Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জবাবদিহিতা নিশ্চিত করণে ব্লকচেইন সবচেয়ে কার্যকর প্রযুক্তি: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 30 May 2021
জবাবদিহিতা নিশ্চিত করণে ব্লকচেইন সবচেয়ে কার্যকর প্রযুক্তি: পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন আর্থিক, প্রশাসনিক কাযর্ক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্ভরযোগ্য প্রযুক্তি “ব্লকচেইন”। এ প্রযুক্তি গ্রহণ না করলে আমরা পিছিয়ে পড়ব। ফ্রন্টিয়ার প্রযুক্তি ব্যবহারে আমরা পিছিয়ে থাকতে চাই না। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে ফ্রন্টিয়ার টেকনোলজি ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটরিয়ামে আইসিটি বিভাগ ও বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াডের উদ্যোগে “ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ- ২০২১” প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কারের অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন আইটি/আইটিএস খাতে থেকে আগামী ২০২৫ সালের মধ্যে রপ্তানী আয় ৫ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি। দেশে বর্তমানে সাড়ে ছয় লক্ষ আইটি ফ্রিলান্সার রয়েছে। তারা প্রায় ৫০০ মিলিয়ন ডলারের বেশী আয় করছে। হার্ডওয়্যার ও সফটওয়্যার সবমিলিয়ে দক্ষ জনশক্তির মাধ্যমে ১ বিলিয়ন ডলার আয় হচ্ছে।

দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে শিক্ষার কোন শেষ নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় ডিজরাপটিভ টেকনোলজি বিষয়ে হাতে কলমে শিক্ষা দিতে দেশে ৩০০টি স্কুল অব ফিউচার প্রতিষ্ঠা করা হচ্ছে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশে সেরা প্রযুক্তিবিদ তৈরি করতে শেখ হাসিনা ইন্সটিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রতিষ্ঠা করা হচ্ছে। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, বিগডাটা, রোবটিকস্‌, ব্লকচেইন, অগমেন্টেড রিয়েলিটি ও মাইক্রোপ্রসেসর ডিজাইন প্রযুক্তিতে দক্ষ করে তুলতে ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। সারাদেশে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি বলেন বিভিন্ন অফিস পেপারলেস হয়েছে। গত ৬ বছরে ১ কোটি ৮১ লক্ষ ফাইল অনলাইনে নিষ্পন্ন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ লালফিতার দূরত্বকে নিশ্চিহ্ন করে দিয়েছে। ই-ফাইলকে ডিজিটাল ফাইলে এবং ই-নথিকে ডিজিটাল নথিতে রূপান্তরের কাজ চলছে। গুরুত্বপূর্ণ নথিতে ব্লকচেইন ব্যবহার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন চলতি বছরেই আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১ বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। সম্ভাব্য তারিখ ৮-১০ অক্টোবর নির্ধারিত করা হয়েছে। তিনি এ অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব দরবারে নিজেদের মেধা ও যোগ্যতা প্রতিষ্ঠত করতে তরুণদের প্রতি আহবান জানান।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিসিওএলবিডি এর সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন।

পরে প্রতিমন্ত্রী “ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ- ২০২১” প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কারের অর্থ প্রদান করেন।

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় ৫০ টি বিশ্ববিদ্যালয় থেকে ২৫৬ টি দল রেজিস্ট্রেশন করে। হোয়াইট পেপার মূল্যায়নের মাধ্যমে ৪০ টি দলকে প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে মনোনীত করা হয়। এই ৪০ টি দল থেকে সেরা ১০ টি দলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, এক লক্ষ টাকার প্রথম পুরস্কার, “প্রফেসর জামিলুর রেজা চৌধুরী” চ্যাম্পিয়শীপ পুরস্কার অর্জন করে বুয়েটের “কাগজের নৌকা” দলটি। ষাট হাজার টাকার দ্বিতীয় পুরষ্কার লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইবিএ এর “মাসালা ডোসা”। চল্লিশ হাজার টাকার তৃতীয় পুরষ্কার লাভ করে চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “ট্রায়োচেইন”। প্রোটোটাইপ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর “প্রবাহ”। ডকুমেন্ট অথেনটিকেশন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের “ব্রোগ্রামারস”। আইডেন্টিটি/প্রাইভেসি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের “ডিঊ নিম্বাস”। ফিনটেক- ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে বুয়েটের “হোপফুললি হাইপোটেটিক্যালি। সাপ্লাই চেইন প্রভিনান্স ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে বুয়েটের দল “ক্রিপ্টোনাইট”। ই- গভর্নেন্স ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম রকেট ও ই- হেলথ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এর রোমপেকাডেনাস দল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাবনায় শিক্ষার্থীদের নগদ একাউন্ট থেকে উপবৃত্তির টাকা উধাও
প্রযুক্তি সংবাদ

নগদের মোবাইল ব্যাংকিং কার্যক্রম অবৈধ কেন নয়: হাইকোর্ট

থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ডাউনলোড করুন ফেসবুক ভিডিও
কিভাবে করবেন

থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ডাউনলোড করুন ফেসবুক ভিডিও

হুয়াওয়ে-জিটিইকে পাশে চায় ভারতীয় অপারেটররা
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে-জিটিইর নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রে নতুন আইন

গুগলে মেসির নাম সার্চ করলেই চমকে যাবেন
প্রযুক্তি সংবাদ

গুগল সার্চেও শীর্ষ রেকর্ড মেসির

প্রযুক্তি দিয়ে প্রতিবন্ধীতা জয় করা সম্ভব: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি দিয়ে প্রতিবন্ধীতা জয় করা সম্ভব: মোস্তাফা জব্বার

এটুআইয়ের অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম
প্রযুক্তি সংবাদ

এটুআইয়ের অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম

Load More

ট্রেন্ডিং টপিক

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
প্রযুক্তি সংবাদ

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 May 2021

জবাবদিহিতা নিশ্চিত করণে ব্লকচেইন সবচেয়ে কার্যকর প্রযুক্তি: পলক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix