Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২০ ফরচুন গ্লোবাল ৫০০ র‌্যাংকিংয়ে ৪৯তম অবস্থানে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৫ আগস্ট ২০২০
২০২০ ফরচুন গ্লোবাল ৫০০ র‌্যাংকিংয়ে ৪৯তম অবস্থানে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

চলতি বছর ফরচুন গ্লোবাল ৫০০ প্রতিষ্ঠানের তালিকায় ৪৯তম অবস্থান অর্জন করেছে হুয়াওয়ে। টেলিযোগাযোগ খাতের শীর্ষস্থানীয় এ প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো এই তালিকার শীর্ষ ৫০ -এ প্রবেশ করেছে। বিগত বছরগুলোতেও প্রতিষ্ঠানটি তাদের অগ্রগতির ধারা বজায় রেখেছিলো।

ফরচুনের প্রতিবেদনে বলা হয়, ‘ভূ-রাজনৈতিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও গত বছর হুয়াওয়ের নিট মুনাফা বৃদ্ধি পায় ৫.৬ শতাংশ এবং বছর প্রতি হিসেবে চলতি বছরের প্রথমার্ধে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় বেড়েছে ১৩.১ শতাংশ।’

বিভিন্ন প্রতিষ্ঠানের রাজস্ব, মুনাফার ওপর নির্ভর করে ফরচুন প্রতিবছর ৫০০ প্রতিষ্ঠানের এ র‌্যাংকিং প্রকাশ করে। এতে প্রতিষ্ঠানগুলোর তুলনামূলক আকারও বিবেচনায় নেওয়া হয়। আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থান, আকার, সামর্থ বিবেচনার ক্ষেত্রে স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর জন্য ফরচুন ৫০০ নামের এ র‌্যাংকিং গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত হয়। এছাড়াও, এ র‌্যাংকিং জাতীয়তা, সীমানা ও সাংস্কৃতিক বিভাজনের বাইরে এসে বৈশ্বিক অর্থনীতির একটি পরিমাপক হিসেবে কাজ করছে।

এর আগে, বোস্টন কনসাল্টিং গ্রুপ (বিসিজি) চলতি বছরের সেরা ৫০টি উদ্ভাবনী প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে। এ তালিকায় ৪২ ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে আসে হুয়াওয়ে। ২০১২ সালে প্রথমবারের মতো এ তালিকায় অন্তর্ভুক্ত হওয়া হুয়াওয়ের জন্য এখন পর্যন্ত এ তালিকায় এটিই সর্বোচ্চ সাফল্য।

কোভিড-১৯ বৈশ্বিক মহামারি রুখতে হুয়াওয়ে তাদের উদ্ভাবনমুখী প্রচেষ্টাকে আরো বেগবান করেছে এবং এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি অ্যান্টি-কোভিড-১৯ পার্টনার প্রোগ্রাম চালু করেছে, যার মূলে রয়েছে এআই, রিমোট অফিস, স্মার্ট হেলথকেয়ার এবং অনলাইন শিক্ষা।

গত মাসে চলতি বছরের প্রথমার্ধের ব্যবসায়িক ফলাফল তুলে ধরার সময় হুয়াওয়ে জানায়, ‘প্রতিকূল বাহ্যিক পরিবেশ বৈশ্বিক ভ্যালু চেইনে উন্মুক্ত সহযোগিতা এবং বিশ্বাসকে আগের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ করে তুলেছে। গ্রাহক ও সরবরাহকারীদের চাহিদাপূরণে অঙ্গীকারবদ্ধ হুয়াওয়ে। একইসাথে প্রতিকূল অবস্থায় টিকে থাকতে টিকে থাকার মাধ্যমে সামনে এগিয়ে গিয়ে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি এবং প্রযুক্তিগত উন্নয়নে অবদান রাখার ব্যাপারেও হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

জেনেনিন আগাম পিক্সেল ফোনের তথ্য প্রকাশের কারণ
নির্বাচিত

জেনেনিন আগাম পিক্সেল ফোনের তথ্য প্রকাশের কারণ

৫জি ফোন আনছে ভিভো
নির্বাচিত

৫জি ফোন আনছে ভিভো

নতুন আইফোনে একি সমস্যা?
নির্বাচিত

আইফোন এবার কম দামে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হলজুড়ে গাঁজা গাছ
নির্বাচিত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হলজুড়ে গাঁজা গাছ

লো বাজেটের দুর্দান্ত ফোন আসছে মটোরোলা মোটো ই ৭ পাওয়ার
ই-কমার্স

ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে মটোরোলা বাংলাদেশ

গেম টার্বো ফিচারের ফোন ভিভো এস১ প্রো
নির্বাচিত

স্যামসাংকে টেক্কা দিলো ভিভো

Load More

ট্রেন্ডিং টপিক

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও
শিক্ষা ও ক্যাম্পাস

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল প্রিয়শপ
ই-কমার্স

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল প্রিয়শপ

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা
নির্বাচিত

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা

সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
অর্থ ও বাণিজ্য

সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতি এবং ফিচারের কথা...

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix