Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশেই তৈরি হচ্ছে ফাইভ-জি ফোন, রফতানির জন্য খোঁজা হচ্ছে বাজার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৫ অক্টোবর ২০২০
দেশেই তৈরি হচ্ছে ফাইভ-জি ফোন, রফতানির জন্য খোঁজা হচ্ছে বাজার
Share on FacebookShare on Twitter

পঞ্চম প্রজন্মের ফোন অর্থাৎ ফাইভজি ফোন এখন দেশেই তৈরি হচ্ছে। স্যামসাংয়ের তৈরি এই ফাইভজি ফোন দেশের প্রয়োজন মিটিয়ে বিদেশে রফতানির পরিকল্পনা রয়েছে উৎপাদকদের। এরই মধ্যে বাজার খোঁজা হচ্ছে বিভিন্ন দেশে। স্যামসাংয়ের মূল প্রতিষ্ঠান থেকে অনুমোদন পেলে এ ব্যাপারে উদ্যোগী হবেন এ দেশীয় উৎপাদকরা।

দেশে স্যামসাং মোবাইলের উৎপাদক প্রতিষ্ঠান ফেয়ার গ্রুপের সূত্রে জানা গেছে, ফাইভজি ফোন স্যামসাং গ্যালাক্সি নোট-২০ ও নোট-২০ আল্ট্রা বাজারে ছাড়ার পরপরই স্মার্টফোনপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়। প্রি-বুকিংয়েই প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার ফোন শেষ হয়ে যায়। দাম বেশি হলেও ক্রেতাদের আগ্রহের কোনও কমতি ছিল না বলে জানিয়েছে ফেয়ার গ্রুপ। প্রতিষ্ঠানটি চার হাজার ইউনিট ফাইভজি ফোন বাজারে ছাড়ে।

দেশে তৈরি ফাইভজি ফোনের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, আমাদের দেশেই এখন তৈরি হচ্ছে ফাইভজি মোবাইল ফোন। বিষয়টি আমাদের জন্য আনন্দের। আমরা জানতে পেরেছি, ফাইভজি ফোন নির্মাতারা এটি রফতানি করবে। আমরা আমদানিকারকের দেশ থেকে উৎপাদকের দেশ হয়েছি। হার্ডওয়্যার ও সফটওয়্যারে আমরা রফতানিকারকের দেশ হয়েছি। এবার মোবাইল ফোনেও আমরা রফতানিকারকের দেশ হিসেবে প্রতিষ্ঠা পাব ওয়ালটন শুরু করেছে। অন্যরাও ধীরে ধীরে শুরু করবে।

তিনি আরও বলেন, ‘আমি জানতে পেরেছি, দেশের মোট চাহিদার মোবাইল ফোনের ৮২ শতাংশ এখন দেশেই তৈরি হচ্ছে। খুব অল্পসংখ্যক ফোন আমরা এখন আমদানি করছি। একটা সময় সেটাও আর করতে হবে না। দেশে তৈরি ফোন দিয়েই আমরা চাহিদা মেটাতে পারব।’

প্রসঙ্গত, দেশে স্যামসাং, ভিভো, ওয়ালটন, অপো, সিম্ফনি, আইটেল, টেকনো, ফাইভস্টার, উইনস্টার, লাভা ইত্যাদি ব্র্যান্ডের মোবাইল তৈরি হচ্ছে। দেশীয় একটি প্রতিষ্ঠান ‘উই’ নামের একটি ফোন তৈরি করলেও পরে তারা উৎপাদন বন্ধ করে দেয়। প্রতিষ্ঠানগুলো শুরুতে ‘লো-অ্যান্ড’-এর স্মার্টফোন তৈরি করলেও ধীরে ধীরে ‘হাই-অ্যান্ড’ সেট তৈরি করছে। দেশে মোবাইল তৈরির কারখানা এখন ৯টি। এ সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে।

স্যামসাং মোবাইলের বিষয়ে জানতে চাইলে ফেয়ার ইলেকট্রনিকসের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ মেসবাহ উদ্দিন বলেন, ফাইভজিসহ স্যামসাংয়ের যেসব ফোন এখন বাজারে পাওয়া যায়, তার ৯৯ দশমিক ৯৯ শতাংশ ফোন এ দেশে তৈরি। যে ০ দশমিক ১ শতাংশ বাকি থাকে তা আমরা আমদানি করি। যেমন স্যামসাং ফোল্ড সিরিজের ফোন আমরা আমদানি করি। শিগগির ফোল্ড-২ সিরিজের ফোন বাজারে আসবে, যা কোরিয়ায় তৈরি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অক্টোবরে সবচেয়ে জনপ্রিয় ৫জি ফোন তালিকার শীর্ষে অ্যাপল
নির্বাচিত

অক্টোবরে সবচেয়ে জনপ্রিয় ৫জি ফোন তালিকার শীর্ষে অ্যাপল

অ্যাপিকটা বিজয়ীদের সংবর্ধনা দিল বেসিস
প্রযুক্তি সংবাদ

অ্যাপিকটা বিজয়ীদের সংবর্ধনা দিল বেসিস

কোন ব্র্যান্ডের কোন মোটর সাইকেলের দাম কত জেনে নিন
অটোমোবাইল

কোন ব্র্যান্ডের কোন মোটর সাইকেলের দাম কত জেনে নিন

ডিজিটাল জালিয়াতির ৮৫ শতাংশই অবৈধ ফোনে: বাংলাদেশ ব্যাংক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল জালিয়াতির ৮৫ শতাংশই অবৈধ ফোনে: বাংলাদেশ ব্যাংক

টুইটারে রেকর্ড গড়লেন ট্রাম্প
প্রযুক্তি সংবাদ

ট্রাম্পের অ্যাকাউন্ট ফেরালো টুইটার

দোয়েল মোবাইলের মোড়ক উন্মোচন
প্রযুক্তি বাজার

দোয়েল মোবাইলের মোড়ক উন্মোচন

Load More

ট্রেন্ডিং টপিক

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি সংবাদ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে
কিভাবে করবেন

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী

ডেটা সেন্টারের চাপে বাড়ছে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয়
প্রযুক্তি সংবাদ

ডেটা সেন্টারের চাপে বাড়ছে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয়

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix