Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিকাশের নম্বর থেকে কল আসবে, কিন্তু ওরা প্রতারক!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৮ জুন ২০২০
বিকাশের নম্বর থেকে কল আসবে, কিন্তু ওরা প্রতারক!
Share on FacebookShare on Twitter

আপনার মুঠোফোনে ‘বিকাশ’ লেখা নম্বর থেকে কল আসবে। বিকাশ নম্বর মানে, কাস্টমার কেয়ার থেকে ফোন! ফোনটি ধরার পর কুশল বিনিময় শেষে অপরপ্রান্তের সংযোগকারী আপনাকে বলবেন, ‘আপনি যে পরিচয়পত্র আর ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে আইডিটা খুলেছিলেন, সেটির ফিঙ্গারপ্রিন্টে ঝামেলা হচ্ছে। আবার দেখতে পাচ্ছি আপনার বিকাশে অনেক টাকা আছে। আপনার আইডিটা বন্ধ হয়ে যেতে পারে। অ্যাকাউন্টটি আপডেট করুন নতুবা টাকাগুলো সরিয়ে ফেলুন।’

আপনি ভাববেন বিকাশ থেকে ফোন করা হয়েছে। কারণ, ‘বিকাশ’ লেখা নম্বর। যে বিকাশ নম্বর থেকে আপনি নিয়মিত সুবিধা-অসুবিধা সম্পর্কিত খুদে বার্তা পান। এরপর আপনি ব্যস্ত হয়ে হয়তো তাঁদেরকেই বলবেন, অ্যাকাউন্টটি আপডেট করে দিতে। অথবা তাঁরাও আপনাকে আপডেট করে দেওয়ার কথা বলতে পারেন।

অ্যাকাউন্ট আপডেট করে দেওয়ার জন্য আপনার সাধারণ পরিচয় বা তথ্য জানতে চাইবেন অপর প্রান্তের সংযোগকারী। তাঁরা এতটাই ভদ্রভাবেই কথা বলবেন যে আপনি অখুশি থাকবেন না। কিংবা হয়তো আপনি শঙ্কিত হয়ে তাঁদের সব তথ্য দিয়ে দেবেন। তখন অপর প্রান্তের ব্যক্তি আপনাকে বলবেন, ‘আপনার ফোনে বিকাশ থেকে একটি কোড নম্বর গেছে। নম্বরটি আমাদেরকে বলুন। এরপরও অন্য তথ্যের দরকার হলে সেটিও দেবেন। আপনি কোড নম্বরটি সরবরাহ করলেন মানেই হলো, চূড়ান্তভাবে প্রতারণার শিকার হতে শুরু করলেন। অথচ, আপনি কিছু বুঝতেই পারলেন না। আপনার অ্যাকাউন্টের পুরো নিয়ন্ত্রণ নিয়ে সেখানে থাকা সব অর্থই গায়েব হয়ে যাবে।

ঠিক এই প্রক্রিয়ায় সাধারণ বিকাশ গ্রাহকদেরকে নিয়মিত প্রতারিত করে আসছিল একটি সঙ্ঘবদ্ধ চক্র। এরকম একটি চক্রের ১৩ জনকে গতকাল রোববার গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সঙ্ঘবদ্ধ চক্রটি গ্রেপ্তার হওয়ার পর উপর্যুক্ত প্রতারণার কৌশলটি প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানিয়েছে। র‍্যাব সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রতারণার এ কৌশলের তথ্য বিকাশের প্রধান কার্যালয় থেকেও জানা গেছে।

চক্রটির ১৩ সদস্য গ্রেপ্তার হওয়ার পর তাদের প্রতারণার পুরো প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলেছে র‍্যাবের জিজ্ঞাসাবাদে। চক্রটি বিকাশের মাধ্যমে কয়েক বছর ধরে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, চক্রটি পরিচালিত হয় মূলত ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে। সারা দেশে চক্রের অন্তত ৩০ থেকে ৪০ জন সদস্য রয়েছে। কয়েকটি টিমের মাধ্যমে ধাপে ধাপে চক্রটি তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রথমে তারা টাকার বিনিময়ে আপনার বিকাশ নম্বরটি সংগ্রহ করবে মোবাইল ব্যাংকিং এজেন্টসহ বিভিন্নজনের কাছ থেকে। সংগ্রহের কাজটি করে ‘হান্টার টিম’। এরপর প্রযুক্তির সহায়তায় বিকাশের নম্বর ‘স্পুফিং’ করে আপনাকে কল দেওয়া হবে, বিকাশের মতো দেখতে একটি নম্বর থেকে। যাতে আপনি অবিশ্বাস না করতে পারেন। এদেরকে ‘স্পুফিং টিম’ বা ‘নম্বর ক্লোন টিম’ও বলা হয়ে থাকে।

আপনার কাছে তাদেরকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য তারা তৃতীয় ধাপে বিকাশ ‘কাস্টমার কেয়ার’-এর পরিবেশ নিয়ে আসার চেষ্টা করবেন। আশপাশে বিকাশ নিয়ে অন্যদের সঙ্গে কথা বলার মতো আবহ তৈরি করবেন। এদেরকে বলা হয় ‘ফেক কাস্টমার কেয়ার’। যাতে আপনি ভাবেন, তারা প্রকৃতপক্ষেই বিকাশের লোক। এরপর যখন তারা আপনার একাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেবে, তখন চতুর্থ ধাপে গিয়ে মোবাইল ব্যাংকিং এজেন্টদের মাধ্যমে ‘টাকা উত্তোলন’ করে থাকে। এসব ঘটনা ঘটাতে গিয়ে যাতে কোনো খারাপ পরিস্থিতিতে পড়তে না হয় সেজন্য ‘ওয়াচম্যান টিম’ কাজ করে থাকে। গ্রেপ্তার হওয়াদের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া ইউংয়ের পরিচালক সারওয়ার বিন কাসেম।

মোবাইল ব্যাংকিং বা ডেবিড-ক্রেডিট কার্ড জালিয়াতির এ চক্রটির মোট ১৩ জনের নয়জনকে র‍্যাব-২ গ্রেপ্তার করেছে রাজধানীর মহাখালী থেকে। র‍্যাব-৮ বাকি চারজনকে গ্রেপ্তার করেছে ফরিদপুর থেকে। র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর এইচ এম পারভেজ আরেফিন চক্রটিকে গ্রেপ্তারের অভিযানে অংশ নেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিকাশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

উইন্ডোজ ১০ মোবাইলের সমর্থন বন্ধ
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজ ১০ মোবাইলের সমর্থন বন্ধ

যখন তখন বৃষ্টি-রোদ, শখের বাইকের যত্ন নেবেন যেভাবে
অটোমোবাইল

যখন তখন বৃষ্টি-রোদ, শখের বাইকের যত্ন নেবেন যেভাবে

হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ বেড়েছে ২৬ শতাংশ
নির্বাচিত

ফাইভজি সম্প্রসারণে হুয়াওয়েকে পাশে চায় ইতালি

ভিভোর স্যাটেলাইট ফোন, সিম ছাড়াও কল করা যাবে
প্রযুক্তি সংবাদ

ভিভোর স্যাটেলাইট ফোন, সিম ছাড়াও কল করা যাবে

প্রকল্প বাস্তবায়নের পর তা দেখভালে বাজেট বরাদ্দের পরামর্শ
নির্বাচিত

প্রকল্প বাস্তবায়নের পর তা দেখভালে বাজেট বরাদ্দের পরামর্শ

গুগল ক্রোম সার্চে সাজেশন বন্ধ করার উপায়
কিভাবে করবেন

গুগল ক্রোম সার্চে সাজেশন বন্ধ করার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন যতই উন্নত হোক, পেশাদার ক্যামেরার বিকল্প নয় কেন?
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন যতই উন্নত হোক, পেশাদার ক্যামেরার বিকল্প নয় কেন?

ফোনে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়
নির্বাচিত

ফোনে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করল প্রশাসন
শিক্ষা ও ক্যাম্পাস

গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করল প্রশাসন

মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে
নির্বাচিত

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে

দৈনন্দিন অফিসের কাজ, অনলাইন ক্লাস, স্টাডি কিংবা কনটেন্ট...

বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ জুন ২০২০

বিকাশের নম্বর থেকে কল আসবে, কিন্তু ওরা প্রতারক!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix