Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে বাংলাদেশের দুটি পুরস্কার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৬ জুলাই ২০২০
আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে বাংলাদেশের দুটি পুরস্কার
Share on FacebookShare on Twitter

দেশের প্রথম বারের মতো আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২০ প্রতিযোগিতায় অংশ নিয়ে ৬টি পুরস্কারের মধ্যে দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।

৫ জুলাই জুম অনলাইনে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড (আইবিসিওএল) ২০২০ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে হংকং ব্লকচেইন অলিম্পিয়াডের সভাপতি ড. লরেন্স মা আইবিসিওএল ২০২০ বেস্ট প্রোটোটাইপ অ্যাওয়ার্ড অর্জনকারি হিসেবে বাংলাদেশের ডিইউ নিমবাস দলের নাম ঘোষণা করেন। আর আইবিসিওএল ২০২০ সিলভার মেডাল অর্জনকারি হিসেবে ডিজিটাল ইনোভেশন দলের নাম ঘোষণা করেন সিটি ইউনিভার্সিটি, হংকং এর অধ্যাপক ইসাবেল ইয়ান।

বাকী চারটি পুরস্কারের মধ্যে হংকংয়ের পিচেইন পায় আইবিসিওএল ২০২০ গোল্ড মেডাল ও আইবিসিওএল ২০২০ প্রাইভেসি-সেনিট্রক অ্যাওয়ার্ড, নেদারল্যান্ডের নিউরোট্রেস আইবিসিওএল ২০২০ ব্রোঞ্জ মেডাল এবং হংকংয়ের মাইক্রোসেন্ট আইবিসিওএল ২০২০ বেস্ট ফিনটেক অ্যাওয়ার্ড।

সিটি ইউনিভার্সিটি, হংকং ও হংকং ব্লকচেইন সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২০ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, কানাডা, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের ৬০টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে বাংলাদেশের রয়েছে ১২টি দল।

আজ ৬ জুন ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ এর উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত এক জুম অনলাইন সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২০ প্রতিযোগিতায় পুরস্কার অর্জনকারি দল দুটিকে তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষ্য রাখার জন্য অভিনন্দন জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহদে পলক।

তিনি বলেন, সরকার যখন দেশের মেধাবী শিক্ষার্থী, তরুণ-তরুণীদের ব্লকচেইন, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডাটা অ্যানালাইটিকস, মেশিন লার্নিংয়ের মতো ফ্রন্টিয়ার (অত্যাধুনিক) প্রযুক্তিতে দক্ষ হয়ে উৎসাহিত করছে তখন ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোতিায় অংশ নিয়ে বাংলাদেশের দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যাঞ্জক একটি খবর।

তিনি বলেন, ফ্রন্টিয়ার প্রযুক্তির আবির্ভবে পরিবর্তন ঘটছে অত্যন্ত দ্রুত। বাংলাদেশ যে এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেবে তাঁর প্রমাণ রেখেছে আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণকারি ১২ টি দল।

পলক বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনাকে কাজে লাগিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ ও ২০৪১ এর লক্ষ্য অর্জন করার জন্য বাংলাদেশ আগেভাগেই ফ্রন্টিয়ার টেকনোলজির ব্যবহার করতে চায়। এজন্য ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ এর পরামর্শে আইসিটি বিভাগ থেকে অত্যাধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি ফ্রন্টিয়ার টেকনোলজির প্রশিক্ষণ চলমান রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের (বিসিওএলবিডি) আহ্বায়ক বুয়েটের অধ্যাপক ড. কায়কোবাদ, বিসিওএলবিডি’র সমন্বয়ক ও টেকনোহ্যাভেন কোম্পানী লি. এর সিইও হাবিবুল্লাহ এন করিম, অধ্যাপক ড. মোহম্মদ জাফর ইকবাল, এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম ।

অনুষ্ঠানে সিলভার মেডল অর্জনকারি ডিজিটাল ইনোভেশন দলের কামরুল হাসান তাদের প্রকল্প আইডেনটিটি ব্যবস্থাপনা ও রোহিঙ্গা শরনার্থীদের সাহায্য বিতরনের প্লাটফর্ম ও ডিইউ নিমবাস দলের তাহলিল ভুমি ব্যবস্থাপনার উপর সংক্ষিপ্ত ভিডিও ক্লিপিং প্রদর্শন করেন।

ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের আহ্বায়ক বুয়েটের অধ্যাপক ড. কায়কোবাদ বলেন, হংকং ব্লকচেইন অলিম্পিয়াডের মতো একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার অর্জনে বাংলাদেশ গর্বিত।
দেশে ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন ও দল বাছাইয়ে ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের উদ্যোগে অন্যান্যের সাথে আইসিটি বিভাগ ও এলআইসিটি প্রকল্প, এফবিসিসিআই, বেসিস, আইবিএ গুরুত্বপূর্ণ অংশীদার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ম্যাকবুক এয়ারের চেয়ে তিন গুণ দ্রুতগতির ল্যাপটপ
নির্বাচিত

ম্যাকবুক এয়ারের চেয়ে তিন গুণ দ্রুতগতির ল্যাপটপ

স্মার্টফোন ইউজাররা সাবধান! ম্যালওয়ার অ্যাপ আপনার তথ্য চুরি করছে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ইউজাররা সাবধান! ম্যালওয়ার অ্যাপ আপনার তথ্য চুরি করছে

সাড়া জাগানো নকিয়া ৬৬০০ ফিরছে
নির্বাচিত

সাড়া জাগানো নকিয়া ৬৬০০ ফিরছে

কমোডের চেয়েও বেশি নোংরা ল্যাপটপ, পরিষ্কার করার উপায় জানুন
প্রযুক্তি সংবাদ

কমোডের চেয়েও বেশি নোংরা ল্যাপটপ, পরিষ্কার করার উপায় জানুন

ফুডপ্যান্ডার পেমেন্ট এখন বিকাশে
নির্বাচিত

ফুডপ্যান্ডার পেমেন্ট এখন বিকাশে

আপনার স্মার্টফোনের আয়ু বাড়ানোর ৬ টি উপায়
কিভাবে করবেন

আপনার স্মার্টফোনের আয়ু বাড়ানোর ৬ টি উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইন প্রেমের পর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

অনলাইন প্রেমের পর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার

শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’
প্রযুক্তি সংবাদ

শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার
অর্থ ও বাণিজ্য

সহজ মোবাইলের স্মার্টফোন পাইলট প্রকল্পের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

জাপানে কদর বাড়ছে ব্যবহৃত স্মার্টফোনের
প্রযুক্তি সংবাদ

জাপানে কদর বাড়ছে ব্যবহৃত স্মার্টফোনের

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পাঠাও-এর ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে পদোন্নতি পেলেন আবরার হাসনাইন
অর্থ ও বাণিজ্য

পাঠাও-এর ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে পদোন্নতি পেলেন আবরার হাসনাইন

দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম ও রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান...

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি

দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ জুলাই ২০২০

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে বাংলাদেশের দুটি পুরস্কার

Techzoom.TV |
TechzoomTV