Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘ডিএনসিসি ডিজিটাল হাট’-এ পেমেন্ট করুন ‘নগদ’-এ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ জুলাই ২০২০
‘ডিএনসিসি ডিজিটাল হাট’-এ পেমেন্ট করুন ‘নগদ’-এ
Share on FacebookShare on Twitter

নাগরিকদের ভোগান্তি এবং কোভিড-১৯ মহামারিতে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কোনো কোরবানির হাট বসছে না। এরপরও মানুষ যেন নিশ্চিন্তে কোরবানির পশু কিনতে পারে, সে জন্য ‘ডিজিটাল হাট’-এর আয়োজন করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ।

ডিজিটাল হাট-এর ক্রেতারা কোরবানির পশু কেনার সময় যাতে কোনো রকম স্বাস্থ্যঝুঁকি ছাড়াই সহজে পেমেন্ট করতে পারেন, সে জন্য ডিজিটাল হাট-এ এক্সক্লুসিভ পার্টনার হিসেবে থাকছে ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’। রাষ্ট্রীয় আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-ই প্রথম ডিজিটাল হাটের পেমেন্ট পার্টনার।

এর ফলে একজন বিক্রেতাও কোনো ধরনের ঝুঁকি ছাড়াই খুব সহজে পশু বিক্রির টাকা পেয়ে যাবেন। এই প্রক্রিয়ায় ক্রেতা বা বিক্রেতা কাউকেই ঝুঁকি নিয়ে ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না।

সম্প্রতি চালু হওয়া এই ডিজিটাল হাটে এরই মধ্যে ৩৪টি অনলাইন প্ল্যাটফর্মের সহায়তায় দেড় হাজারের বেশি পশু সংযুক্ত হয়েছে। তাই ক্রেতারা রঙ, আকার, দেশি, বিদেশি সব জাতের গরু, ছাগল, মহিষ এই হাট থেকে কিনতে পারবেন। এ ক্ষেত্রে ন্যায্যমূল্যের বিষয়টি তদারকি করছে ডিএনসিসি। তাই দাম নিয়ে ভাবতে হবে না ক্রেতাদের। আর পেমেন্টের জন্য দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং সর্বাধিক নিরাপদ পেমেন্ট পার্টনার ‘নগদ’ তো আছেই।

নতুন ধারার এই ডিজিটাল সেবা বিষয়ে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘এটি পরীক্ষামূলকভাবে শুরু করলাম আমরা। জানি অনেক চ্যালেঞ্জ আছে, অনেক ভুলত্রুটি হতে পারে। এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কাজ করতে চাই।’ তিনি বলেন, ‘আমাদের আল্টিমেট গোল হচ্ছে, যত্রতত্র পশু বেচাকেনা এবং কোরবানি না দিয়ে একটা সিস্টেমের মধ্যে আনা। ফলে পরিবেশ ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কেনাবেচা করা যাবে।’

ডিএনসিসি-এর উদ্যোগের সাথে থাকার বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন, একজন জনমানুষের জীবন সহজ করার জন্য ‘নগদ’ প্রথম থেকে কাজ করছে। কোরবানির পশুর হাটে পশু কেনা- বেচায় অনেক ধরনের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে একজন বিক্রেতা তার পশু বিক্রির টাকা নিয়ে উদ্বিগ্ন থাকেন, কিন্তু ‘নগদ’ সেই উদ্বেগ একদম কমিয়ে দিয়ে একটি সহজ সমাধান নিয়ে এসেছে। সবার নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে লেনদেন করার বিষয়কে বরাবরই প্রাধান্য দেয় ‘নগদ’।

এ পর্যন্ত ১৫ হাজারের অধিক ভিজিটর অনলাইন এই প্ল্যাটফর্মে তাদের পছন্দসই পশুটি যাচাই-বাছাইয়ের চেষ্টা করেছেন। প্রথমবারের মতো ডিএনসিসি ডিজিটাল হাট আয়োজনে সহযোগিতা করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন (বিডিএফএ)।

সম্প্রতি একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ‘ডিজিটাল হাট’-এর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

ওই একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকার বিভাগীয় কমিশনার মুস্তাফিজুর রহমান, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ অংশগ্রহণ করেন।

চাইলেই যেকোনো নম্বরে ‘নগদ’ অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো যায়। কারও যদি ‘নগদ’অ্যাকউন্ট না থাকে, তবুও তিনি টাকা পেতে পারেন। টাকা পাওয়ার পর ‘নগদ’ অ্যাকাউন্ট খুললেই তিনি প্রাপ্ত সেই টাকা তুলতে পারবেন। আর ‘নগদ’ অ্যাকাউন্ট খোলা খুবই সহজ! ঘরে বসে এনআইডি সাথে নিয়ে ‘নগদ’ অ্যাপ ডাউনলোড করে মাত্র ১ মিনিটে ‘নগদ’ অ্যাকাউন্ট খোলা যায়। এ ছাড়া রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল-এর গ্রাহকেরা মাত্র ১০ সেকেন্ডে খুলতে পারবেন ‘নগদ’ অ্যাকাউন্ট।

Tags: নগদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিজয় দিবসে তরুণ প্রজন্মকে মহাকাশবিজ্ঞান ও স্টেম শিক্ষা নিয়ে অনুপ্রাণিত করলো বেসিস
প্রযুক্তি সংবাদ

বিজয় দিবসে তরুণ প্রজন্মকে মহাকাশবিজ্ঞান ও স্টেম শিক্ষা নিয়ে অনুপ্রাণিত করলো বেসিস

৩১৪০ কোটি বরাদ্দ পেল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
প্রযুক্তি সংবাদ

৩১৪০ কোটি বরাদ্দ পেল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

শাওমি এমআই গেমবুক কোরআই ৭: হাই বাজেটের ল্যাপটপ
নির্বাচিত

শাওমি এমআই গেমবুক কোরআই ৭: হাই বাজেটের ল্যাপটপ

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে স্যামসাংয়ের ‘স্টেপ টুওয়ার্ডস লাভ’ ক্যাম্পেইন
নির্বাচিত

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে স্যামসাংয়ের ‘স্টেপ টুওয়ার্ডস লাভ’ ক্যাম্পেইন

টুইটার সিইও’র পদ ছাড়ছেন ইলন মাস্ক, কে এই নতুন নির্বাহী?
নির্বাচিত

টুইটার সিইও’র পদ ছাড়ছেন ইলন মাস্ক, কে এই নতুন নির্বাহী?

ডিজিটাল ক্যামেরাকে বিদায় করছে স্মার্টফোন
নির্বাচিত

অনলাইনে জনপ্রিয়তা ফিরে পাচ্ছে ডিজিটাল ক্যামেরা

Load More

ট্রেন্ডিং টপিক

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!
প্রযুক্তি সংবাদ

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

এনসিপি
সোশ্যাল মিডিয়া

এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল
অটোমোবাইল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

দর কমার শীর্ষে প্রাইম ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

দর কমার শীর্ষে প্রাইম ফাইন্যান্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার
প্রযুক্তি বাজার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

মোবাইল গেমিংয়ের সংজ্ঞাকে বদলে দিতে ইনফিনিক্স বাজারে নিয়ে...

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix