Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হোম কোয়ারেন্টিনে ইন্টারনেট গতি পেতে কি করবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৫ এপ্রিল ২০২০
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে গিয়ে লাঞ্ছিত হচ্ছেন কর্মীরা: আইএসপিএবি
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাস বাস্তবতায় অনেক মানুষকেই কাজ করতে হচ্ছে বাসায় বসে। অনেক শিক্ষার্থী আবার ক্লাস-ও করছেন অনলাইনে। সবমলিয়ে এ সময়টিতে ইন্টারনেটের গতি ঠিক রাখা তো বটেই, বাড়তি গতি পাওয়াটাও খুবই জরুরি। কিন্তু চাইলেই কী সম্ভব ইন্টারনেটের গতি বাড়িয়ে নেওয়া?

সায়েন্স অ্যালার্টের প্রতিবেদন জানাচ্ছে, ইন্টারনেটের গতি কিছুটা বাড়িয়ে নেওয়া সম্ভব বাসায় বসেই।

চলুন ওই প্রতিবেদনের বরাতে জেনে নেই কীভাবে বাড়িয়ে নেওয়া সম্ভব ইন্টারনেটের গতি-

সাধারণত ইন্টারনেটের গতি নির্ভর করে আপনার ডিভাইস ও অবস্থানের ওপরে। বিশ্বের অপর প্রান্তে অবস্থিত সার্ভারটিতে পৌঁছানোর সময় আপনার সংযোগকে পার হতে হয় শত শত ডিভাইসের‌ মধ্য দিয়ে। প্রতিটি ডিভাইসের রয়েছে সম্ভাব্য দুর্বল দিক। এতগুলোর মধ্যে শুধু একটি পথ ঠিকমতো কাজ না করলেই প্রভাব পড়ে পুরো ইন্টারনেট অভিজ্ঞতায়।

গতি বাড়াতে ‘ওয়াইফাই তরঙ্গ বুস্ট’

প্রতিটি ওয়্যারলেস রাউটারে চ্যানেল বলে একটি বিষয় থাকে। এরকম চ্যানেলকে ভার্চুয়াল পাইপ হিসেবে চিন্তা করুন। আপনার ডেটাকে এরকম প্রায় ১৪টি চ্যানেলের মধ্যে দিয়ে প্রবাহিত করে থাকে রাউটার। নিজ কাজের সুবিধার্থে কিছুক্ষণ পরপর স্বয়ংক্রিয়ভাবে চ্যানেল পরিবর্তন করে নেয় রাউটারটি। কিছু রাউটারে ‘বাই ডিফল্ট’ করে একটি চ্যানেল নির্বাচন করে দেওয়া থাকে। আপনার রাউটারটি দেখুন, শুধু একটি চ্যানেল দেওয়া থাকলে, তা পরিবর্তন করে নিন।

২.৪ গিগাহার্টজ ওয়্যারলেসের জন্য চ্যানেল ১, ৬ এবং ১১ ব্যবহারের পরামর্শ দিয়েছে সায়েন্স অ্যালার্ট।

এ ছাড়াও ওয়াইফাইয়ের গতি বাড়াতে এক্সটেন্ডার ব্যবহার করতে পারেন।

সতর্ক থাকুন ভাইরাস ও ম্যালওয়্যারের ব্যাপারে

কম্পিউটার ভাইরাসের ব্যাপারে সতর্ক থাকুন, ডিভাইস আপডেট রাখুন এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন। সুনির্দিষ্ট ম্যালওয়্যার দূর করতে রিবুট করুন রাউটার। খেয়াল রাখুন রাউটারের ফর্মওয়্যার মডেল আপডেট করা আছে কি না। আপনার চলতি রাউটারটি বেশি পুরোনো মডেলের হলে নতুন মডেলের রাউটার বেছে নেওয়া হতে পারে গতি বাড়িয়ে নেওয়ার একটি উপায়।

ইন্টারনেট ব্যবহারে মিতব্যয়ী হোন

যদি আপনার পরিবারের একাধিক সদস্যের ডিভাইসে স্ট্রিমিং হতে থাকে, তাহলে ইন্টারনেটের গতি কমে পেতে পারেন। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নিজ ও পরিবারের সদস্যদের ইন্টারনেট ব্যবহারকে একটি নিয়মের মধ্যে নিয়ে আসুন। সচরাচর যে সময়টিকে ইন্টারনেট ব্যবহারের ‘পিক আওয়ার’ ধরা হচ্ছে, সে সময়টিতে অপ্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করবেন না।

বড় সাইজের ফাইল রাতে বা যে সময় ইন্টারনেটের ওপর চাপ কম থাকে, সে সময়টিতে ডাউনলোড করার চেষ্টা করুন।

যোগাযোগ রাখুন ইন্টারনেট সেবাদাতাদের সঙ্গে

ইন্টারনেট সম্পর্কিত যে কোনো সমস্যায় যোগাযোগ রাখুন ইন্টারনেট সেবাদাতাদের সঙ্গে। আদতে কিন্তু নিজ বাসার সমস্যাগুলো বাদ দিলে, আপনার হতে তেমন কিছু করার নেই। এক্ষেত্রে আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।

ইন্টারনেট ব্যবহারের সময় এটিকে অসীম হিসেবে না দেখে, সীমিত সম্পদ হিসেবে বিবেচনা করুন। মনে রাখবেন আরও অনেক ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন আপনার আশপাশে। আমরা সবাই ব্যবহারের ক্ষেত্রে একটু সচতেন হলেও কিন্তু অনেকটাই ঠিক থাকবে ইন্টারনেটের গতি।

Tags: ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে রিচ বাড়ানোর যত উপায়
টিপস

ফেসবুকে রিচ বাড়ানোর যত উপায়

আনারসের পাতার ড্রোন: অবাক বিশ্ব
নির্বাচিত

আনারসের পাতার ড্রোন: অবাক বিশ্ব

অপো ফাইন্ড এক্স৩ এ পাল্টে যাচ্ছে রঙের প্রযুক্তি ব্যবহারের ধরণ
নির্বাচিত

অপো ফাইন্ড এক্স৩ এ পাল্টে যাচ্ছে রঙের প্রযুক্তি ব্যবহারের ধরণ

বাজেটের মধ্যে সেরা মেকানিক্যাল কী-বোর্ড
নির্বাচিত

বাজেটের মধ্যে সেরা মেকানিক্যাল কী-বোর্ড

যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের চুক্তি স্বাক্ষর
নির্বাচিত

ইউরোপে অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট শনাক্তে কঠোর হচ্ছে টিকটক

বৈশ্বিক স্মার্টফোন বাজারে ফিরছে মাইক্রোম্যাক্স
নির্বাচিত

বৈশ্বিক স্মার্টফোন বাজারে ফিরছে মাইক্রোম্যাক্স

Load More

ট্রেন্ডিং টপিক

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা
বিবিধ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ, সামনে কি আরও বাড়বে মূল্য?
অর্থ ও বাণিজ্য

নাগালের বাইরে যাচ্ছে সোনা, একদিনের ব্যবধানে আবারও বাড়ল দাম

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix