Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যামাজনের জন্য আশীর্বাদ কভিড-১৯ মহামারী!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩ মে ২০২০
বাড়তি পরিবহন ব্যয়ে অ্যামাজনের মুনাফা কমেছে ২৫%
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক ই-কমার্স ও ক্লাউড কম্পিউটিং জায়ান্ট অ্যামাজনের জন্য কভিড-১৯ মহামারী আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। গত ডিসেম্বরের শেষ দিকে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর সব ধরনের শিল্প খাত আর্থিক ক্ষতির মুখে পড়লেও অ্যামাজনের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে। গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যায় থেকে এ পর্যন্ত অ্যামাজনের বাজার মূলধন বেড়েছে ৯ হাজার কোটি ডলার। এর সুবাদে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসের সম্পদে যোগ হয়েছে আরো ৫০০ কোটি ডলার। ওয়াল স্ট্রিটের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর রয়টার্স।

কভিড-১৯ মহামারী পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি খুলে দেয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। আর এমন আশাবাদে সাম্প্রতিক সপ্তাহগুলোতে চাঙ্গা ভাব ফিরতে শুরু করেছে ওয়াল স্ট্রিটে। যদিও এর আগে নভেল করোনাভাইরাসের কারণে ওয়াল স্ট্রিটে বড় ধরনের প্রভাব এবং বেঞ্চমার্কটিতে ১১ বছরের তেজি মার্কেটের পতনের কারণে এসঅ্যান্ডপি৫০০ সূচকে গত ফেব্রুয়ারির পর থেকে ১৩ শতাংশ নিচে নেমে গেছে। নভেল করোনাভাইরাসের ফলে সংক্রমণ ঠেকাতে ঘরবন্দি রয়েছেন বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। নিত্যপণ্য কেনা থেকে শুরু করে অন্যান্য কেনাকাটায় যারা প্রথাগত মার্কেট এড়িয়ে চলছেন। যার প্রভাব পড়েছে অ্যামাজনের ওপর। প্রতিষ্ঠানটি থেকে কেনাকাটা বৃদ্ধি পাওয়ায় শেয়ারের মূল্য এ সময়ের মধ্যে ৯ শতাংশ বেড়েছে। যেখানে কেবল গত বুধবারেই বেড়েছে ২ শতাংশ।

ব্রেইন হোয়াইটের বিশ্লেষক মোনেস ক্রিসপি বলেন, এ সংকটের সময় অ্যামাজন প্রমাণ করল, নিত্যপণ্য সরবরাহের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রতিদ্বন্দ্বী এখন পর্যন্ত কেউ হয়ে ওঠেনি। আমরা মনে করি, এ প্লাটফর্মটির গ্রাহক সংখ্যা আগের চেয়ে আরো বেশি বাড়বে। প্রতিষ্ঠানটি থেকে বিদ্যমান ক্রেতাদের কেনাকাটা আরো বাড়বে। ফলে কোম্পানির ব্র্যান্ডকে আরো প্রসারিত ও ব্যবসা সম্প্রসারণকে ত্বরান্বিত করবে।

বিশ্বব্যাপী বাজার ও অবকাঠামোগত তথ্য প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান রেফিনিটিভ একনের তথ্য অনুযায়ী, ব্রেইন হোয়াইট হলো বাজার বিশ্লেষণকারী ৪৯টি প্রতিষ্ঠানের একটি, যারা অ্যামাজনের শেয়ার কেনার জন্য পরামর্শ দিয়ে থাকে। ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠানটির এমন ফলাফল বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে এবং অ্যামাজনের এমন মুনাফা প্রতিষ্ঠানটির ওয়েব সার্ভিস ক্লাউড কম্পিউটিংয়ের ওপরও প্রভাব ফেলবে। তবে বিনিয়োগকারীরা অবশ্যই আসন্ন মাসগুলোতে অ্যামাজন স্বাস্থ্য সংকটটা কীভাবে মোকাবেলা করবে, সেটি দেখার প্রত্যাশা করছে।

কিন্তু সেটি আপাতত পরের বিষয়। এ মুহূর্তে ঘরবন্দি মানুষের হ্যান্ডস্যানিটাইজার, মুদিপণ্য, অফিস চেয়ারসহ অন্যান্য পণ্য সরবরাহ করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে অ্যামাজন। ওয়্যারহাউজে পণ্য সরবরাহ বৃদ্ধি এবং স্বাস্থ্যঝুঁকির মধ্যেও সেগুলো ব্যবস্থাপনা করা ও সাপ্লাই চেইন ঠিক রাখা প্রতিষ্ঠানটির জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে।

অন্যদিকে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসসহ সমালোচকরা মনে করেন, অ্যামাজন ওয়্যারহাউজের কর্মীদের জন্য স্বাস্থ্যঝুঁকির বিষয়টি মাথায় রেখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারছে না।

এদিকে পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও জানুয়ারির শেষের দিক থেকে অ্যামাজনের প্রান্তিক মুনাফা ১০০ কোটি ডলার হয়েছে। তবে রেফিনিটিভ একনের তথ্য অনুযায়ী, অ্যামাজনের প্রতিটি শেয়ারে আয় কমেছে ২০ সেন্ট করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যামাজন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইন জুয়া ও হুন্ডিতে জড়িত ২১৭২৫ অ্যাকাউন্ট স্থগিত করেছে বিএফআইইউ
প্রযুক্তি সংবাদ

অনলাইন জুয়া ও হুন্ডিতে জড়িত ২১৭২৫ অ্যাকাউন্ট স্থগিত করেছে বিএফআইইউ

কিভাবে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখবেন আপনার ফোন ?
কিভাবে করবেন

কিভাবে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখবেন আপনার ফোন ?

বিজয় মিছিল করবে না শিবির: হবে দোয়া মাহফিল, নৈশ ইবাদত ও শহীদের কবর জিয়ারত
প্রযুক্তি সংবাদ

বিজয় মিছিল করবে না শিবির: হবে দোয়া মাহফিল, নৈশ ইবাদত ও শহীদের কবর জিয়ারত

গুগলের ফিটবিট অধিগ্রহণে বাধা অস্ট্রেলিয়ায়
প্রযুক্তি সংবাদ

গুগলের ফিটবিট অধিগ্রহণে বাধা অস্ট্রেলিয়ায়

চীনা প্রযুক্তিতে ডিজিটাল অর্থনীতির যুগে প্রবেশ করছে বাংলাদেশ
অর্থ ও বাণিজ্য

চীনা প্রযুক্তিতে ডিজিটাল অর্থনীতির যুগে প্রবেশ করছে বাংলাদেশ

একসঙ্গে ৫০ জনের সাথে কথা বলা যাবে ফেসবুকে
প্রযুক্তি সংবাদ

একসঙ্গে ৫০ জনের সাথে কথা বলা যাবে ফেসবুকে

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো
সোশ্যাল মিডিয়া

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো

ম্যাক পিসিতে অফিস ২০১৯ বন্ধ করছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

ম্যাক পিসিতে অফিস ২০১৯ বন্ধ করছে মাইক্রোসফট

ইন্টারনেট ছাড়াই চলবে গুগলের নতুন এআই অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াই চলবে গুগলের নতুন এআই অ্যাপ

শিশুদের শরীরে ২টি ছাড়া সব অ্যান্টিবায়োটিক অকার্যকর!
বিবিধ

শিশুদের শরীরে ২টি ছাড়া সব অ্যান্টিবায়োটিক অকার্যকর!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

দেশের তৈরি ফোনের দাম কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ মে ২০২০

অ্যামাজনের জন্য আশীর্বাদ কভিড-১৯ মহামারী!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix