Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ট্রুকলার থেকে কিভাবে নিজের নাম ও নম্বর সরিয়ে ফেলবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 6 September 2020
ট্রুকলার থেকে কিভাবে নিজের নাম ও নম্বর সরিয়ে ফেলবেন
Share on FacebookShare on Twitter

আপনাদের অনেকেই ট্রুকলার অ্যাপ্লিকেশনটির সাথে পরিচিত। বিশ্বের কয়েক কোটি মানুষ এই কলার আইডি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে। ট্রুকলার এমন একটি অ্যাপ্লিকেশন যা অজানা নম্বরগুলি শনাক্ত করে। যদিও অ্যাপটিকে ডায়লার বা মেসেজিং অ্যাপ হিসেবেও ব্যবহার করা যায়। তবে এই অ্যাপের একটি সমস্যাই বলতে পারেন যে, একবার কোনোভাবে এখানে নম্বর রেজিস্টার্ড করার পর অ্যাপটি আন-ইনস্টল করলেও, যতক্ষন না আপনি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করছেন ততক্ষন পর্যন্ত আপনার সমস্ত তথ্য অ্যাপের ডেটাবেসে থেকে যায়। আবার ধরুন কোনো ব্যক্তি আগে আপনার নম্বরটি ব্যবহার করেছিল, সে হয়তো ট্রু কলারে নিজস্ব ডেটাবেস তৈরি করে রেখেছে। ফলে আপনি ট্রুকলার অ্যাপে নম্বর রেজিস্টার্ড না করলেও সেই পুরানো ডেটা দেখা যাবে।

বেশির ভাগ ক্ষেত্রেই আমরা চাই না প্রত্যেকে কল করার সময় আমাদের নাম বা অন্যান্য ডিটেইলস জানুক। তাই আপনিও যদি না চান, আপনার নম্বরটি ট্রুকলারের ডেটাবেসে থাকুক, তবে আজ আমরা আপনাকে একটি উপায় বলব। কিন্তু মনে রাখবেন, আপনি যদি বর্তমানে ওই নম্বর দিয়ে অ্যাপটি ব্যবহার করেন তবে তা সরানো যাবেনা। ওই নির্দিষ্ট নম্বরের সাথে সংযুক্ত ট্রুকলার অ্যাকাউন্টটি বন্ধ করলেই তবেই অ্যাপের ডেটাবেস থেকে সেটিকে রিমুভ করা যাবে।

ট্রুকলার অ্যাকাউন্ট কিভাবে ডি-অ্যাক্টিভ করবেন:
অ্যান্ড্রয়েড ইউজাররা প্রথমে ট্রুকলার অ্যাপটি খুলুন। এরপর ওপরের বাম কোণে বা ডান কোণের থ্রি লাইন বা থ্রি ডট আইকনে ক্লিক করুন, এবং সেটিংসে যান। এরপর প্রাইভেসি সেন্টার অপশনে ক্লিক করলেই আপনি Deactivate অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি ডি-অ্যাক্টিভেট হয়ে যাবে।

আইফোন ব্যবহারকারীরাও একইভাবে ট্রুকলার অ্যাপটি খুলুন। এরপর ওপরের ডানদিকে গিয়ার আইকনে আলতো ক্লিক করুন। তারপরে About ট্রুকলার অপশনে ক্লিক করুন। একটু নিচের দিকে স্ক্রল করলেই অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট অপশনটি পেয়ে যাবেন।

এতো গেলো অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেশনের কথা। এবার কিভাবে নিজের নম্বরটি ট্রু কলারের পরিষেবা থেকে অদৃশ্য করতে পারবেন, তা জেনে নিন।

ট্রুকলার অ্যাপ থেকে নিজের নাম ও নম্বর কিভাবে সরাবেন:

১. প্রথমে ট্রু কলারের Unlist ওয়েব পেজে যান।
২. এরপর দেশের কোড সহ সেখানে আপনার ফোন নম্বরটি টাইপ করুন। (যেমন +০১৭৪১xxxxxx)
৩. নম্বরটি টাইপ করা হয়ে গেলে সেটিকে আনলিস্ট করতে কারণ হিসেবে কোনো একটি বিকল্প নির্বাচন করুন।
৪. এবার সেখানে ক্যাপচা এন্টার করুন এবং আনলিস্ট অপশনে ক্লিক করুন।

ট্রু কলার দাবি করে, ২৪ ঘন্টার মধ্যে ওই আনলিস্টেড নম্বরটি সরানো হবে। জানিয়ে রাখি, নম্বরটি রিমুভ করলেও পরবর্তী সময়ে আপনার ফোন নম্বরটি নাম সহ প্রদর্শিত হতে পারে। এক্ষেত্রে অন্য কারো ট্রু-কলার থেকে আপনি ওই নম্বরটি চেক করে দেখতে পারেন, যদি কোনো ডিটেলস না দেখা যায় তাহলে জানবেন আপনি নম্বরটি ট্রু কলার থেকে মুছে ফেলতে সক্ষম হয়েছেন। তবে যদি দেখা যায়, তবে আপনাকে পুনরায় এটি মুছে ফেলার চেষ্টা করতে হবে। জানিয়ে রাখি, আপনার পরিচিত কেউ যদি ওই নম্বরে নাম বা অন্যান্য ডিটেইলস সেভ করে রাখে, সেক্ষেত্রে অনেক সময় নম্বরটি সার্চ করলে ওই নাম বা ডিটেইলস প্রদর্শিত হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক হ্যাক হলে কী করবেন জানাল পুলিশ
নির্বাচিত

ফেসবুক হ্যাক হলে কী করবেন জানাল পুলিশ

ডাক অধিদপ্তরের ডিজি ভদ্রকে বাধ্যতামূলক ছুটি
নির্বাচিত

ডাক অধিদপ্তরের ডিজি ভদ্রকে বাধ্যতামূলক ছুটি

বসন্তে বর্ণিল ভিভো ওয়াই১৭এস
নির্বাচিত

বসন্তে বর্ণিল ভিভো ওয়াই১৭এস

এআরএমভিত্তিক ম্যাক কম্পিউটারে উইন্ডোজ সমর্থন থাকবে না
নির্বাচিত

এআরএমভিত্তিক ম্যাক কম্পিউটারে উইন্ডোজ সমর্থন থাকবে না

২ দিনে ওলার ১১০০ কোটির স্কুটার বিক্রি
অটোমোবাইল

২ দিনে ওলার ১১০০ কোটির স্কুটার বিক্রি

নতুন ইঞ্জিনের সাথে এল হোন্ডা এক্স ব্লাড
অটোমোবাইল

নতুন ইঞ্জিনের সাথে এল হোন্ডা এক্স ব্লাড

Load More

ট্রেন্ডিং টপিক

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল
নির্বাচিত

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

অ্যাডভান্সড সাইবার সিকিউরিটি প্রোটোকল, ফিনটেক সেফটি ফ্রেমওয়ার্ক এবং...

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 September 2020

ট্রুকলার থেকে কিভাবে নিজের নাম ও নম্বর সরিয়ে ফেলবেন

Techzoom.TV |
TechzoomTV