Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনা মোকাবেলায় ফেস শিল্ড, সেফটি গগলস তৈরি করলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১১ এপ্রিল ২০২০
করোনা মোকাবেলায় ফেস শিল্ড, সেফটি গগলস তৈরি করলো ওয়ালটন
Share on FacebookShare on Twitter

মহামারি করোনাভাইরাস মোকাবেলায় অন্যতম গুরুত্বপূর্ণ সুরক্ষা সরঞ্জাম ফেস শিল্ড এবং সেফটি গগলস। পারসোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই)-এর সম্পূর্ণতার জন্য এগুলো অত্যাবশকীয়। চিকিৎসকদের মতে, মানসম্পন্ন ফেস শিল্ড এবং সেফটি গগলস ছাড়া করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দেয়া নিরাপদ নয়। অথচ বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে রপ্তানিকারক দেশগুলো এসব সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে হিমশিম খাচ্ছে। এমন দুর্যোগপূর্ণ সময়ে দেশেই ফেস শিল্ড এবং সেফটি গগলস তৈরি করলো ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মীদের এগুলো বিনামূল্যে সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, দেশের জরুরী প্রয়োজনে রেকর্ড স্বল্পতম সময়ের মধ্যে নিজস্ব কারখানায় মোল্ড ও ডিজাইন করে চূড়ান্ত উৎপাদনে যাওয়ায় ওয়ালটন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রকৌশলীদের ধন্যবাদ জানিয়েছে।

করোনা সংক্রান্ত জটিলতার শুরু থেকেই দ্রুততম সময়ে কিভাবে প্রাণঘাতি এ ভাইরাস মোকাবেলায় কাজ করা যায়, সে চেষ্টা করে যাচ্ছেন ওয়ালটনের প্রকৌশলীরা। ফলে ভেন্টিলেটরসহ চিকিৎসা এবং সুরক্ষা সরঞ্জাম উৎপাদনে গবেষণা শুরু করেন তারা। এরই ধারাবাহিকতায় দ্রুততম সময়ের মধ্যে বিশ্বমানের ফেস প্রোটেকটিভ শিল্ড এবং সেফটি গগলস উৎপাদন শুরু করলো ওয়ালটন। এতে করে করোনাভাইরাস মোকাবেলায় আরেক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে দৈনিক ১০০০ গগলস এবং ১৫০০ ফেস শিল্ড তৈরি করছে তারা। তবে চাহিদা অনুযায়ী এর তিনগুণ উৎপাদন সক্ষমতা রয়েছে ওয়ালটনের। ওয়ালটনের তৈরি ফেস শিল্ড এবং গগলস ইতোমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন পেয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সারা দেশের চিকিৎসকদের মাঝে বিতরণের জন্য বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরকে (ডিজিএইচএস) আনুষ্ঠানিকভাবে ফেস শিল্ড এবং সেফটি গগলস হস্তান্তর করে ওয়ালটন। এ সময় উপস্থিত ছিলেন ডিজিএইচএস-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অধ্যাপক সানিয়া তাহমিনা, প্রোগ্রাম ম্যানেজার (নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ রিজওয়ানুল করিম, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ মারুফুর রহমান, ওয়ালটনের ফেস শিল্ড এবং সেফটি গগলস উৎপাদন প্রকল্পের কো-অর্ডিনেটর প্রকৌশলী আপেল মাহমুদ প্রমুখ।

সে সময় ডা. মোহাম্মদ মারুফুর রহমান বলেন, করোনা দুর্যোগ মোকাবেলায় ওয়ালটন এগিয়ে এসেছে। চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ সুরক্ষা সরঞ্জাম ফেস শিল্ড এবং সেফটি গগলস নিজেরাই তৈরি এবং সরবরাহ করেছে। তারা ভেন্টিলেটরসহ সুরক্ষা সরঞ্জাম উৎপাদনের কাজ করছে। ইতোমধ্যেই ওয়ালটন বিপুল পরিমাণ পিপিই সরবরাহ করেছে। ওয়ালটন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ।

এ প্রসঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, এতো কম সময়ের মধ্যে মোল্ড তৈরি করে ফেস শিল্ড এবং সেফটি গগলস তৈরি করেছে ওয়ালটন, যা একটি রেকর্ড বলা চলে। সরকারি নির্দেশনা অনুযায়ী কারখানাসহ অফিস ছুটি থাকলেও দেশের জরুরি প্রয়োজন বিবেচনায় ওয়ালটনের প্রকৌশলীরা দিনরাত কাজ করছেন। দুর্যোগ মোকাবেলায় প্রাথমিকভাবে উৎপাদনে গেলেও ফেস শিল্ড এবং গগলসের মান উন্নয়ণের কাজ চলমান রয়েছে। খুব শিগগিরই এন্টি-ফগ প্রযুক্তির গগলস তৈরি হবে। পাশাপাশি ভেন্টিলেটর, পিএপিআর (পাওয়ার এয়ার পিউরিফায়ার রেসপিরেটর), ইউভি ডিসইনফেকট্যান্ট, রেসপিরেটরি মাস্ক ইত্যাদি চিকিৎসা সরঞ্জাম তৈরিতে পূর্ণদ্যমে কাজ চলছে।

তিনি জানান, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটর খুবই জরুরি। ভেন্টিলেটর তৈরিতে বিশ্বখ্যাত মেডিকেল যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেডট্রনিকের ডিজাইন নিয়ে ওয়ালটন কারখানায় কাজ চলছে। আর এতে সার্বিক দিক-নির্দেশনা দিচ্ছে সরকারের আইসিটি মন্ত্রণালয়।

ওয়ালটনের আরেক নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, দেশে আগে থেকেই প্রোটেকটিভ স্যুট, মাস্ক, গ্লাভস, স্যু কভার, হেড ক্যাপ ইত্যাদি গার্মেন্টস আইটেম তৈরি হচ্ছিল। এবারই প্রথম ব্যাপক আকারে ফেস শিল্ড এবং গগলসের মতো পণ্য তৈরি শুরু করলো ওয়ালটন। এর ফলে করোনাভাইরাস সহ অন্যান্য সংক্রামক রোগীদের চিকিৎসাকাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই’র দেশীয় উৎপাদন পূর্ণতা পেলো। পরিস্থিতি বুঝে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি এসব মেডিকেল আইটেম রপ্তানি করা সম্ভব হবে।

কর্তৃপক্ষ জানায়, ওয়ালটনের উদ্দেশ্য, বিশ্বের চরম এ ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়ানো। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে করোনাভাইরাস মোকাবেলায় এই মুহূর্তে চিকিৎসকদের বিনামূল্যে এসব সুরক্ষা সরঞ্জাম দিচ্ছে ওয়ালটন। খুব শিগগিরই আন্তর্জাতিক বাজারের তুলনায় খুবই স্বল্পমূল্যে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডেস্কটপ ব্রাউজারে জনপ্রিয়তায় এজ এখন দ্বিতীয়
নির্বাচিত

ডেস্কটপ ব্রাউজারে জনপ্রিয়তায় এজ এখন দ্বিতীয়

এআই দিয়ে লেখা প্রথম বই
নির্বাচিত

এআই দিয়ে লেখা প্রথম বই

শুরু হচ্ছে ‘মিনিস্টার’ আয়োজিত ভার্চুয়াল রান্নার প্রতিযোগিতা “হোম শেফ”
প্রযুক্তি সংবাদ

শুরু হচ্ছে ‘মিনিস্টার’ আয়োজিত ভার্চুয়াল রান্নার প্রতিযোগিতা “হোম শেফ”

ভারতীয় উপমহাদেশে বাংলাদেশেই প্রথম মটো জি৯ প্লাস উদ্বোধন
প্রযুক্তি বাজার

ভারতীয় উপমহাদেশে বাংলাদেশেই প্রথম মটো জি৯ প্লাস উদ্বোধন

বাজারে এলো নাথিংয়ের নতুন ইয়ারবাড
প্রযুক্তি সংবাদ

বাজারে এলো নাথিংয়ের নতুন ইয়ারবাড

ওয়্যার ওএস ফাইভ আনছে গুগল
নির্বাচিত

ওয়্যার ওএস ফাইভ আনছে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?
বিবিধ

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল
বিবিধ

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix