Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোনের এই ফিচারই হতে পারে নারীর নিরাপত্তার বড় হাতিয়ার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
ফোনের এই ফিচারই হতে পারে নারীর নিরাপত্তার বড় হাতিয়ার
Share on FacebookShare on Twitter

বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন না এমন মানুষ পাওয়া কঠিন। এই ফোনে প্রয়োজনীয় এমন অনেক ফিচার রয়েছে যা আমাদের কখনো কখনো বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। তেমনই একটি ফিচার ইমার্জেন্সি এসওএস (SOS)। এই ফিচারটি এক্টিভেট করলে বিপদের মুহূর্তে নিমিষেই কাছের কয়েকজনকে বার্তা পৌঁছে দেয়া যাবে। ফলে নিরাপত্তার সুযোগ বেড়ে যাবে কয়েক গুণ।

মূলত কয়েক সেকেন্ডের ব্যবধানে পুলিশ কিংবা পরিচিতদের সঙ্গে যোগাযোগের প্রয়োজনীয়তা থেকেই এসওএসের উৎপত্তি। চরম বিপদের মূহুর্তেও তাৎক্ষণিক যোগাযোগ করার জন্য এই পদ্ধতি সর্বপ্রথম চালু করে জার্মান সরকার। সমুদ্রে কোনো জাহাজ বিপদের সম্মুখীন হলে তাৎক্ষণিক স্টেশনে সিগন্যাল পাঠাতে এই ধারণার উৎপত্তি হয়। এসওএসের পূর্ণরূপ হচ্ছে সেভ আওয়ার সোউল বা সেভ আওয়ার শিপ (SOS- “Save Our Soul”/”Save Our Ship)”।

পরবর্তীতে অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচারটি যুক্ত করা হয়। এটি অন করে রাখলে আপনি যেকোনো মূহুর্তে আক্রমণের শিকার হলে আক্রমণকারীর অগোচরে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ৪ জনের সঙ্গে আপনার কয়েকটি তথ্য শেয়ার করতে পারবেন। এগুলো হলো আপনার ৫ সেকেন্ডের ভয়েস, দুটি ছবি এবং আপনার বর্তমান লোকেশন।

প্রশ্ন উঠতে পারে, এত কিছুর জন্য তো সময় দরকার। অন্যদিকে কেউ আক্রমণ করলে এগুলো শেয়ার মতো সময় কীভাবে পাওয়া যাবে? তবে এসওএস চালু রাখলে আপনাকে ফোন আনলক করা, ডাটা/ওয়াইফাই অন করা, লোকেশন অন করা এমনকি ফোনের স্ক্রিনও অন করতে হবে না।

এসওএস এক্টিভেট করা থাকলে শুধুমাত্র আপনার ফোনের পাওয়ার বাটন একসঙ্গে পরপর তিনবার চাপতে হবে। ডিভাইস ভেদে অবশ্য এই সংখ্যা ভিন্ন হবে, যেমন শাওমি ফোনে 5 বার চাপতে হয়। এটি করলে মাত্র ৩০ থেকে ৪৫ সেকেন্ডর মধ্যে এসওএস মেসেজের প্রক্রিয়া শুরু হবে। তখন স্ক্রিন অফ থাকলেও আপনা আপনি ফোনের ডাটা, ওয়াইফাই, লোকেশন, ক্যামেরা ও মাইক্রোফোন অন হয়ে যাবে।

এরপর সর্বোচ্চ ১ মিনিটের মাঝে আপনার সিলেক্ট করা চারজনের কাছে ভয়েস, আপনার লোকেশন, ছবিসহ মেসেজ চলে যাবে। এসওএস চালু করা থাকলে আপনাকে শুধু বিপদের মুহূর্তে পড়ার আগে তিন-পাঁচবার ফোনের পাওয়ার বাটন চাপতে হবে।

নিরাপত্তার জন্য অসাধারণ এই ব্যবস্থা ব্যবহারে আপনাকে কোনো অ্যাপস কিংবা একাউন্ট খুলতে হবে না। বর্তমান যুগের প্রায় সব ফোনেই এই সিস্টেমটি পাবেন। শুধুমাত্র অপশনটি অন করে চারজনের মোবাইল নাম্বার সেট করে রাখলেই হবে।

মোবাইল নাম্বার হিসেবে আপনার নিকটস্থ পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার এবং যেকোনো সময়ে আপনার কাছে পৌঁছাতে পারবে এমন তিনজন ব্যক্তির নাম্বার রাখতে পারে।

এসওএস মেসেজ চালু করার জন্য আপনার ফোনের সেটিংসে গিয়ে SOS লিখে সার্চ দিন। এরপর সেখানে বর্ণিত অপশনগুলো পূরন করে সেগুলো অন করে রাখুন এবং সর্বোচ্চ চারজনের নাম্বার যুক্ত করুন। বাইরে বের হওয়ার আগে অন্তত একটি এসএমএস বা এমএমএস পাঠানো যায় এমন ব্যালেন্স থাকলেই ফিচারটি ব্যবহার করতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বেসিসের নতুন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু
প্রযুক্তি সংবাদ

বেসিসের নতুন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু

তরুণদের উদ্বুদ্ধ করতে বিডিঅ্যাপসের সঙ্গে কাজ করবে সরকার
নির্বাচিত

তরুণদের উদ্বুদ্ধ করতে বিডিঅ্যাপসের সঙ্গে কাজ করবে সরকার

‘এডিট ফিচার’ এনেছে টুইটার, দিতে হবে টাকা
নির্বাচিত

‘এডিট ফিচার’ এনেছে টুইটার, দিতে হবে টাকা

ইন্টারনেটের দাম-মেয়াদ বিষয়ে গ্রাহকদের মতামত নিচ্ছে বিটিআরসি
টেলিকম

ইন্টারনেটের দাম-মেয়াদ বিষয়ে গ্রাহকদের মতামত নিচ্ছে বিটিআরসি

বছরে ১০ হাজার ডলার ব্যয় করতে পারবে ই-ক্যাব সদস্যরা
ই-কমার্স

বছরে ১০ হাজার ডলার ব্যয় করতে পারবে ই-ক্যাব সদস্যরা

ছাড় ও অফার

ওয়ালটন এসিতে ১ বছরের বিদ্যুৎ বিল ফ্রি

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যালাক্সি এস২৬ সিরিজে ওয়ান ইউআই ৯-এর ষষ্ঠ বিটা, মিলল নতুন এআই টগল
নির্বাচিত

গ্যালাক্সি এস২৬ সিরিজে ওয়ান ইউআই ৯-এর ষষ্ঠ বিটা, মিলল নতুন এআই টগল

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা
প্রযুক্তি সংবাদ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের ইজিএমে পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

‘বাংলা কিউআর’ চালুর পর তীব্র প্রতিযোগিতায় বিকাশ: ভাঙছে পেমেন্ট খাতের একক আধিপত্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, বিদ্যুৎ না...

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ অক্টোবর ২০২০

ফোনের এই ফিচারই হতে পারে নারীর নিরাপত্তার বড় হাতিয়ার

Techzoom.TV |
TechzoomTV