Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে মোবাইল টাওয়ার নকশা কেন্দ্র স্থাপন করছে ইডটকো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৬ জুলাই ২০২০
দেশে মোবাইল টাওয়ার নকশা কেন্দ্র স্থাপন করছে ইডটকো
Share on FacebookShare on Twitter

আগামীদিনের নেটওয়ার্ক সংযোগ সেবা নিশ্চিত করার মাধ্যমে টেলিযোগাযোগ শিল্পকে এগিয়ে নিতে নিজেদের প্রথম মোবাইল টাওয়ার নকশা কেন্দ্র স্থাপনের ঘোষণা দিলো শীর্ষস্থানীয় আঞ্চলিক ও সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবা কোম্পানি ইডটকো গ্রুপ (ইডটকো)।

‘সেন্টার অব ডিজাইন এক্সিলেন্স’ (কোড) নামের এই টাওয়ার নকশা কেন্দ্রটি স্থাপন করা হচ্ছে রাজধানী ঢাকাতেই। একটি টেকসই টেলিযোগাযোগ শিল্প গড়ে তোলার লক্ষ্যে ইডটকো গ্রুপের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ‘কোড’ কে একটি দক্ষ প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বাংলাদেশসহ অন্যান্য দেশে কর্মরত ইডটকোর দক্ষ ও মেধাবী প্রকৌশলীদের অংশগ্রহণে একটি ‘ভার্চ্যুয়াল টিম’ গঠন করা হচ্ছে।

সাশ্রয়ী মূল্যে টেকসই নকশা সমাধান গড়ে তোলার প্রতি জোর দেওয়ার পাশাপাশি প্রত্যেক বাজারের নিজস্ব চাহিদার কথা মাথায় রেখে সমাধান তৈরির লক্ষ্যে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে সেন্টার অব ডিজাইন এক্সিলেন্স (কোড)। কোম্পানির জন্য দক্ষ প্রকৌশলী গড়ে তোলার পাশাপাশি এই অঞ্চলে গুরুত্বপূর্ণ প্রকৌশল মেধার উন্নয়নে ইডটকো প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে এই কেন্দ্রটি মূখ্য ভূমিকা পালন করবে।

‘বাংলাদেশ ইডটকোর দ্বিতীয় বৃহত্তম বাজার এবং যে মেধা ও দক্ষতা আমাদের রয়েছে, সেগুলোই আমাদের কার্যক্রম পরিচালনার স্তম্ভ। অপরিসীম সহযোগিতা এবং অভিজ্ঞতা আদান-প্রদানের মাধ্যমে আমাদের স্থানীয় মেধাবীরা ইডটকোর

অন্যান্য বাজারের জন্য অভিনব সব টাওয়ার নকশা তৈরি এবং টেকসই প্রযুক্তিগত সমাধান গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের তৈরিকৃত অভিনব সমাধানগুলোর মধ্যে রয়েছে ‘স্মার্ট ল্যাম্প পোল’, সম্প্রতি যেটি প্রথমবারের মতো বাংলাদেশে স্থাপন করা হয়েছে। ‘কোড’ দলের করা নকশায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাথে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়িত এই উদ্যোগটি একটি কার্যকর ও টেকসই সমাধান তৈরির ক্ষেত্রে ইডটকোর ভূমিকা তুলে ধরেছে, যা বাংলাদেশের টেলিযোগযোগ শিল্পে অবদান রাখবে।“- বলছিলেন ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেইন।

‘কোড’ এর মাধ্যমে আরও বেশ কয়েকটি প্রকল্প সফলতার সাথে বাস্তবায়ন করেছে ইডটকো। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- নিজেরা নকশা তৈরি করা এবং সাশ্রয়ী টাওয়ার সাইট স্থাপন, যা টাওয়ারের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নির্মাণ ব্যয়সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ কমাতে সক্ষম হবে। কয়েক মাসের মধ্যেই ‘কোড’ টাওয়ার শক্তিশালীকরণ সমাধান বাস্তবায়ন করেছে, যা সাইটের ওপর থেকে অতিরিক্ত চাপ কমিয়েছে। এটি বাস্তবায়ন করা সম্ভব না হলে মোবাইল টাওয়ারগুলো স্থানান্তর করতে হতো।

ইডটকোর অন্যতম উল্লেযোগ্য কাজ হলো- প্রথমবারের মতো উচ্চ মানসম্পন্ন টাওয়ার স্থাপনের নিজস্ব নকশা তৈরি করা। এর মাধ্যমে টাওয়ারের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি এর নকশায় বাইরের জনবলের ওপর ইডটকোর নির্ভরতা কমানো, যথার্থ ও পরিমিত বাজেট এবং ব্যয় সাশ্রয় করা সম্ভব হয়েছে।

এছাড়া সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সাথেও যৌথ উদ্যোগে কাজ শুরু করেছে ‘কোড’। বিদ্যমান ১৫টি ‘ব্যাম্বো টাওয়ার’ (বাঁশ দিয়ে নির্মিত টাওয়ার) এর অধিকতর উন্নয়নের পাশাপাশি বাঁশ ব্যবহার করে আরও ভালো কিছুর প্রচেষ্টা চালাচ্ছে প্রতিষ্ঠানটি, যাতে এ ধরণের পরিবেশবান্ধব স্থাপনাকে আরও দীর্ঘস্থায়ী করে গড়ে তোলা সম্ভব হয়।

জাতি গঠনের একজন অংশীদার হিসেবে, পরবর্তী প্রজন্মকে সুদক্ষভাবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অনুধাবন করে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি টাওয়ারের নকশা তৈরির প্রতিযোগিতা’ আয়োজন করছে ‘কোড’। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)। দেশের উদীয়মান তরুণ প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতা শেষ হবে আগামী অক্টোবর মাসে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যবহারকারীর আত্মহত্যার ইঙ্গিত পেলেই অভিভাবককে সতর্ক করবে মেটা এআই
প্রযুক্তি সংবাদ

ব্যবহারকারীর আত্মহত্যার ইঙ্গিত পেলেই অভিভাবককে সতর্ক করবে মেটা এআই

কোয়েস্ট হেডসেট ব্যবহারে বয়সসীমা কমাবে মেটা
নির্বাচিত

কোয়েস্ট হেডসেট ব্যবহারে বয়সসীমা কমাবে মেটা

অনলাইনে জুয়া: কঠোর নজরদারিতে বিকাশ
প্রযুক্তি সংবাদ

অনলাইনে জুয়া: কঠোর নজরদারিতে বিকাশ

ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলি না জানলে ঠকবেন !
প্রযুক্তি সংবাদ

ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলি না জানলে ঠকবেন !

লক করা ফেসবুক প্রোফাইল আনলক করে দেখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

‘ফেসবুক প্রোটেক্ট’ চালু না করলে ২৮ অক্টোবর লক হবে অ্যাকাউন্ট?

মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট খরচ বাড়ছে
টেলিকম

মোবাইল ইন্টারনেটে গ্রাহক ১১ কোটি ৫৪ লাখ

Load More

ট্রেন্ডিং টপিক

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা
কিভাবে করবেন

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!
প্রযুক্তি সংবাদ

আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

বাংলাদেশে এলো স্যামসাংয়ের চার নতুন প্রিমিয়াম মনিটর
প্রযুক্তি বাজার

বাংলাদেশে এলো স্যামসাংয়ের চার নতুন প্রিমিয়াম মনিটর

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
নির্বাচিত

২০২৬-২৭ সালের সেরা স্মার্টফোন ও গ্যাজেটের তালিকা প্রকাশ EISA-এর

সপ্তাহের সবচেয়ে পঠিত

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ
নির্বাচিত

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন প্রজন্মের কম্পিউটার ম্যাক স্টুডিও (Mac Studio 2026)...

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ জুলাই ২০২০

দেশে মোবাইল টাওয়ার নকশা কেন্দ্র স্থাপন করছে ইডটকো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix