Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫জি ও এআইওটি-র জগতে রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২০
৫জি ও এআইওটি-র জগতে রিয়েলমি
Share on FacebookShare on Twitter

বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি খাতের উন্নতির পাশাপাশি তথ্য আদান-প্রদানে দ্রুততার দিকেও জোর দেয়া হচ্ছে। আর সে লক্ষ্যে টেলিকমিউনিকেশন সেক্টর ৫জি নেটওয়ার্কিং এর ওপর গুরুত্ব দিচ্ছে। আপাতত গুটিকয়েক কোম্পানি অল্প কিছু দেশে ৫জি নিয়ে কাজ করলেও অতি শীঘ্রই অন্যান্য দেশগুলো ৫জি সেবা গ্রহণ করতে শুরু করবে। সকলের এই চাহিদাকে বাস্তবে রুপ দিতে ট্রেন্ডসেটিং ব্র্যান্ড রিয়েলমিও ৫জি সেবার পাশাপাশি উন্নত মানের এআইওটি পণ্যসামগ্রী নিয়ে আসছে।

৫জি-র প্রধান সুবিধাগুলো হলো তথ্যের দ্রুত ট্রান্সমিশন এবং খুব অল্প লেটেন্সি। ৪জি এর তুলনায় ৫জি এর ল্যাটেন্সি আনুমানিক দশ গুণ কম হবে। এর ফলে দ্রুততার সাথে দূরবর্তী যেকোন কাজ সম্পাদন করা যাবে এবং অনেক ডিভাইস একই সাথে সংযুক্ত হবার সুবিধাও থাকবে। ৫জি-তে প্রতি সেকেন্ডে ১৫-২০ গিগাবাইট গতিতে নানান তথ্য, ফাইল পাঠানোর পাশাপাশি ক্লাউড কম্পিউটিং, রিমোট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, এবং দূরবর্তী সকল প্রযুক্তিগত ডিভাইস যেমন- স্মার্টফোন, কম্পিউটারে দৃশ্যত কোন লেটেন্সি বা বিলম্ব ছাড়াই কাজ করা যাবে। এর ফলে শিল্প ও লজিস্টিক্স খাত আরো সহজে এবং দ্রুততর সময়ে নিয়ন্ত্রণ করা যাবে। এমনকি পৃথিবীর অন্য প্রান্তে অবস্থান করেও একজন ডাক্তার সূক্ষ্মভাবে যেকোন রোগীর অস্ত্রোপচার করতে পারবেন।

এআইওটি হলো ইন্টারনেট অফ থিংস (আইওটি) পরিকাঠামোর সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) পণ্যের মেলবন্ধন। এআইওটি পণ্যের জন্যে আশির্বাদ হবে ৫জি সুবিধা। কেননা, এতে করে বাসা কিংবা অফিসে আরো বেশি সংখ্যক ডিভাইস একই নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে। ফলে, মুহূর্তের মধ্যে তথ্য আদান-প্রদান সম্ভব হবে। পাশাপাশি অত্যন্ত দ্রুতগতিতে ডেটা ব্যবস্থাপনা এবং বিশ্লেষণের মাধ্যমে মানুষের সাথে প্রযুক্তির এক অনন্যসাধারণ সম্পর্ক তৈরি হবে।

প্রযুক্তিপ্রেমী তরুণ সমাজের স্মার্ট ও ট্রেন্ডসেটিং জীবনযাত্রাকে আরো সহজতর করতে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের চমৎকার সব স্মার্টফোনের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফ থিংস বা এআইওটি পণ্যসামগ্রী নিয়ে আসার পরিকল্পনা করেছে। সবার কাছে সেরা প্রযুক্তির সর্বাধুনিক ৫জি সেবা পৌঁছে দেয়াই এই ট্রেন্ডসেটার কোম্পানিটির লক্ষ্য।

রিয়েলমি তাদের চমৎকার সব স্মার্টফোন ও এআইওটি পণ্যের সমন্বয়ে উন্নত প্রযুক্তির ৫জি ইকোসিস্টেম নিয়ে আসার কর্মসূচী নিয়েছে। ২০১৮ সালের মাঝামাঝি স্মার্টফোন মার্কেটে প্রবেশের পর থেকে রিয়েলমি এই উদীয়মান বাজারে তাদের নানান কৌশলে সফলতার প্রমাণসরূপ ২০১৯ এর শেষদিকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোনের ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি লাভ করে।

অতিসম্প্রতি রিয়েলমি সেরা সব স্পেসিফিকেশন নিয়ে বাজারে আনে তাদের প্রথম ৫জি স্মার্টফোন – রিয়েলমি এক্স৫০ ৫জি। এ বছর ২০টিরও বেশি এআইওটি পণ্য বাজারে আনার পরিকল্পনা করেছে কোম্পানিটি, যার মধ্যে পরিধানযোগ্য স্মার্টওয়াচ, স্মার্টব্যান্ড ও হেডফোনের পাশাপাশি থাকছে স্মার্ট টিভি, স্মার্ট স্পিকার এবং সাউন্ডবারের মতো বিভিন্ন হোম ডিভাইস।

নিজেদের কৌশলগত উৎকর্ষতায় রিয়েলমি খুব অল্প সময়ের মধ্যেই প্রযুক্তিপণ্য ব্যবহারকারীদের উৎসাহ অর্জন করেছে। একইভাবে কোম্পানিটি স্বল্প খরচের মধ্যে মানসম্পন্ন এআইওটি পণ্যসামগ্রী নিয়ে আসতে পারে, তবে তাদের ৫জি ইকোসিস্টেমও বিশ্বব্যাপী গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হবে।

Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীন থেকে সরছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

৪ হাজার ৮২৫ কোটি রুপি বিনিয়োগ করবে স্যামসাং

জনপ্রিয় ইন্টারনেট প্যাকেজের দাম কমাল
টেলিকম

জনপ্রিয় ইন্টারনেট প্যাকেজের দাম কমাল

আধুনিক বাংলাদেশের স্থপতি শেখ হাসিনার দারিদ্র বিমোচন মডেল
প্রযুক্তি সংবাদ

দেশের প্রথম ই-নথির বিশ্ববিদ্যালয় হবে হাবিপ্রবি: আইসিটি প্রতিমন্ত্রী

মেটার কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রামে বাংলাদেশের ৬টি ফেসবুক গ্রুপ
প্রযুক্তি সংবাদ

মেটার কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রামে বাংলাদেশের ৬টি ফেসবুক গ্রুপ

অবৈধ স্যাটেলাইট পে-চ্যানেল বন্ধের নির্দেশ বিটিআরসির
টেলিকম

অবৈধ স্যাটেলাইট পে-চ্যানেল বন্ধের নির্দেশ বিটিআরসির

দুই ওএস চলবে বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোনে
টেলিকম

দুই ওএস চলবে বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোনে

Load More

ট্রেন্ডিং টপিক

কল্পনা থেকে বাস্তবতা: ২০২৭ সালেই উড়ন্ত গাড়ি আনছে চীনা এক্সপেং
অটোমোবাইল

কল্পনা থেকে বাস্তবতা: ২০২৭ সালেই উড়ন্ত গাড়ি আনছে চীনা এক্সপেং

টার্নওভার কর কমিয়ে দশমিক ২৫ শতাংশ চান সুপারশপ ব্যবসায়ীরা
অর্থ ও বাণিজ্য

টার্নওভার কর কমিয়ে দশমিক ২৫ শতাংশ চান সুপারশপ ব্যবসায়ীরা

অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ
নির্বাচিত

অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix