Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হাজার কোটি টাকার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৮ জুন ২০২০
হাজার কোটি টাকার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই
Share on FacebookShare on Twitter

শিক্ষক বাবা-মায়ের একমাত্র মেয়ে ফারদীন হক জ্যোতির জন্ম ও বড় হওয়া রংপুরে। জ্যোতি সরকারি কারমাইকেল কলেজে স্নাতক শেষ বর্ষে হিসাববিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছে। উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন নিজেকে। জ্যোতির উদ্যোক্তা হওয়ার গল্প নিয়ে টেকজুমের এবারের আয়োজন। ফারদীন হক জ্যোতির সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন মেহজাবীন রাখী।

টেকজুমঃ উদ্যোক্তা হিসেবে কাজ শুরু কিভাবে?
জ্যোতিঃ উচ্চ মাধ্যমিকে ভালো ফল অর্জন করায় ২০১৯ জানুয়ারিতে ‘পাঁচ হাজার টাকা’ বৃত্তি পাই। বৃত্তির পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে একই বছর মার্চে ‘রঙ্গিলা রং’ এর যাত্রা শুরু করি। তার আগেও আমি বেশ কিছু ব্যবসা শুরু করেছি কিন্তু সফল হতে পারিনি।

টেকজুমঃ ক্যারিয়ারে ই-কমার্স কেন বেছে নিলেন?
জ্যোতিঃ আমি একটু স্বাধীনভাবে চিন্তা করতে পছন্দ করি। নতুন কিছু এবং কঠিন চ্যালেঞ্জিং কাজ করতে আমার বেশ ভালো লাগে। বাংলাদেশের ই-কমার্স এখনো খুব বেশি জনপ্রিয় হয়নি। সাধারণ মানুষ এখনো ই-কমার্স কে মেনে নেয়নি। আমরা এখনো দোকান খুলে বসে দোকানদারের সাথে দামাদামি করে কেনাকাটা বেশি পছন্দ করি। আর যেখানেই সমস্যা সেখানে সমাধান দেওয়া উদ্যোক্তাদের কাজ। আর তাই, ক্যারিয়ারের জন্য বেছে নিলাম ই-কমার্স বিজনেস।

টেকজুমঃ ‘রঙ্গিলা রঙ’-কে নিয়ে কি স্বপ্ন দেখেন?
জ্যোতিঃ ‘রঙ্গিলা রং’ এর জন্য স্বপ্নের জায়গাটা অনেক বড়। আর এই স্বপ্ন টা আমি কখনোই ঘুমিয়ে ঘুমিয়ে দেখি নি। হয়তো আমার স্বপ্নের কথা গুলো শুনলে আপনি অথবা আপনারা হাসবেন, ঠিক যেমন এক বছর আগেও মানুষ হাসাহাসি করেছে। কিন্তু আজ কিছু করতে পেরেছি বলেই আপনি ইন্টারভিউ নিচ্ছেন। রঙ্গিলা রং পাঁচ হাজার দিয়ে শুরু হয়েছিল, এইটাকে পঞ্চাশ হাজার কোটির বিজনেসে পরিণত করতে চাই। রংপুর এর শতরঞ্জি শিল্প নিয়ে এক চেটিয়া কিছু প্রতিষ্ঠান গতানুগতিক কাজ করে যাচ্ছে। আমি ঠিক এই জায়গাটাতেই কাজ করতে চাই, আমি চাই রংপুর এর শ্রমিক, কারিগর, তাঁতী ওরা সবাই রংপুর এর মাটিতে বসেই রোজগার করবে, পেটের দায়ে যেন অন্য অঞ্চলে যেতে না হয়।

টেকজুমঃ নারী উদ্যোক্তা হিসেবে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন?
জ্যোতিঃ নারী উদ্যোক্তা হিসেবে যত চ্যালেঞ্জ তো দু চারটে কথায় প্রকাশ করা সম্ভব না। সব নারীর মত আমাকেও পারিবারিক, সামাজিক বাধার সম্মুখিন হতে হয়েছে। পণ্যের কাঁচামাল সংগ্রহের জন্য যখন গিয়েছি তখন ও অনেক ভাবেই আমাকে বাধা দেয়া হয়েছে। মেয়ে এবং বয়স কম তাই ঠকানোর চেষ্টা ত্রুটি রাখেনি। তবে এই আমার জন্য পজেটিভ ছিল, তারা বাধা না দিলে হয়তো এতটা পথ আসতে পারতাম না, তাদের একটা ধন্যবাদ দিতে চাই।

টেকজুমঃ উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) কিভাবে আপনার উদ্যোগে ভূমিকা রেখেছে?
জ্যোতিঃ উই এর ভূমিকাটা যদি আমি গাণিতিক ভাষায় বলি তাহলে বলতে হয় ৯৫% বা তার ও বেশি। আমি যখন উইর সাথে যুক্ত হই, তখন ছিলাম ঝড়ে আহত ছোট্ট পাখির মত। তারপর আস্তে আস্তে সেবা যত্নে উই আমাকে বড় করলো এবং আমি এখন উড়তে পারি, ই-কমার্সের বিশাল আকাশে। রাজিব স্যার আমার জীবনে এমন একজন মানুষ যিনি শিখিয়েছেন কিভাবে স্বপ্ন দেখতে হয়, কিভাবে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে হয়, কি ভাবে টিকে থাকার লড়াই করতে হয় এবং কিভাবে বাঁচতে হয়। আমরা যারা কেবল শিখছি তাদের আসলে অনেক কিছুই অজানা থাকে যার জন্য আমাদের ঠকানো সহজ হয় কিন্তু এখন তো আমাদের পাশে উই আছে বিনা টাকায়, আমাদের এতো কিছু শিখিয়ে দিয়েছে যে আমরা এখন প্রচণ্ড রকম শক্তিশালী। এই করোনার মধ্যে যখন সব বন্ধ তখন ‘উই’ ছিল বলে আমার বিক্রি হয়েছে, কারিগররা বেতন পেয়েছে, আবার ঈদের চাঁদ রাতে যখন সব বন্ধ করে দিয়েছি, তখন চাঁদ রাতের কেনাকাটার জন্য ‘উই’ থেকে কাস্টমার আসা শুরু করায় আবার সব খাতা কলম নিয়ে বসে গেলাম অর্ডার নিতে, এসব ‘উই’ না থাকলে হতো না। এখন আপনি ভাবেন পারেন উই আমার জীবনে, আমার উদ্যোগে কত বড় ভূমিকা রেখেছে।

টেকজুমঃ ধন্যবাদ, জ্যোতি টেকজুমকে সময় দেওয়ার জন্য।
জ্যোতিঃ অসংখ্য ধন্যবাদ টেকজুমকে।

Tags: উইদেশী পণ্য

এই বিভাগ থেকে আরও পড়ুন

মাশরাফি বাসার সামনে অবস্থান নিয়েছে ই-অরেঞ্জের গ্রাহকরা
ই-কমার্স

মাশরাফিকে আল্টিমেটাম দিলেন ই-অরেঞ্জের গ্রাহকরা

কুমিল্লাতে ই-কমার্সঃ সম্ভাবনা ও সমস্যা
ই-কমার্স

কুমিল্লাতে ই-কমার্সঃ সম্ভাবনা ও সমস্যা

মোবাইল, ডেবিট-ক্রেডিট কার্ড হারিয়ে গেলে করণীয়
ই-কমার্স

ক্রেডিট কার্ডের বকেয়া বিলে সুদ নেওয়া যাবে না: বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন থেকে অ্যামাজনের আয় ৩ হাজার কোটি ডলার ছাড়িয়েছে
ই-কমার্স

বেজোসের জন্য ঐতিহাসিক সেতুর অংশ খোলা হবে

দারাজ ফ্ল্যাশসেলে ৩ মিনিটে ৩ হাজার ইউনিট রিয়েলমি নারজো ৩০বিক্রি
ই-কমার্স

দারাজ ফ্ল্যাশসেলে ৩ মিনিটে ৩ হাজার ইউনিট রিয়েলমি নারজো ৩০বিক্রি

মেধাবী ওমরের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’
ই-কমার্স

মেধাবী ওমরের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল প্রিয়শপ
ই-কমার্স

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল প্রিয়শপ

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন
নির্বাচিত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

আসিফুর রহমানের নেতৃত্বে জেসিআই ঢাকা আলফার নতুন পথচলা
প্রযুক্তি সংবাদ

আসিফুর রহমানের নেতৃত্বে জেসিআই ঢাকা আলফার নতুন পথচলা

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে
নির্বাচিত

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে
কিভাবে করবেন

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

বাইরে কাঠফাটা রোদ আর তীব্র দাবদাহে জনজীবন যখন...

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix