Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫জি স্মার্টফোন বাজারে নেতৃত্ব দিচ্ছে ভিভো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 2 September 2020
৫জি স্মার্টফোন বাজারে নেতৃত্ব দিচ্ছে ভিভো
Share on FacebookShare on Twitter

সময় এখন ৫জি প্রযুক্তির। সে নিয়ে চলছে বিশ্বব্যাপি প্রস্তুতি। তবে এরইমধ্যে প্রস্তুতি পর্ব পেরিয়ে বাজারে নিজেদের ৫জি প্রযুক্তির স্মার্টফোন নিয়ে এসেছে ভিভো। চীনা এই বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ৫জি প্রযুক্তিতেও বিশ্বকে পথ দেখানোর ভূমিকায় আছে।

চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের শীর্ষ পাঁচটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের তালিকায় বারবারই নাম এসেছে ভিভোর। সময়োপযোগী ও আধুনিক প্রযুক্তি সামনে নিয়ে এগোনোর কারণে দ্রুতই শীর্ষে চলে এসেছে ভিভো।

সারা বিশ্ব যখন ৫জি প্রযুক্তিতে যাত্রা শুরুর প্রস্তুতি পর্বে, তখন বাজারে চলে এসেছে ভিভোর ৫জি স্মার্টফোন। নতুন উদ্ভাবনসহ আরো ৫জি স্মার্টফোন আনার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। এখন ভিভোর লক্ষ্য মাল্টি ডিভাইস ও মাল্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে গ্রাহকদের আরো প্রানবন্ত ৫জি অভিজ্ঞতা দেয়া।

ভিভো বাংলাদেশ জানায়, বিশ্বের প্রথম ব্র্যান্ড হিসেবে ভিভো তাদের ৫জি স্মার্টফোন ‘ভিভো আইকিউওও প্রো ৫জি’ বাজারে এনেছে। আরো বেশ কয়েকটি ৫জি স্মার্টফোন বাজারে আসার অপেক্ষায় রয়েছে।

এদিকে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ইতিমধ্যেই- ২০২১ সালে দেশে ৫জি চালু করার এবং ২০২৩ সালের মধ্যে সব জেলায় ৫জি সুবিধা দেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে।

গত পাঁচ বছরে বাংলাদেশে স্মার্টফোনে ব্রডব্যান্ড নেটওয়ার্ক ব্যবহারকারীদের হার লক্ষ্যনীয় হারে বেড়েছে। আর ক্রমবর্ধমান এই ব্যবহারকারীদের চাহিদা মেটাতে, দেশে ৪জি নেটওয়ার্কের ভিত্তি বা অবকাঠামো আরো মজবুত হয়েছে যার ফলে ২০২১ সালের মধ্যে ৫জি প্রযুক্তির বাস্তবায়ন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, বিশ্বের ৫জি বাজারে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে ৪র্থ স্থান দখল করেছে ভিভো। এ বছর সারা বিশ্বে ২১ মিলিয়ন ৫জি স্মার্টফোন সরবরাহ করার পরিকল্পনাও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্সের সাম্প্রতিক এক গবেষণায় এসব তথ্য উঠে আসে।

ধারণা করা হচ্ছে, বাজারে বিদ্যমান এলটিই ডিভাইসগুলোর সঙ্গে ভিভো ৫জি ফোনের দামের খুব বেশি তারতম্য হবে না। তাই গ্রাহকরা সহজেই ভিভোর ৫জি অভিজ্ঞতা নিতে পারবেন ।

বাংলাদেশের বাজারে প্রবেশের মাত্র ৩ বছরের মধ্যে- ভিভো তাদের উদ্ভাবন ও স্মার্টফোন ডিজাইনের মাধ্যমে শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। এরই মধ্যে ভিভোর কাছ থেকে দুর্দান্ত ক্যামেরা বৈশিষ্ট্য ও সেরা ডিজাইনের স্মার্টফোন পেয়েছে গ্রাহকরা।

ভিভো বাংলাদেশ জানিয়েছে, দেশের তরুণরা নিজেদের বাজেটের মধ্যে সেরা প্রযুক্তি স্মার্টফোনটি কিনতে চায়। ভিভো সেসব তরুণদের বিষয়টিই মাথায় রেখে কাজ করছে। যেন তরুণরা নিজেদের পছন্দের স্মার্টফোনটির সাহায্যে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভো

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২৪ সালে চাঁদে যাচ্ছে বাংলাদেশের স্যাটেলাইট
নির্বাচিত

২০২৪ সালে চাঁদে যাচ্ছে বাংলাদেশের স্যাটেলাইট

তুরস্কে ১০ সেকেন্ডে শনাক্তের প্রযুক্তি উদ্ভাবন
নির্বাচিত

তুরস্কে ১০ সেকেন্ডে শনাক্তের প্রযুক্তি উদ্ভাবন

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে
নির্বাচিত

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে

জুমের বিকল্প পাঁচ ভিডিও কনফারেন্সিং অ্যাপ
নির্বাচিত

জুমের বিকল্প পাঁচ ভিডিও কনফারেন্সিং অ্যাপ

পিক্সেল ৪ এর অপেক্ষায় ৪২ শতাংশ মানুষ
নির্বাচিত

পিক্সেল ৪ এর অপেক্ষায় ৪২ শতাংশ মানুষ

দূর থেকেই যেভাবে ফেসবুক লগআউট করবেন
নির্বাচিত

ধর্ম-রাজনীতিসহ চার তথ্য দেখাবে না ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
অর্থ ও বাণিজ্য

নেতিবাচক ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল গ্রামীণফোন: ৩য় প্রান্তিকে রাজস্ব ৪,০১৭ কোটি টাকা, নিট মুনাফা ৭৫১ কোটি

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার যথেচ্ছ চলাচল নিয়ন্ত্রণ...

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 September 2020

৫জি স্মার্টফোন বাজারে নেতৃত্ব দিচ্ছে ভিভো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix