Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের হুমকি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৪ জুলাই ২০২০
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে গিয়ে লাঞ্ছিত হচ্ছেন কর্মীরা: আইএসপিএবি
Share on FacebookShare on Twitter

মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) জটিলতায় ব্রডব্যান্ড ইন্টারনেটের দামও বাড়তে পারে বলে জানিয়েছে সরবরাহকারীদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইএসপিএবি)। এদিকে ভ্যাট কাঠামোর সুরাহার দাবিতে তারা ইন্টারনেট বন্ধ রাখার কর্মসূচির কথা ভাবছেন।

এখন যে ভ্যাটের কাঠামো রয়েছে, তা বাস্তবায়িত হলে তাদের খরচ বাড়বে। এতে ক্রেতা পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম ৩০ শতাংশ বাড়তে পারে বলে আশঙ্কা সংগঠনটির।

আইএসপিএবির নেতারা বলছেন, ভ্যাট কাঠামোর একটি সুরাহার দাবিতে তারা ইন্টারনেট বন্ধ রাখার কর্মসূচির কথা ভাবছেন। হতে পারে সপ্তাহে একদিন-দুদিন দিনে এক ঘণ্টা ইন্টারনেট বন্ধ থাকবে।

আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, ‘সব কিছুই ঠিক করা হবে সদস্যদের সঙ্গে আলোচনা করে। তার আগে চলতি মাসের মধ্যে সরকার এ বিষয়ে একটি সুরাহা করবে বলে আশা করি।’

আজ শনিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে আইএসপিএবি নিজেদের অবস্থান তুলে ধরে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আমিনুল হাকিম। তিনি জানান, ভ্যাট নিয়ে তাদের মূল সমস্যা হলো, ব্যান্ডউইথ কেনার সময় তারা নিজেরা দিয়ে আসেন ১৫ শতাংশ ভ্যাট। আর ইন্টারনেট গ্রাহকের কাছ থেকে আদায় করেন ৫ শতাংশ। কোনো রেয়াত পাওয়া যায় না।

আমিনুল হাকিম বলেন, এতদিন এমন হারই ছিল। কিন্তু বাস্তবায়িত হয়নি। এবার বাস্তবায়ন ছাড়া উপায় থাকবে না। ফলে ইন্টারনেটের দাম বাড়ানো ছাড়া গতি থাকবে না। অথবা কিছু সময় বন্ধও রাখা যেতে পারে।

সরকার এবারের ২০২০-২১ অর্থবছরের বাজেটে মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক আরও ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করেছে। ফলে মোবাইলে কথা বলা, খুদে বার্তা পাঠানো ও ইন্টারনেট ব্যবহারের খরচ বেড়েছে। অপারেটদের হিসাবে, এখন প্রতি ১০০ টাকা রিচার্জে কথা বলা ও খুদে বার্তা পাঠানোর ক্ষেত্রে সরকার কর পায় ২৫ টাকা। আর মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে সরকার পায় ১৮ টাকার মতো।

করোনাকালে প্রচুর সংখ্যক মানুষকে ইন্টারনেট ব্যবহার করে বাসা থেকে অফিসের কাজ করা ও বৈঠক করতে হচ্ছে। এ কারণে অনেকেই নতুন করে ব্রডব্যান্ড সংযোগ নিয়েছেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, মে শেষে ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ দাঁড়িয়েছে ৮০ লাখ ৮৪ হাজার, যা ফেব্রুয়ারি শেষে ছিল ৫৭ লাখ ৪৩ হাজার। মানে হলো, তিন মাসে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বেড়েছে ৪৩ শতাংশ।

আইএসপিএবির মতে, একটি সংযোগের বিপরীতে চার থেকে পাঁচ জন ব্যবহারকারী রয়েছেন। ফলে মোট গ্রাহক প্রায় সাড়ে তিন কোটি। এই বিপুল সংখ্যক গ্রাহকের খরচ বৃদ্ধির আশঙ্কার কথাই জানানো হলো সংবাদ সম্মেলনে।

আইএসপিএবির লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৮-১৯ অর্থবছরে ব্রডব্যান্ড ইন্টারনেটে গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ ও মূল্য সংযোজনের অন্যান্য পর্যায়ে (আইটিসি, আইআইজি, এনটিটিএন) খাতে ১৫ শতাংশ ভ্যাট নির্ধারিত হয়। এই জটিলতা নিরসনে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং বিটিআরসি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচনায় ইন্টারনেটের প্রতিটি স্তরে (আইটিসি, আইআইজি, এনটিটিএন) ৫ শতাংশ হারে ভ্যাট নির্ধারণের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী প্রজ্ঞাপন হয়।

চলতি অর্থবছরের বাজেটে আবার গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ ও অন্যান্য স্তরে (আইটিসি, আইআইজি, এনটিটিএন) ১৫ শতাংশ ভ্যাট আরোপ হয়েছে।

আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘হয় আমাদের ভ্যাটের হার শূন্য করেন অথবা সবক্ষেত্রে ৫ শতাংশ করেন, না হয় ১৫ শতাংশ করেন। আমরা দিচ্ছি ১৫ শতাংশ, পাচ্ছি ৫ শতাংশ, এটা গ্রহণযোগ্য নয়।’ তিনি বলেন, ‘এ মাসের মধ্যে বিষয়টি সমাধান না হলে আমরা ইন্টারনেট বন্ধ রাখার চিন্তা করছি। শুরুতে সপ্তাহে এক দিন এক ঘণ্টা করে বন্ধ থাকতে পারে। পরে ধারাবাহিকভাবে কিছুটা বাড়তে পারে।’

আমিনুল হাকিম দাবি করেন, করোনা পরিস্থিতির মধ্যে কর্মীদের স্বাস্থ্যঝুঁকি ও বিল আদায় ৪০ থেকে ৫০ শতাংশ কমে গেলেও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে। তিনি ইন্টারনেট সেবাকে আইটি এনাবেলড সার্ভিস (আইটিইএস) হিসেবে শ্রেণিভুক্ত করার দাবি জানান। উল্লেখ্য, এ খাতে ২০২৪ সাল পর্যন্ত কর অবকাশ সুবিধা রয়েছে।

ব্রডব্যান্ডের নামে নিম্ন মানের ইন্টারনেট সেবা দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে আবদুল হাকিম বলেন, অনেক এলাকায় পেশীশক্তিধারীদের সঙ্গে পারা যায় না। এ বিষয়টি নিয়ে বিটিআরসি আর আইএসপিএবি কাজ করছে। আগামী দিনগুলোতে পরিস্থিতির উন্নতি আশা করা যায়।

অনুষ্ঠানে সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি এফ এম রাশেদ আমিন, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্মসম্পাদক মঈন উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মো. সারোয়ার আলম শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ব্রডব্যান্ড ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনিয়মের অভিযোগে টিভ্যাস সেবাদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি
নির্বাচিত

অনিয়মের অভিযোগে টিভ্যাস সেবাদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি

দেশে বন্ধ হয়ে যাচ্ছে ৩জি
টেলিকম

দেশে বন্ধ হয়ে যাচ্ছে ৩জি

দেশের প্রথম ডিজিটাল ভিডিও মনেটাইজড প্ল্যাটফর্ম ‘আই-পরশ’
নির্বাচিত

দেশের প্রথম ডিজিটাল ভিডিও মনেটাইজড প্ল্যাটফর্ম ‘আই-পরশ’

তরুণীর ২ হাজার বছরের পুরোনো কবরে ‘স্মার্টফোন’
নির্বাচিত

তরুণীর ২ হাজার বছরের পুরোনো কবরে ‘স্মার্টফোন’

বাংলাদেশে ভিভো ভি সিরিজে’র সবচেয়ে বেশি গ্রাহক তরুণরাই
নির্বাচিত

বাংলাদেশে ভিভো ভি সিরিজে’র সবচেয়ে বেশি গ্রাহক তরুণরাই

হেডফোন ও স্পিকার আনতে যাচ্ছে টেসলা
নির্বাচিত

হেডফোন ও স্পিকার আনতে যাচ্ছে টেসলা

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন
প্রযুক্তি সংবাদ

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
নির্বাচিত

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?
রিভিউ

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ
সোশ্যাল মিডিয়া

‘সরকারি সেবা বন্ধ, অতিরিক্ত চার্জ ও এজেন্ট নির্যাতন’: বিকাশ ঘিরে তোলপাড় সামাজিক মাধ্যম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়িতে ৫০ শতাংশ...

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ জুলাই ২০২০

সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের হুমকি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix