Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কর্মচারীদের সর্বোচ্চ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করছে দারাজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 8 August 2020
কর্মচারীদের সর্বোচ্চ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করছে দারাজ বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাস মহামারী রুখতে যেখানে সারা বিশ্ব লড়ছে, সেখানে অনেক কোম্পানির জন্য ব্যবসা চালিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়েছে। একই সাথে কর্মচারীদের সুরক্ষা এবং সুস্থতা নিশ্চিত করাও প্রতিটি সংস্থার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন অবস্থায় আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ তাদের কর্মীদের- শারীরিক ও মানসিক সুস্থতা এবং আর্থিক নিরাপত্তা প্রদানের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সঙ্কটটি মোকাবেলা করছে এবং ব্যবসায়িক কাজ পরিচালনা করছে।

সংস্থাটি ভাইরাস সংক্রমণ এড়াতে ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে কর্মীদের “বাড়ি থেকে কাজ” বা “ওয়ার্ক ফ্রম হোম” নিশ্চিত করেছে যার মাধ্যমে সকলেই নিরাপদে বাড়ি বসে ভার্চুয়ালি অফিসের কাজ করতে পারবেন। “ওয়ার্ক ফ্রম হোম” বাস্তবায়ন ছাড়াও দারাজ বাংলাদেশ সময় মতো সম্পূর্ণ বেতন, বোনাস এবং অন্যান্য সুবিধা প্রদানের মাধ্যমে কর্মীদের চাকরির সুরক্ষার আশ্বাস দিয়েছে।

এছাড়াও সংস্থাটি ভার্চুয়াল জব ইন্টারভিউ-এর মাধ্যমে এই কঠিন সময়েও ৬৫০ জনেরও বেশি নতুন কর্মী নিয়োগ দিয়েছে। ভাইরাসের বিস্তার রোধে উল্লেখযোগ্য ভুমিকা পালনের পাশাপাশি প্রতিষ্ঠানটি গ্রাহকদের চাহিদা পূরণের জন্য যথা সাধ্য কাজ করে গেছে এবং বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করছে।

দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “কর্মচারীরা আমাদের বৃহত্তম সম্পদ, এই মুহূর্তে আমাদের প্রিয় কর্মচারী, ডেলিভারি এজেন্ট এবং গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। আমরা যেকোন মুহুর্তে আমাদের গ্রাহকদের চাহিদা পূরণ করতে প্রস্তুত। একই সাথে সংক্রমণের বিস্তার রোধে সহায়তা করা আমাদের সামাজিক কর্তব্য আর তাই আমাদের কর্মস্থলে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার কঠোর দিকনির্দেশনা বজায়ে রাখতেও আমরা বদ্ধপরিকর।”

যেখানে কর্পোরেট অফিসের প্রায় ৮৮% কর্মী এবং বেশ কয়েকজন ফিল্ড স্টাফ বাড়ি থেকে কাজ করছেন, দারাজ তাদের ওয়্যাররহাউজ এবং হাবগুলোতে সর্বাধিক স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা সহ “শুধুমাত্র জরুরী প্রয়োজনীয় কর্মী” কাঠামো পদ্ধতি গ্রহণ করেছে, যেখানে স্বল্প সংখ্যক কর্মীকে সীমিত সময়ে এসে অফিস করতে হয়। এছাড়াও এই সঙ্কটের মাঝে গ্রাহকদের দোরগোড়ায় নিরাপদে ও দ্রুত ডেলিভারি দিতে নিবেদিত ডেক্স ডেলিভারি রাইডারদের পুরস্কৃত করা হচ্ছে যার ফলস্বরূপ সংস্থারটির অপারেশনস-এর কাজ বিকশিত হয়েছে।

কর্মচারীদের ক্রমাগত তৎপর রাখতে সংস্থাটি ৬টি ইন-হাউস ক্রস-ফাংশনাল ট্রেইনিং, ২১ টি ভিন্ন অনলাইন সেশন এবং ১২ টি ফ্রি অনলাইন কোর্স অফার করেছে যার মধ্যে রয়েছে- এক্সেল, ফিটনেস ফর বিগিনারস, ক্রিয়েটিং পারফেক্ট মর্নিং রুটিন, গুগল অ্যানালিটিক্স, হিউম্যান হেলথ- ডায়েট অ্যান্ড নিউট্রিশন, মিনি কোর্স অন টাইম ম্যানেজমেন্ট, ট্রান্সফরমেশনাল লিডারশিপ, ফান্ডামেন্টালস ফর মেন্টাল ওয়েল বিয়িং ইত্যাদি। এছাড়াও কর্মীদের অনুপ্রাণিত ও প্রাণবন্ত রাখতে ১৫টি অনলাইন এনগেজমেন্ট অ্যাক্টিভিটি আয়োজন করেছে যার মধ্যে রয়েছে – ওয়ার্ক ফর্ম হোম সেলফি চ্যালেঞ্জ, ওয়ার্ক ফ্রম হোম টিম পিকচার চ্যালেঞ্জ, গ্র্যাটিচুড বক্স, ডিএফএলপি মিটিং, হেলথ অ্যান্ড ওয়েলনেস কুইজ, অনলাইন বিঙ্গো, ইফতার ফ্রম আফার, পাবজি টুর্নামেন্ট এবং মিম ম্যাডনেস।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি কোভিড-১৯ সঙ্কটের মাঝেও বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে যার মধ্যে উল্লেখযোগ্য হল: দারাজ ফার্স্ট গেইমস (ডিএফজি) – গ্রাহকদের জন্য একটি অভিনব গেইমিং প্ল্যাটফর্ম; ডিফার্মা- (মেডিসিন ক্যাটাগোরি)- যেখানে পাওয়া যাচ্ছে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী; ডি-মার্ট ও ডি-ফ্রেশ – যেখানে ক্রেতারা পাচ্ছে সহজেই শাক-সবজি ও গ্রোসারি অর্ডার করার সুবিধা এবং ডি-এক্সপোর্টস – যেই প্ল্যাটফর্মের মাধ্যমে এখন বাংলাদেশের স্থানীয় বিক্রেতারা সহজেই আন্তর্জাতিক বাজাররের অ্যাক্সেস পাবে। এছাড়াও দারাজ সফলভাবে দেশজুড়ে আরও ১৩ টি হাব উদ্বোধন করেছে ও সারা বাংলাদেশ জুড়ে ৭৫ টি সংগ্রহের পয়েন্ট পুনরায় চালু করেছে এবং স্বাস্থ্যবিধি মেনে দারাজ কিচেনের সাহায্যে খাদ্য সরবরাহ বজায় রেখেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দারাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

থ্রিজি সেবা বন্ধ করে দিল বাংলালিংক
টেলিকম

থ্রিজি সেবা বন্ধ করে দিল বাংলালিংক

টেকজুম পাঠেকদের জন্য দারাজের বিশেষ অফার
ই-কমার্স

টেকজুম পাঠেকদের জন্য দারাজের বিশেষ অফার

‘লিডার’ স্বীকৃতি পেয়েছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

‘লিডার’ স্বীকৃতি পেয়েছে হুয়াওয়ে

বাংলাদেশ থেকে ফেসবুকের বছরে আয় ১২ হাজার কোটি টাকা!
লিড স্টোরি

বাংলাদেশ থেকে ফেসবুকের বছরে আয় ১২ হাজার কোটি টাকা!

দারাজ ১১.১১ ক্যাম্পেইনে রিয়েলমি’র অবিশ্বাস্য ডিল!
ই-কমার্স

দারাজ ১১.১১ ক্যাম্পেইনে রিয়েলমি’র অবিশ্বাস্য ডিল!

অবৈধ হ্যান্ডসেটের বাজার বাড়ায় বড় আর্থিক ক্ষতির মুখে হ্যান্ডসেট উৎপাদনকারীরা
প্রযুক্তি সংবাদ

অবৈধ হ্যান্ডসেটের বাজার বাড়ায় বড় আর্থিক ক্ষতির মুখে হ্যান্ডসেট উৎপাদনকারীরা

Load More

ট্রেন্ডিং টপিক

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক
প্রযুক্তি সংবাদ

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 August 2020

কর্মচারীদের সর্বোচ্চ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করছে দারাজ বাংলাদেশ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix