Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বসুন্ধরা ও যমুনায় বৈধ ব্যবসায়ীদের ওপর চাপ: এনইআইআর ঠেকাতে মরিয়া অবৈধ চক্র

মিরাজুুল ইসলাম জীবন by মিরাজুুল ইসলাম জীবন
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
বসুন্ধরা ও যমুনায় বৈধ ব্যবসায়ীদের ওপর চাপ: এনইআইআর ঠেকাতে মরিয়া অবৈধ চক্র
Share on FacebookShare on Twitter

আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) পূর্ণাঙ্গরূপে চালুর সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। সরকারের এই পদক্ষেপে অবৈধ ও চোরাই ফোনের দৌরাত্ম্য কমার আশাবাদ তৈরি হলেও, উল্টো চিত্র দেখা যাচ্ছে দেশের মোবাইল মার্কেটগুলোতে। অবৈধ ফোন ব্যবসার সঙ্গে জড়িত একটি প্রভাবশালী ‘মাফিয়া সিন্ডিকেট’ নিজেদের অস্তিত্ব সংকটে পড়ে এবার চড়াও হয়েছে বৈধ ব্যবসায়ীদের ওপর।

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পার্ক এবং চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে গত কয়েকদিন ধরে বৈধ ব্যবসায়ীদের জোরপূর্বক দোকান বন্ধ রাখতে চাপ প্রয়োগ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বৈধ ব্যবসায়ীদের জিম্মি করার চেষ্টা

নাম প্রকাশে অনিচ্ছুক এক বৈধ ব্যবসায়ী টেকজুমকে বলেন, “এনইআইআর চালু হলে অবৈধ হ্যান্ডসেট বিক্রির পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই কয়েকটি সিন্ডিকেট আগেভাগেই আমাদের ওপর চাপ সৃষ্টি করছে, যাতে পুরো বাজার অস্থিতিশীল করা যায়। দোকান খুললেই আমাদের নানাভাবে ভয় দেখানো হচ্ছে।”

ভুক্তভোগীরা জানান, সিন্ডিকেট সদস্যরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলছে—তাদের নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখলে দোকান দখল, শারীরিক নির্যাতন, এমনকি মিথ্যা মামলায় ফাঁসানো হবে। এছাড়া নির্দিষ্ট দামে অবৈধ পণ্য ক্রয়-বিক্রয়ে বাধ্য করার অপচেষ্টাও চালাচ্ছে তারা।

অসহায় করদাতা ব্যবসায়ীরা

বসুন্ধরা মার্কেটের একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সরকারের সব নিয়ম মেনে, ভ্যাট-ট্যাক্স পরিশোধ করে বৈধভাবে হ্যান্ডসেট আমদানি ও বিক্রি করি। অথচ অবৈধ ব্যবসায়ীদের চাপে আমরা এখন অসহায়। পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি। আমরা শুধু নিরাপদে ব্যবসা করতে চাই।”

কেন এত বেপরোয়া সিন্ডিকেট?

বিশ্লেষকদের মতে, এনইআইআর কার্যকর হলে অনিবন্ধিত ও কর ফাঁকি দিয়ে আনা হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে সচল থাকবে না। এতে অবৈধ ফোনের বিশাল বাজার ধসে পড়বে। নিজেদের হাজার কোটি টাকার অবৈধ সাম্রাজ্য বিলুপ্ত হওয়ার আশঙ্কায় সিন্ডিকেটগুলো এখন মরণকামড় দিচ্ছে। তারা চাচ্ছে, বৈধ ব্যবসায়ীদের দোকান বন্ধ রেখে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে এবং এনইআইআর প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে।

প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মোবাইল ফোন ব্যবসায়ী সংগঠনগুলো বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ব্যবসায়ী নেতাদের মতে, শুধু এনইআইআর বাস্তবায়নই যথেষ্ট নয়; পাশাপাশি বাজার তদারকি জোরদার এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

তারা অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “অবৈধ সিন্ডিকেট চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে দেশের মোবাইল শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থান—উভয়ই মারাত্মক হুমকির মুখে পড়বে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Mobile Syndicate ThreatNEIRঅবৈধ হ্যান্ডসেটএনইআইআরবসুন্ধরা শপিং মলবসুন্ধরা সিটি শপিং মলবিটিআরসিবৈধ মোবাইল ব্যবসায়ীমাফিয়া সিন্ডিকেটযমুনা ফিউচার পার্করিয়াজউদ্দিন বাজার

এই বিভাগ থেকে আরও পড়ুন

বর্তমান প্রজন্মের তরুণরাই হবে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানের সৈনিক
প্রযুক্তি সংবাদ

বর্তমান প্রজন্মের তরুণরাই হবে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানের সৈনিক

কম দামে ফাইভজি ফোন আনলাে শাওমি
প্রযুক্তি সংবাদ

কম দামে ফাইভজি ফোন আনলাে শাওমি

এক হচ্ছে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ!
প্রযুক্তি সংবাদ

এক হচ্ছে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ!

৫৭৬ মেগাপিক্সেলের ক্যামেরা আনবে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

৫৭৬ মেগাপিক্সেলের ক্যামেরা আনবে স্যামসাং

হাব কালেশন ও নতুন রিটার্ন পলিসি ঘোষণা করেছে ইভ্যালি
ই-কমার্স

হাব কালেশন ও নতুন রিটার্ন পলিসি ঘোষণা করেছে ইভ্যালি

রয়েল এনফিল্ড আনল নতুন মোটরসাইকেল
অটোমোবাইল

রয়েল এনফিল্ড আনল নতুন মোটরসাইকেল

Load More

ট্রেন্ডিং টপিক

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী
অটোমোবাইল

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী

ভেনেজুয়েলায় নজির গড়ল গুগলের প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

ভেনেজুয়েলায় নজির গড়ল গুগলের প্রযুক্তি

ফুটবল বিশ্বকাপের মাঠে সাড়াজাগানো ৫ প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

ফুটবল বিশ্বকাপের মাঠে সাড়াজাগানো ৫ প্রযুক্তি

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার
নির্বাচিত

দাম বাড়ার বাজারে ৫ স্মার্টফোনের দারুণ বিকল্প

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল
নির্বাচিত

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল

আগামী সেপ্টেম্বর মাসে আইফোন ১৮ প্রো সিরিজের পাশাপাশি...

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ ডিসেম্বর ২০২৫

বসুন্ধরা ও যমুনায় বৈধ ব্যবসায়ীদের ওপর চাপ: এনইআইআর ঠেকাতে মরিয়া অবৈধ চক্র

Techzoom.TV |
TechzoomTV