Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম তৈরিতে হুয়াওয়ের সার্টিফিকেশন প্রোগ্রাম চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০
আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম তৈরিতে হুয়াওয়ের সার্টিফিকেশন প্রোগ্রাম চালু
Share on FacebookShare on Twitter

বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতষ্ঠান হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক আইসিটি ট্যালেন্ট ফোরাম ২০২০’ আয়োজন করেছে। একই সঙ্গে আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম তৈরিতে সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করেছে প্রতিষ্ঠানটি।

এশিয়া প্যাসিফিক অঞ্চলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে কাজের ক্ষেত্রে দক্ষতা বিষয়ক বর্তমান প্রবণতা এবং তরুণদের দক্ষতা বিকাশের কৌশল বিষয়ে আজ (৪ আগস্ট) ‘হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক আইসিটি ট্যালেন্ট ফোরাম ২০২০’ আয়োজন করেছে হুয়াওয়ে টেকনোলজিস। ‘কানেকশন, গ্লোরি, ফিউচার’ প্রতিপাদ্যে অনলাইনে আয়োজিত এ ফোরামে ২ হাজারের বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

ফোরামে আইসিটি খাতে দক্ষ কর্মীদের শূণ্যতা পূরণে নিজেদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রকাশ করে হুয়াওয়ে। পাশাপাশি, অনুষ্ঠিত এ ফোরামে বিশ্বের শীর্ষস্থানীয় এ প্রযুক্তি প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতকে সমন্বিত উপায়ে একসাথে কাজ করারও আহ্বান জানায়।

আইসিটি খাতে দক্ষ কর্মীদের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে ফোরামে আলোচনা করেন উপস্থিত নানা খাত বিশেষজ্ঞ এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ক অধ্যাপকগণ। ফোরামে তারা এশিয়া প্যাসিফিক অঞ্চলে দক্ষ কর্মীর স্বল্পতা বিষয়ক সমস্যা সমাধানে কার্যকরী পরিকল্পনা প্রস্তাব করেন। এছাড়াও, অনুষ্ঠানে এ অঞ্চলে টেকসই ডিজিটাল রূপান্তরের পথ সুগম করতে সমন্বিত আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে হুয়াওয়ে এর সার্টিফিকেশন প্রোগ্রামের ঘোষণা দেয়। যেসব শিক্ষার্থী ও আইসিটি প্র্যাকটিশনাররা হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাকাডেমিতে যোগ দিয়েছেন কিংবা যোগদানের পরিকল্পনা করছেন তাদের জন্য এ প্রোগ্রাম উন্মুক্ত। ৪ আগস্ট থেকে শুরু হয়ে এ প্রোগ্রাম এ বছরের ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। যেসব অংশগ্রহণকারী সবচেয়ে কম সময়ে উত্তীর্ণ হবেন, আগে উত্তীর্ণ হওয়ার ভিত্তিতে তাদের পুরস্কৃত করা হবে।

সাম্প্রতিক সময়ে নানা ক্ষেত্রে বিস্তৃত পরিসরে উদ্ভাবনী প্রযুক্তি প্রত্যক্ষ করছে বিশ্ব। উন্নত আইসিটি ইকোসিস্টেম নির্মাণ নিয়ে বক্তব্যে হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের চিফ ডিজিটাল অফিসার ও এক্সিকিউটিভ কনসালটেন্ট মাইকেল ম্যাকডোনাল্ড বলেন, ‘এখন ক্লাউড কম্পিউটিং, বিগ ডাটা, ইন্টারনেট অব থিংস ও কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন আইসিটি খাতের মূলভিত্তি হিসেবে উল্লেখ্য।’

অত্যাধুনিক সব প্রযুক্তি চলে আসার ফলে কাজের ক্ষেত্রে আইসিটি বিষয়ক সাধারণ দক্ষতা আর যথেষ্ট নয়। মাইকেল ম্যাকডোনাল্ড ঘোষণা দেন, ‘যেহেতু, প্রতিষ্ঠানগুলো তাদের কর্মপ্রয়োজনীয়তা পুনর্বিন্যাস করছে, সেক্ষেত্রে নতুন আইসিটি ল্যান্ডস্কেপ আনুমানিক ৫০ লাখ পেশাদারদের স্বল্পতা তৈরি করবে। দক্ষ কর্মীর উচ্চ চাহিদা পূরণে আমাদের লক্ষ্য আগামী পাঁচ বছরে ২০ লাখ আইসিটি পেশাদার তৈরি করা। এ বছর আমরা ২শ’র বেশি হুয়াওয়ে অ্যাকাডেমি তৈরি করবো এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে ১০ হাজার সার্টিফিকেশন পরিচালনা করবো। আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম হুয়াওয়ের দীর্ঘমেয়াদী কৌশল এবং শিক্ষার্থী ও আইসিটি প্র্যাকটিশনাররা যাতে তাদের ক্যারিয়ারে প্রতিযোগিতামূলক অবস্থানে যেতে পারে, এক্ষেত্রে তাদের সহায়তায় আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থানীয় এইচএএলপি পার্টনারদের সাথে কাজ করবো।’

এআই ও ফাইভজি’র মতো প্রযুক্তি বিশ্বজুড়ে বিস্তৃত হয়েছে। এ ডিজিটাল যুগে সম্ভাবনার সাথে দক্ষ কর্মীদের যুক্ত করতে নির্দিষ্ট মানদণ্ড তৈরিতে এ অঞ্চলে সমন্বিতভাবে বিভিন্ন খাতের একসাথে কাজ করতে হবে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের মেধা বিকাশ কৌশলের সাথে সামঞ্জস্য রেখে হুয়াওয়ে আইসিটি খাতে যোগ্য কর্মীদের নিয়ে আসতে একটি ট্যালেন্ট ইকোসিস্টেম তৈরি করেছে। তিনটি উদ্যোগ নিয়ে এ ইকোসিস্টেম। উদ্যোগগুলো হলো: হুয়াওয়ে সার্টিফিকেশন, হুয়াওয়ে অ্যাকাডেমি এবং হুয়াওয়ে আইসিটি কম্পিটিশন।

ট্যালেন্ট সিস্টেম স্ট্যান্ডার্ড হুয়াওয়ে সার্টিফিকেশনে ২২টি কারিগরি ক্ষেত্রে এবং ১শ’ সার্টিফিকেশন এক্সাম রয়েছে। এ প্রোগ্রামের মাধ্যমে এশিয়া প্যাসিফিক অঞ্চলে রয়েছে ১৯ হাজার সহ সবমিলে ২ লাখ ৬০ হাজারের বেশি আইসিটি শিক্ষার্থী ও কর্মীদের সার্টিফায়েড করা হয়েছে। ২০১৩ সালে যাত্রা শুরু করা হুয়াওয়ে আইসিটি অ্যাকাডেমি প্রতিবছর ৪৫ হাজারের বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণদানে ৯শ’র বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সাথে কাজ করছে। এখন পর্যন্ত এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রতিষ্ঠানটি ১০৩টি আইসিটি অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেমিকন্ডাক্টর উৎপাদন কোরিয়ার আধিপত্যের অবসান ঘটাবে তাইওয়ান
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের আয় কমেছে ১২%

ভুয়া অ্যাপের নিয়ন্ত্রণে স্মার্টফোন, কয়েক মিনিটেই খালি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট
প্রযুক্তি সংবাদ

ভুয়া অ্যাপের নিয়ন্ত্রণে স্মার্টফোন, কয়েক মিনিটেই খালি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট

মোবাইলে প্রতি মিনিট ৩০ পয়সায় কথা বলতে পারবেন যেভাবে
টেলিকম

মোবাইলে প্রতি মিনিট ৩০ পয়সায় কথা বলতে পারবেন যেভাবে

মাছ ধরার পুরোনো জাল দিয়ে তৈরি হচ্ছে স্যামসাং ফোন
নির্বাচিত

মাছ ধরার পুরোনো জাল দিয়ে তৈরি হচ্ছে স্যামসাং ফোন

বাজারে এল ওয়ানপ্লাস ১৫
প্রযুক্তি সংবাদ

বাজারে এল ওয়ানপ্লাস ১৫

৫জি নেটওয়ার্ক সুবিধা মিলবে অপো’র ভ্রাম্যমাণ হোটেলে
নির্বাচিত

৫জি নেটওয়ার্ক সুবিধা মিলবে অপো’র ভ্রাম্যমাণ হোটেলে

Load More

ট্রেন্ডিং টপিক

মটো জি ম্যাক্স: ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোন আনল মটোরোলা
মোবাইল এরিনা

মটো জি ম্যাক্স: ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোন আনল মটোরোলা

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা
প্রযুক্তি সংবাদ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা

গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় বদলে যেতে পারে স্যামসাংয়ের ক্যামেরা ডিজাইন
নির্বাচিত

গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় বদলে যেতে পারে স্যামসাংয়ের ক্যামেরা ডিজাইন

‘পুষ্প টেলিকম’ থেকে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
প্রযুক্তি সংবাদ

‘পুষ্প টেলিকম’ থেকে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪

সপ্তাহের সবচেয়ে পঠিত

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ
নির্বাচিত

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন প্রজন্মের কম্পিউটার ম্যাক স্টুডিও (Mac Studio 2026)...

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ আগস্ট ২০২০

আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম তৈরিতে হুয়াওয়ের সার্টিফিকেশন প্রোগ্রাম চালু

Techzoom.TV |
TechzoomTV