Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার গুগল স্টোরেজে যোগ হবে অ্যান্ড্রয়েড ব্যাকআপের সব ডেটা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 12 July 2026
বিনা খরচে গুগল ফটোজের স্টোরেজ বাড়ানোর ৩ উপায়
Share on FacebookShare on Twitter

অ্যাকাউন্ট স্টোরেজের নিয়মে বড় পরিবর্তন এনেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। এখন থেকে অ্যান্ড্রয়েড ব্যাকআপের সব ডেটা ব্যবহারকারীর মূল গুগল স্টোরেজ সীমার মধ্যে যোগ হবে।

এ পরিবর্তনের সঙ্গে কোম্পানিটি স্টোরেজ বাঁচানোর জন্য ব্যবহারকারীদের ব্যাকআপ মেনুতে নতুন কিছু নিয়ন্ত্রণ সুবিধাও দিচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

এ সপ্তাহে গুগলের অ্যাকাউন্ট স্টোরেজ এ বড় পরিবর্তন আসতে যাচ্ছে। ৭ জুলাই থেকে ব্যবহারকারীর অ্যান্ড্রয়েড ব্যাকআপের সব ডেটা গুগলের নির্ধারিত স্টোরেজ সীমার মধ্যে যোগ হচ্ছে।

ব্যাকআপের ক্ষেত্রে কোম্পানির আগের নিয়ম অনুসারে, আগে কেবল ‘গুগল ফটোস’-এ আপলোড করা ছবি বা ভিডিও এবং এমএমএসের মাধ্যমে আসা বিভিন্ন মিডিয়া ফাইলগুলোই এ স্টোরেজ সীমার অন্তর্ভুক্ত হত।

নতুন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ক্ষেত্রে এ নিয়মটি অবিলম্বে কার্যকর হয়েছে। আর বাকিদের অ্যাকাউন্টে আগামী কয়েক মাসের মধ্যে পরিবর্তনটি ধাপে ধাপে চালু হবে।

গুগলের একজন মুখপাত্র বলেছেন, “অ্যান্ড্রয়েড ব্যাকআপের মাধ্যমে আপনি নিজের ফোনের ডেটা গুগল অ্যাকাউন্টে সংরক্ষণ করতে পারবেন, যাতে পরবর্তীতে সহজেই তা রিস্টোর বা পুনরুদ্ধার করা যায় বা নতুন কোনো ডিভাইস সেটআপ করা যায়।

“আমরা নীতি আপডেট বা পরিবর্তন করেছি, যার ফলে এখন থেকে সব অ্যান্ড্রয়েড ব্যাকআপ ডেটা গুগল অ্যাকাউন্টের স্টোরেজে যোগ হবে। আমাদের ধারণা, এর ফলে ব্যবহারকারীদের গড়ে কেবল ৪০ মেগাবাইট বাড়তি ডেটা যোগ হবে।

“এ ছাড়া আমরা সিস্টেমে আরও স্বচ্ছতা আনছি এবং নতুন কিছু নিয়ন্ত্রণ সুবিধা দিচ্ছি, যার মাধ্যমে আপনি নিজেই বেছে নিতে পারবেন কোন ডেটা ও অ্যাপের ব্যাকআপ আপনি রাখতে চান।”

নতুন এসব নিয়ন্ত্রণ সুবিধা ডিভাইসের ব্যাকআপ মেনুর অধীনে পাওয়া যাবে। যার মাধ্যমে ব্যবহারকারী চাইলে ডিভাইসের সেটিংস, কলের ইতিহাস বা এসএমএস ও এমএমএস মেসেজগুলোকে ব্যাকআপ প্রক্রিয়া থেকে বাদ দিতে পারবেন।

পাশাপাশি, নির্দিষ্ট কোনো অ্যাপের ডেটা ব্যাকআপে রাখা হবে কি না, তা বেছে নেওয়ার চিরচেনা অন বা অফ বাটন তো থাকছেই।

এর আগে, মে মাসে কোম্পানিটি নতুন অ্যাকাউন্টের জন্য ডিফল্ট ফ্রি স্টোরেজের পরিমাণ কমিয়ে দেওয়ার পরীক্ষা শুরু করেছিল, যেখানে ব্যবহারকারী নিজের ফোন নম্বর যোগ না করলে সর্বোচ্চ ফ্রি স্টোরেজের সীমা ১৫ জিবি থেকে কমিয়ে ৫ জিবি করেছে গুগল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল স্টোরেজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

২৩ বিলিয়ন ডলার সহায়তার প্রস্তাব মার্কিন আইনপ্রণেতাদের
প্রযুক্তি সংবাদ

ভারতে সেমিকন্ডাক্টর ইউনিট বসালেই বিলিয়ন ডলার

চাঁদে চালু হচ্ছে ৪জি নেটওয়ার্ক
নির্বাচিত

চাঁদে চালু হচ্ছে ৪জি নেটওয়ার্ক

স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের হারিয়ে যাওয়া সাত ফিচার

ইভ্যালিকে সহযোগিতা করতে ভবন মালিককে নির্দেশ
ই-কমার্স

ইভ্যালিকে সহযোগিতা করতে ভবন মালিককে নির্দেশ

স্বচ্ছ ফোন কভার দ্রুত হলদে হওয়া ঠেকাতে করণীয়
নির্বাচিত

স্বচ্ছ ফোন কভার দ্রুত হলদে হওয়া ঠেকাতে করণীয়

সাংবাদিককে ডিবি তুলে নেয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: ফয়েজ আহমদ
প্রযুক্তি সংবাদ

সাংবাদিককে ডিবি তুলে নেয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: ফয়েজ আহমদ

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ
নির্বাচিত

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য
পাঁচমিশালি

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির
টেলিকম

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো
প্রযুক্তি সংবাদ

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 July 2026

এবার গুগল স্টোরেজে যোগ হবে অ্যান্ড্রয়েড ব্যাকআপের সব ডেটা

Techzoom.TV |
TechzoomTV