Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে এলো পাঞ্চ-হোল ডিসপ্লে রিয়েলমি সি ১৭

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
বাজারে এলো পাঞ্চ-হোল ডিসপ্লে রিয়েলমি সি ১৭
Share on FacebookShare on Twitter

বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ২১ সেপ্টেম্বর, ২০২০ তারিখে ৯০ হার্টজের আল্ট্রা-স্মুথ ডিসপ্লে, মোস্ট পাওয়ারফুল ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের পাশাপাশি ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও এআই কোয়াড ক্যামেরার রিয়েলমি সি সেভেন্টিন লঞ্চ করেছে। বাংলাদেশে ফার্স্ট গ্লোবাল লঞ্চ হওয়া ট্রেক-ট্রেন্ডি স্মার্টফোনটি মাত্র ১৫,৯৯০ টাকা মূল্যে বাজারে এসেছে। ২২ সেপ্টেম্বর, ২০২০ তারিখে দুপুর ২:৩০ মিনিটে জনপ্রিয় ই-কমার্স সাইট দারাজে বিশেষ মূল্যে ১৪,৯৯০ টাকায় এবং ২৪ সেপ্টেম্বর থেকে দেশের সকল স্মার্টফোন স্টোরে পাওয়া যাবে রিয়েলমি সি সেভেন্টিন।

‘ডেয়ার টু লিপ’ স্পিরিটে উদ্বুদ্ধ সি সিরিজের অভিজ্ঞতা আরো সমুন্নত করতে তরুণ প্রজন্মের জন্য অভূতপূর্ব বিস্ময় নিয়ে হাজির হয়েছে রিয়েলমি। ৬.৫-ইঞ্চির আল্ট্রা সুপার ডিসপ্লে, যাতে পাওয়া যাবে ৯০ হার্টজের রিফ্রেশ রেট, ফলে প্রতিটি সোয়াইপ হবে সুপার স্মুথ। ৯০ হার্টজের সুপার স্মুথ ডিসপ্লে প্রচলিত ৬০ হার্টজের ডিসপ্লের তুলনায় ৫০ শতাংশ বেশি রিফ্রেশ রেট নিশ্চিত করে অনন্য ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স প্রদান করবে। ৯০ শতাংশ স্ক্রীন-টু-বডি রেশিওর ডিসপ্লের চমৎকার উজ্জ্বলতায় তরুণ প্রজন্মের বিনোদন বাড়বে আরো এক ধাপ।

বাংলাদেশে ফার্স্ট গ্লোবাল লঞ্চ সম্পর্কে রিয়েলমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার টিম শাও বলেন, “পূর্ববর্তী সময়গুলোতে বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে চমৎকার সাড়া পেয়ে রিয়েলমি সি সেভেন্টিনের গ্লোবাল লঞ্চ এ দেশের বাজার থেকেই শুরু করছি। আমরা সবসময়ই টেক-ট্রেন্ডি পণ্য নিয়ে কাজ করে আসছি, এবং আমাদের বিশ্বাস ৯০ হার্টজের সুপার স্মুথ ডিসপ্লে, পাওয়ারফুল র‍্যাম, রম, ট্রেন্ডসেটিং ডিজাইন ও বিশাল ব্যাটারির সাথে এ ফোন ব্যবহারকারীর প্রযুক্তিগত চাহিদা পূরণ করে অনন্য স্মার্টফোন অভিজ্ঞতা দেবে।”

সি সিরিজের ফোনগুলো বরাবরই বড় ব্যাটারিতে দীর্ঘক্ষণ ব্যাক-আপ দেয়ার জন্যে জনপ্রিয়। এ ধারা বজায় রাখতে রিয়েলমি সি সেভেন্টিনেও থাকছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি, যা দিবে ৩৪ দিনের স্ট্যান্ডবাই সুবিধা এবং ৩৫ ঘন্টার বেশি কলিং এর সুবিধা। এর পাশাপাশি এর ১৮ ওয়াটের ফার্স্ট চার্জে মাত্র ৩০ মিনিটে ৩৩ শতাংশ চার্জ করা যাবে। উন্নততর ব্যাটারি লাইফ অপটিমাইজেশন এবং সুপার পাওয়ার সেভিং মোডে মাত্র ৫ শতাংশ ব্যাটারির ব্যবহারে ১.২ ঘন্টা হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।

তরুণদের দৈনন্দিন প্রযুক্তিগত সব চাহিদা নিখুঁতভাবে পূরণে রিয়েলমি সি সেভেন্টিনে ব্যবহার করা হয়েছে বিশ্বের প্রথম ১১ ন্যানোমিটারের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৪৬০ অক্টা-কোর প্রসেসর। সাথে ক্রায়ো ২৪০ সিপিইউ এবং অ্যাড্রেনো ৬১০ জিপিইউ এর সাথে সর্বোচ্চ ১.৮ গিগাহার্টজ পর্যন্ত গতিতে কাজ করতে পারে।
রিয়েলমি সি সেভেন্টিনের এআই কোয়াড রিয়ার ক্যামেরায় ঝকঝকে ছবি তোলার জন্য আছে ১৩ মেগাপিক্সেলের এফ/২.২ এর বড় অ্যাপারচারের মূল ক্যামেরা। ১১৯ ডিগ্রি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্সে অনায়াসেই চমৎকার ল্যান্ডস্কেপ, স্থাপত্যশৈলী ও বন্ধুদের বড় গ্রুপের ছবি তোলা যাবে। ম্যাক্রো লেন্সে মাত্র চার সেন্টিমিটার দূরত্ব থেকে নতুন দৃষ্টিভঙ্গিতে ক্ষুদ্র এক জগতের দেখা মিলবে। সাদাকালো পোর্ট্রেট লেন্সের তোলা যাবে হাই-কোয়ালিটি পোর্টেট। সুপার নাইটস্কেপ মোডে লো লাইটেও সি সেভেন্টিনে উজ্জ্বল এবং ক্লিয়ার ছবি তোলা যাবে।

টেক ট্রেন্ডসেটার ব্র্যান্ড হিসেবে রিয়েলমি সবসময় প্রযুক্তি শিল্পে সাম্প্রতিক ট্রেন্ড নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্যাটস আই ডিজাইনে অনুপ্রাণিত হয়ে রিয়েলমি সি সেভেন্টিন সি-সিরিজের অন্যান্য সব মডেল থেকে সম্পূর্ণ আলাদা। গাঢ় নীলে ভিন্ন ধাঁচের হাইলাইটে নেভি ব্লু এবং হালকা নীলের সাথে ফ্রস্টেড ইফেক্টে লেক গ্রীন – এ দুটি ভিন্ন রঙ ও শৈলীতে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি সেভেন্টিন। ৮.৫ মিলিমিটারের ফোনটির ওজন মাত্র ১৮৮ গ্রাম। এতে একই সময়ে ২টি ন্যানো সিম কার্ড ব্যবহার করা যায় এবং এসডি কার্ডের ব্যবহারে সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট পর্যন্ত মেমরি বাড়ানো যাবে। নিরবচ্ছিন্ন বিনোদনের জন্যে এতে ব্যবহার করা হয়েছে ট্রেন্ডসেটিং রিয়েলমি ইউআই।

তরুণদের জন্য সেরা পছন্দ হিসেবে এই প্রাইস রেঞ্জে সমসাময়িক সব স্মার্টফোনের তুলনায় উন্নততর স্পেসিফিকেশন নিয়ে ৯০ হার্টজের পাঞ্চ-হোল ডিসপ্লে, পাওয়ারফুল র‍্যাম, রম, ট্রেন্ডসেটিং ‘ক্যাটস আই’ ডিজাইন, মেগা ব্যাটারির রিয়েলমি সি সেভেন্টিন মাত্র ১৫,৯৯০ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমিরিয়েলমি সি ১৭

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জের সুযোগ
প্রযুক্তি সংবাদ

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জের সুযোগ

বাজারে আসছে ইনফিনিক্স ‘হট ১০’
প্রযুক্তি বাজার

বাজারে আসছে ইনফিনিক্স ‘হট ১০’

পুরো দেশের মানুষই হ্যাকারের কবলে!
কিভাবে করবেন

হ্যাকারের ফাঁদ থেকে ফেসবুক নিরাপদ রাখবেন যেভাবে

শাওমি নিয়ে এলো রেডমি ১৫সি সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লের সাথে
প্রযুক্তি সংবাদ

শাওমি নিয়ে এলো রেডমি ১৫সি সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লের সাথে

চমক নিয়ে আসছে আইফোন ১৩!
নির্বাচিত

চমক নিয়ে আসছে আইফোন ১৩!

বিএমডব্লিউর আদলে তৈরি স্মার্টফোন!
নির্বাচিত

বিএমডব্লিউর আদলে তৈরি স্মার্টফোন!

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ব্যাটারি ব্যাকআপের ১০ ল্যাপটপের তালিকা প্রকাশ
প্রযুক্তি বাজার

২০২৬ সালের সেরা ব্যাটারি ব্যাকআপের ১০ ল্যাপটপের তালিকা প্রকাশ

ভিয়েতনামে ফাইভজি সরঞ্জাম সরবরাহ করবে হুয়াওয়ে ও জিটিই
নির্বাচিত

হুয়াওয়েকে যন্ত্রাংশ সরবরাহ, বোশকে ৩ কোটি ৬০ লাখ ডলার জরিমানা যুক্তরাষ্ট্রের

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা
অটোমোবাইল

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা

জুলাইয়ে আসছে অপো রেনো ১৬ সিরিজ, সাশ্রয়ী মূল্যে মিলতে পারে ‘রেনো ১৬সি’
পাঁচমিশালি

জুলাইয়ে আসছে অপো রেনো ১৬ সিরিজ, সাশ্রয়ী মূল্যে মিলতে পারে ‘রেনো ১৬সি’

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !

নতুন আপডেট পাবে যে সকল শাওমি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উইন্ডোজ ১০-এর নিরাপত্তা আপডেটের মেয়াদ বাড়লো
প্রযুক্তি পরামর্শ

উইন্ডোজ ১০-এর নিরাপত্তা আপডেটের মেয়াদ বাড়লো

পুরোনো কম্পিউটার ব্যবহারকারীদের নতুন উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে...

কম বাজেটে মোটোরোলার সেরা ৩ স্মার্টফোন: ফিচার ও দামের চুলচেরা বিশ্লেষণে কোনটি কিনবেন?

কম বাজেটে মোটোরোলার সেরা ৩ স্মার্টফোন: ফিচার ও দামের চুলচেরা বিশ্লেষণে কোনটি কিনবেন?

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর

এআই যুদ্ধের খেসারত দিচ্ছে সাধারণ ভোক্তা!

ভিভোর নতুন ফোল্ডেবল ফোন X Fold 6 উন্মোচন, ৭,০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরায় গ্যালাক্সি Z Fold 7-কে চ্যালেঞ্জ

ভিভোর নতুন ফোল্ডেবল ফোন X Fold 6 উন্মোচন, ৭,০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরায় গ্যালাক্সি Z Fold 7-কে চ্যালেঞ্জ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ সেপ্টেম্বর ২০২০

বাজারে এলো পাঞ্চ-হোল ডিসপ্লে রিয়েলমি সি ১৭

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix