জেনারেল এবং পরিদর্শকগণ নিবিড় তদারকি নিশ্চিত করবেন। ছুটিকালীন সময়ে ডাকঘরে কর্মরত সকলকে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট অফিস প্রধান নিবিড় তদারকি নিশ্চিত করবেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

দ্বিগুণ হচ্ছে সিম এর দাম
টেলিকম

দ্বিগুণ হচ্ছে সিম এর দাম

৩৯,৯৯০ টাকায় ৫জি স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৩৯,৯৯০ টাকায় ৫জি স্মার্টফোন

চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর হটলাইন চালু, ওয়েবে পাঁচ দিনে ১৬৭টি অভিযোগ
নির্বাচিত

চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর হটলাইন চালু, ওয়েবে পাঁচ দিনে ১৬৭টি অভিযোগ

মিড বাজেটের নতুন সংযোজন টিসিএল ২০ এল
প্রযুক্তি সংবাদ

মিড বাজেটের নতুন সংযোজন টিসিএল ২০ এল

নতুন রূপে ফেসবুক মেসেঞ্জার
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জারের ‘ভয়াবহতা’ জানালো ফোবর্স

দ্বিতীয় স্যাটেলাইটটি হবে ‘হাইব্রিড’
টেলিকম

দ্বিতীয় স্যাটেলাইটটি হবে ‘হাইব্রিড’

Load More

ট্রেন্ডিং টপিক

১০৭টি বিও অ্যাকাউন্টে বেক্সিমকোর ৬,৭৫৫ কোটি টাকা জব্দ
অর্থ ও বাণিজ্য

১০৭টি বিও অ্যাকাউন্টে বেক্সিমকোর ৬,৭৫৫ কোটি টাকা জব্দ

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

‘জিটিএ সিক্স’ মুক্তি পাবে নভেম্বরেই
প্রযুক্তি সংবাদ

‘জিটিএ সিক্স’ মুক্তি পাবে নভেম্বরেই

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল
অটোমোবাইল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার
প্রযুক্তি বাজার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

মোবাইল গেমিংয়ের সংজ্ঞাকে বদলে দিতে ইনফিনিক্স বাজারে নিয়ে...

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix