Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তরুণ উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা বাড়া‌তে প্রশিক্ষণের উ‌দ্বোধন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২০ মে ২০২০
তরুণ উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা বাড়া‌তে প্রশিক্ষণের উ‌দ্বোধন
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)” স্টার্টআপ ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে ডিজিটাল মার্কেটিং বিষয়ক একটি প্রশিক্ষণ কার্যক্রম আজ মঙ্গলবার ১৯ মে ২০২০ তারিখ থেকে শুরু করে।

প্রতিদিন ৪ ঘন্টা করে ৪ দিনব্যাপী এই প্রশিক্ষণটি সহ-আয়োজক হিসেবে “কোডার্সট্রাস্ট বাংলাদেশ” এর একটি দক্ষ টিম অনলাইনের মাধ্যমে পরিচালনা করবে। “স্টার্টআপ বাংলাদেশ- iDEA” প্রকল্পসহ ওমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (উইয়েব), নিবেদিতা, স্টার্টআপ ঢাকা ও স্টার্টআপ চট্টগ্রামের থেকে প্রায় ৮০ জনের বেশি প্রশিক্ষণার্থী এতে অংশ নিচ্ছে যেখানে প্রাধান্য দেওয়া হয়েছে নারী উদ্যোক্তাদের।

অনলাইনে ভিডিও কনফারেন্সিং- এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কার্যক্রমটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি। তিনি বলেন, প্রাণঘাতী করনা ভাইরাসের ফলে দেশে একটি কঠিন সময় চলছে। এই মুহূর্তে তথ্য-প্রযুক্তির ব্যবহার খুবই জরুরি। এই প্রশিক্ষণটি আয়োজনের ফলে উদ্যোক্তাগন উপকৃত হবেন।

উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব।

তিনি বলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সবসময়ই বিভিন্নভাবে তথ্য-প্রযুক্তির প্রয়োজনীয়তা সকলের কাছে তুলে ধরার চেষ্টা করে এবং একই সাথে নানা উদ্যোগও গ্রহণ করে। বিশেষ করে নারী বা ক্ষুদে ব্যবসায়ীদের জন্য এই সময়ে ডিজিটাল মার্কেটিং এর প্রশিক্ষণটি খুবই প্রয়োজন। দেশে একটি দক্ষ স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে “বিসিসি” থেকে সর্বোচ্চ চেষ্টা চলমান থাকবে বলেও তিনি জানান।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রাক্তন মুখ্য সচিব আবদুল করিম, প্রাক্তন আইসিটি ও শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সাবেক এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সচিব ফারুক হোসেন, ওমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (উইয়েব) এর সভাপতি নিলুফার করিম, “কোডার্সট্রাস্ট বাংলাদেশ” এর জেষ্ঠ্য উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. আবদুল হলিম এবং প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার আজিজ আহমদ। অতিথিগণ এই ধরনের প্রশিক্ষণ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের “স্টার্টআপ বাংলাদেশ- iDEA” প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক।

তিনি বলেন, “করোনা” নিয়ে সারা বিশ্বই এখন আতঙ্কিত। লক ডাউনের কারনে সবাই এখন ঘরে অবস্থান করায় স্বাভাবিকভাবেই ব্যবসায় ক্ষেত্রে মার্কেটিং-এর বিষয়টি চ্যালেঞ্জিং হয়ে পরছে। যদিও ব্যবসায় খাতে অনেক ক্ষতি হচ্ছে কিন্তু তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং-কে কাজে লাগানোর বিকল্প নেই। তাই এই প্রশিক্ষনটি নারী ও ক্ষুদে ব্যবসায়ীদের উপকারে আসবে। “স্টার্টআপ বাংলাদেশ- iDEA” ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষন কর্মসূচি চলমানে সচেষ্ট থাকবে বলে তিনি জানান।

অনষ্ঠানটি সঞ্চালনা করেন “কোডার্সট্রাস্ট বাংলাদেশ” এর হেড অব কমিউনিকেশনস অ্যান্ড ডেভেলপমেন্ট চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরি।

উক্ত প্রশিক্ষণ কার্যক্রমটির অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে আইডিয়া (iDEA) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) কাজী হোসনে আরা, প্রকল্পের টেকনোলজি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মেহেদী হাসান ভূঁইয়া, “কোডার্সট্রাস্ট বাংলাদেশ” এর কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানীসহ আইসিটি বিভাগ, বিসিসি, স্টার্টআপ বাংলাদেশ- iDEA, কোডার্স ট্রাস্ট বাংলাদেশ এর উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষনার্থীগণ কোন প্রকার ফি ছাড়াই এই প্রশিক্ষনটিতে অংশ নিতে পারছে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় “স্টার্টআপ বাংলাদেশ- iDEA” প্রকল্পটির কমিউনিকেশনস বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি নাজরো ২০ঃ সিম্পলে গর্জিয়াস
নির্বাচিত

বিশ্বের দ্রুততম বর্ধনশীল ব্র্যান্ড রিয়েলমি: কাউন্টারপয়েন্ট

ফ্রান্সে বিলিয়ন ইউরোর বেশি জরিমানায় অ্যাপল
নির্বাচিত

ফ্রান্সে বিলিয়ন ইউরোর বেশি জরিমানায় অ্যাপল

বছরের সবচেয়ে স্লিম স্মার্টফোন নিয়ে এলো ভিভো
নির্বাচিত

বছরের সবচেয়ে স্লিম স্মার্টফোন নিয়ে এলো ভিভো

মার্কিন কোম্পানিগুলোকে হুয়াওয়ের হুঁশিয়ারি
নির্বাচিত

হুয়াওয়ের কাছে অটো চিপ বিক্রি সমর্থন বাইডেন প্রশাসনের

ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার করে সমস্যাকে সুযোগে পরিণত করতে হবে: পলক
নির্বাচিত

সোনার বাংলা’র স্বপ্নকে বাস্তবায়ন করার অন্যতম পন্থা স্টার্টআপ: পলক

দেশের বাজারে আইফোন ১২ প্রো
প্রযুক্তি বাজার

দেশের বাজারে আইফোন ১২ প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’
প্রযুক্তি সংবাদ

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি
টেলিকম

ফোনে কথা বলার খরচ কমছে

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়
বিবিধ

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?
প্রযুক্তি সংবাদ

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন
টেলিকম

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের...

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ মে ২০২০

তরুণ উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা বাড়া‌তে প্রশিক্ষণের উ‌দ্বোধন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix