Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এ বছর জনপ্রিয়তার শীর্ষে যে ১০ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 15 December 2021
এ বছর জনপ্রিয়তার শীর্ষে যে ১০ অ্যাপ
Share on FacebookShare on Twitter

বছরজুড়ে চোখ ধাঁধানো সব প্রযুক্তিতে মেতে ছিলেন প্রযুক্তিপ্রেমীরা। সঙ্গে ছিল নজরকাড়া কিছু অ্যাপ্লিকেশনও। নতুন কিছু অ্যাপ যেমন দৃষ্টি কেড়েছে সবার, তেমনি পুরোনোগুলাের জনপ্রিয়তাও বেড়েছে সমান তালে।

প্রযুক্তির বিপ্লব ঘটেছে সবখানেই। মহামারিতে ঘরবন্দি সময়টাতে বেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে আনাগোনা। গবেষণা বলছে এ পরিসংখ্যান ৭২ শতাংশ। শিক্ষা থেকে শুরু করে সব ধরনের সেবায় অ্যাপের ব্যবহার। এগুলোর ব্যবহার অনলাইন কার্যক্রমের ধারাই বদলে দিয়েছে।

জীবন বদলে প্রযুক্তির ব্যবহারকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে অ্যাপস। চলুন দেখে নেওয়া যাক ২০২১ সালে জনপ্রিয়তার শীর্ষে থাকা ১০ অ্যাপের তালিকা। প্রযুক্তিবিষয়ক সাইট কুবকোর এক প্রতিবেদনে প্রকাশ করা হয় এই তালিকা।

ফেসবুক
ফেসবুকের এক প্রতিবেদনে জানা যায়, প্রতি মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতি মাসে ব্যবহার করে ২.৭ বিলিয়ন মানুষ। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব বয়সী মানুষের কাছেই জনপ্রিয় এই সাইট।

এ বছর বেশ কয়েকবার ফেসবুক বিভ্রাট দেখা দিলেও এর ব্যবহারকারীর সংখ্যা কমেনি। বরং বেড়েছে। কয়েকমাস আগেই ফেসবুকের করপোরেট নাম হয়েছে মেটা। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বর্তমানে তরুণ প্রজন্ম ফেসবুক থেকে টিকটক এবং ইনস্টাগ্রামে বেশি সরব।

ইউটিউব
ইউটিউব এই মুহূর্তে সামাজিক মাধ্যমের অন্যতম সাইট। বর্তমানে জনপ্রিয়তার শীর্ষ দুইয়ে অবস্থান করছে এই সাইটটি।

হোয়াটসঅ্যাপ
ফেসবুকের মালিকানাধীন আরেকটি মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বের প্রায় ১০০টি দেশে ব্যবহৃত হচ্ছে এই অ্যাপটি। এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২ বিলিয়নের বেশি।

ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রাম ২০২১ সালের আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সবচেয়ে বেশি ব্যবহৃত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর মধ্যে অন্যতম একটি। এর ব্যবহারকারীর সংখ্যা ১.২ বিলিয়ন।

টুইটার
টুইটার কেবল ভিআইপি, রাজনীতিবিদ এবং তারকারাই বেশি ব্যাবহার করে থাকে ফলে বাংলাদেশের সাধারণ মানুষদের টুইটারের প্রতি তেমন একটা আগ্রহ নেই। ফলস্বরুপ দেশে টুইটার ব্যবহার কারীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। তারপরও জনপ্রিয়তার শীর্ষ তালিকায় রয়েছে এই সোশ্যাল মিডিয়া সাইটটি।

টিকটক
টিকটকে বিশ্বব্যাপী ৭০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে। প্রযুক্তি সাইট রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ১০০ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক পেরোল টিকটক। গত বছরের জুলাইয়ের চেয়ে পরিমাণটি প্রায় ৪৫ শতাংশ বেশি। টিকটকের সবচেয়ে বড় বাজারগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ, ব্রাজিল এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো।

উইচ্যাট
মেসেজিং অ্যাপগুলোর মধ্যে উইচ্যাট বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত। ফেসবুক কিংবা অন্যান্য অ্যাপ ব্যবহারকারীরাও উইচ্যাট ব্যবহার করছেন। ব্যবহারকারীদের সংখ্যার বিচারে এই অ্যাপটিও রয়েছে জনপ্রিয়তার তালিকায়।

লিঙ্কডইন
লিঙ্কডইন ক্যারিয়ার নেটওয়ার্কিং সাইট হিসেবে বিশ্বে ব্যাপক জনপ্রিয়। অন্য সামাজিক যোগাযোগমাধ্যমের চেয়ে এটি কিছুটা আলাদা। পেশাদার কাজ পেতে লিঙ্কডইনে যে কেউ তৈরি করতে পারেন প্রোফাইল। কাজ পেতেও খুব সহজ হয়। মাইক্রোসফ্ট রিপোর্ট করেছে যে লিঙ্কডইন আয় মহামারির পর এ বছর বেড়েছে ২১ শতাংশ।

স্ন্যাপচ্যাট
শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া অ্যাপের তালিকায় রয়েছে স্ন্যাপচ্যাট। এ বছর স্ন্যাপচ্যাটের ব্যবহারকারী বেড়েছে ১৮ শতাংশ।

জুম
জুম মহামারির সময়টাতে সবচেয়ে বেশি ব্যবহৃত সাইট। অনলাইন ক্লাস থেকে শুরু করে অফিস মিটিং সব কিছু চলেছে জুমে। ২০২১ সালের সেরা সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর মধ্যে এটি অন্যতম।

এ ছাড়াও এই তালিকায় রয়েছে পিনটারেস্ট, টেলিগ্রামসহ একাধিক অ্যাপ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এটিপিএফের প্রতিনিধিদলের ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন; বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পের অগ্রগতিতে মুগ্ধ
প্রযুক্তি সংবাদ

এটিপিএফের প্রতিনিধিদলের ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন; বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পের অগ্রগতিতে মুগ্ধ

লেনোভো লেজিওন ডুয়েল ২ঃ ফোনের থেকেও বেশি কিছু
নির্বাচিত

লেনোভো লেজিওন ডুয়েল ২ঃ ফোনের থেকেও বেশি কিছু

এলজির স্ট্যান্ডবাইমি গো প্রি-অর্ডারে বিক্রি
নির্বাচিত

এলজির স্ট্যান্ডবাইমি গো প্রি-অর্ডারে বিক্রি

বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন হেলিও ৫০
প্রযুক্তি সংবাদ

বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন হেলিও ৫০

ব্লু টিক থাকলে বিজ্ঞাপন ৫০ শতাংশ কম দেখাবে টুইটার
নির্বাচিত

ব্লু টিক থাকলে বিজ্ঞাপন ৫০ শতাংশ কম দেখাবে টুইটার

নিরাপদ ভ্রমণের লক্ষ্যে ট্যুর ফর সোশ্যাল গুডসের যাত্রা
প্রযুক্তি সংবাদ

নিরাপদ ভ্রমণের লক্ষ্যে ট্যুর ফর সোশ্যাল গুডসের যাত্রা

Load More

ট্রেন্ডিং টপিক

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি
প্রযুক্তি সংবাদ

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস
নির্বাচিত

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

দেশে অবৈধভাবে আমদানি করা মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার নিয়ন্ত্রণে...

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 December 2021

এ বছর জনপ্রিয়তার শীর্ষে যে ১০ অ্যাপ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix