Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদের আদলে ‘সেবা চালুর আগ্রহ ৯ দেশের’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২০ জুন ২০২০
নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে মোবাইল ফোনে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’ জানিয়েছে, তাদের আদলে সেবা চালু করার আগ্রহ দেখিয়েছে বিশ্বের নয়টি দেশ।

শুক্রবার‘নগদ’ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের ডাক বিভাগগুলোর সংগঠন এশিয়া প্যাসিফিক পোস্টাল ইউনিয়ন-এপিপিইউ এর এক ভার্চুয়াল অনুষ্ঠানে বৃহস্পতিবার বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’-এর ‘ভূয়সী প্রশংসা’ করা হয়।

“এপিপিইউ’র শীর্ষ নেতারা ‘নগদ’-কে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ডিজিটাল ফাইনানশিয়াল সেবা হিসেবে স্বীকৃতি দেন। অনুষ্ঠানে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে অন্তত নয়টি দেশ ‘নগদ’ বিজনেস মডেল তাদের দেশে রেপ্লিকেট করার আগ্রহের কথা জানিয়েছে।”
অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, জাপান, ভিয়েতনাম, ইরান ও সলোমন আইসল্যান্ডসের প্রতিনিধিরা এই আগ্রহ দেখিয়েছেন জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “তারা অভিমত প্রকাশ করেছেন যে, ‘নগদ’-এর মত সেবা চালু করতে পারলে তাদের দেশের পোস্টাল সেবা আবারও জেগে উঠতে পারবে।”

বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র বর্তমানে এপিপিইউ’র পোস্টাল ফাইনানশিয়াল সার্ভিস ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার ইন্টারনেটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওয়ার্কিং গ্রুপের বৈঠকে সুধাংশু শেখর ছাড়াও ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম অংশ নেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এপিপিইউ’র সেক্রেটারি জেনারেল লিন হোংলিয়াং এবং ৩২টি সদস্য দেশের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

‘নগদ’-এর সেবার প্রসার এবং পাবলিক-প্রাইভেট মডেলের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবার প্রশংসা করে লিন হোংলিয়াং বলেন, “নিঃসন্দেহে ‘নগদ’ এখন এপিপিইউ সদস্য দেশগুলোর ডাক বিভাগের মধ্যে রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। এমন সেবা দেশগুলোর ডাক বিভাগকে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শক্তি যোগাতে পারে।”

ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু বলেন, “এটি সত্যিই আমাদের জন্য আনন্দের একটি উপলক্ষ্য ছিল যে, এপিপিইউ’র সদস্য দেশগুলো ‘নগদ’-এর অনেক প্রশংসা করেছেন এবং তারা আমাদের চালু করা মডেলে তাদের দেশেও চালু করার আগ্রহের কথা জানিয়েছেন।”

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন, “এমন প্রশংসা অবশ্যই আমাদের সেবার মান এবং পরিমণ্ডলকে আরো বিস্তৃত করতে উৎসাহিত করবে। যতটা সম্ভব দেশের মানুষের সেবা করা এবং তাদের আর্থিক সেবার মধ্যে অন্তর্ভুক্ত করাই আমাদের লক্ষ্য।”

গতবছর ২৬ মার্চ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিন লেনদেন হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা।বাংলাদেশে মোবাইল ফোনে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’ জানিয়েছে, তাদের আদলে সেবা চালু করার আগ্রহ দেখিয়েছে বিশ্বের নয়টি দেশ।

শুক্রবার‘নগদ’ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের ডাক বিভাগগুলোর সংগঠন এশিয়া প্যাসিফিক পোস্টাল ইউনিয়ন-এপিপিইউ এর এক ভার্চুয়াল অনুষ্ঠানে বৃহস্পতিবার বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’-এর ‘ভূয়সী প্রশংসা’ করা হয়।

“এপিপিইউ’র শীর্ষ নেতারা ‘নগদ’-কে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ডিজিটাল ফাইনানশিয়াল সেবা হিসেবে স্বীকৃতি দেন। অনুষ্ঠানে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে অন্তত নয়টি দেশ ‘নগদ’ বিজনেস মডেল তাদের দেশে রেপ্লিকেট করার আগ্রহের কথা জানিয়েছে।”
অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, জাপান, ভিয়েতনাম, ইরান ও সলোমন আইসল্যান্ডসের প্রতিনিধিরা এই আগ্রহ দেখিয়েছেন জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “তারা অভিমত প্রকাশ করেছেন যে, ‘নগদ’-এর মত সেবা চালু করতে পারলে তাদের দেশের পোস্টাল সেবা আবারও জেগে উঠতে পারবে।”

বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র বর্তমানে এপিপিইউ’র পোস্টাল ফাইনানশিয়াল সার্ভিস ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার ইন্টারনেটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওয়ার্কিং গ্রুপের বৈঠকে সুধাংশু শেখর ছাড়াও ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম অংশ নেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এপিপিইউ’র সেক্রেটারি জেনারেল লিন হোংলিয়াং এবং ৩২টি সদস্য দেশের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

‘নগদ’-এর সেবার প্রসার এবং পাবলিক-প্রাইভেট মডেলের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবার প্রশংসা করে লিন হোংলিয়াং বলেন, “নিঃসন্দেহে ‘নগদ’ এখন এপিপিইউ সদস্য দেশগুলোর ডাক বিভাগের মধ্যে রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। এমন সেবা দেশগুলোর ডাক বিভাগকে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শক্তি যোগাতে পারে।”

ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু বলেন, “এটি সত্যিই আমাদের জন্য আনন্দের একটি উপলক্ষ্য ছিল যে, এপিপিইউ’র সদস্য দেশগুলো ‘নগদ’-এর অনেক প্রশংসা করেছেন এবং তারা আমাদের চালু করা মডেলে তাদের দেশেও চালু করার আগ্রহের কথা জানিয়েছেন।”

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন, “এমন প্রশংসা অবশ্যই আমাদের সেবার মান এবং পরিমণ্ডলকে আরো বিস্তৃত করতে উৎসাহিত করবে। যতটা সম্ভব দেশের মানুষের সেবা করা এবং তাদের আর্থিক সেবার মধ্যে অন্তর্ভুক্ত করাই আমাদের লক্ষ্য।”

গতবছর ২৬ মার্চ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিন লেনদেন হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ফোন উৎপাদন শিল্পখাত ক্ষতিগ্রস্ত হবে, লাভবান হবে সংযোজনকারী ও আমদানিকারকরা
প্রযুক্তি সংবাদ

চীনের স্মার্টফোন রফতানিতে ৩১ শতাংশ পতন
প্রযুক্তি সংবাদ

চীনের স্মার্টফোন রফতানিতে ৩১ শতাংশ পতন

আইফোনকে টেক্কা দিতে বাজারে আসলো স্যামসাংয়ের নতুন স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

আইফোনকে টেক্কা দিতে বাজারে আসলো স্যামসাংয়ের নতুন স্মার্টফোন

এবার টার্গেট স্মার্ট বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

এবার টার্গেট স্মার্ট বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নার্সারি করায় সাফল্য মিলেছে টাংগাইলের ব্যবসায়ীদের
প্রযুক্তি সংবাদ

নার্সারি করায় সাফল্য মিলেছে টাংগাইলের ব্যবসায়ীদের

বাড়ছে গ্রামীণফোনের কলরেট
টেলিকম

ফণী মোকাবেলায় নিরলসভাবে কাজ করছেন গ্রামীণফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল
কিভাবে করবেন

অনুমতি ছাড়াই কম্পিউটারে ৪ জিবি এআই ফাইল ডাউনলোড করছে গুগল ক্রোম! কীভাবে বন্ধ করবেন জেমিনি ন্যানো?

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু
প্রযুক্তি সংবাদ

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু

সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার

হাওরাঞ্চলে ১০০০ হটস্পট ও সমন্বিত টোল ট্যাগ চালুর ঘোষণা ড. জাহেদ উর রহমানের
প্রযুক্তি সংবাদ

হাওরাঞ্চলে ১০০০ হটস্পট ও সমন্বিত টোল ট্যাগ চালুর ঘোষণা ড. জাহেদ উর রহমানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
প্রযুক্তি সংবাদ

বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজধানীর গুলশান...

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কতটা নিরাপদ?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ জুন ২০২০

নগদের আদলে ‘সেবা চালুর আগ্রহ ৯ দেশের’

Techzoom.TV |
TechzoomTV