Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মাই গ্যালাক্সি ব্যবহারকারীদের স্বাস্থ্যসেবা প্রদানে পালস’র সাথে স্যামাসং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৪ অক্টোবর ২০২০
মাই গ্যালাক্সি ব্যবহারকারীদের স্বাস্থ্যসেবা প্রদানে পালস’র সাথে স্যামাসং
Share on FacebookShare on Twitter

সম্প্রতি, টেলিমেডিসিন প্ল্যাটফর্ম পালস হেলথকেয়ার সার্ভিসের সাথে চুক্তিবদ্ধ হয়েছে স্যামসাং বাংলাদেশ। এ চুক্তির আওতায়, মাই গ্যালাক্সি ব্যবহারকারীরা অনলাইন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পালস হেলথকেয়ার সার্ভিস থেকে ভিডিও কনসালটেশন ও কাস্টমাইজড বার্ষিক হেলথকেয়ার প্যাকেজ গ্রহণে ছাড় সুবিধা পাবেন। পালস হেলথ কেয়ার সার্ভিসের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অনলাইনে রোগীদের এ সেবা প্রদান করবেন।

ভিডিও কনসালটেশনের ক্ষেত্রে মাই গ্যালাক্সি ব্যবহারকারীরা সকল ভিডিও কনসালটেশনের ক্ষেত্রে (৫০০ টাকা এবং এর ওপরে) ১৫ শতাংশ ছাড় সুবিধা পাবেন। এছাড়াও, ব্যবহারকারীদের কাস্টমাইজড হেলথ প্যাকেজের সুবিধা দিবে পালস, যেখানে মাই গ্যালাক্সি ব্যবহারকারীরা বিভিন্ন ধরণের সুবিধা লাভ করবেন। এর মধ্যে রয়েছে প্রথমবার অনলাইন ভিডিও কনসালটেশনের ক্ষেত্রে ৩শ’ টাকা ছাড়, সকল ভিডিও কনসালটেশনের জন্য ২০ শতাংশ ছাড়, ওষুধ ডেলিভারি সেবাতে ৫ শতাংশ ছাড় এবং ঘরে এসে নমুনা সংগ্রহের ক্ষেত্রে ২০ শতাংশ ছাড়। পাশাপাশি, ব্যবহারকারীরা এক বছর ২৪/৭ প্রয়োজনীয় সংখ্যক কল করে চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারবেন। এ প্যাকেজটির নিয়মিত মূল্য ১২শ’ টাকা, তবে মাই গ্যালাক্সি অ্যাপ ব্যবহারকারীরা এ প্যাকেজ ১ হাজার টাকায় নিতে পারবেন।

দেশের স্বনামধন্য হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা পালস হেলথ কেয়ার সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন। এ প্ল্যাটফর্মটির বিভিন্ন ধরনের সেবা রয়েছে – পুরোপুরি সমন্বিত ওষুধের ডাটাবেজ, ই-প্রেসক্রিপশন, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড স্টোরেজ, অনলাইন ফার্মেসি, ঘরে এসে নমুনা সংগ্রহ প্রভৃতি। হটলাইন নম্বরে কল করে পালস হেলথ কেয়ার সার্ভিসের মাধ্যমে ২৪/৭ চিকিৎসা সেবা গ্রহণ করা যায়। এছাড়াও, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল এর চিকিৎসকদের কাছ থেকে সরাসরি চিকিৎসা সংক্রান্ত পরামর্শ সেবা পাওয়া যাবে এ প্ল্যাটফর্মের মাধ্যমে। সম্প্রতি, অনুমোদিত অংশীদারের সাথে ঘরোয়া কোভিড পরীক্ষা সুবিধা চালু করেছে পালস।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মূয়ীদুর রহমান বলেন, ‘কোভিড-১৯ এর সঙ্কটকালীন সময়ে মাই গ্যালাক্সি ব্যবহারকারীদের হেলথ প্যাকেজের মাধ্যমে সর্বোচ্চ স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করতে আমরা পালস হেলথ কেয়ার সার্ভিসের সাথে চুক্তিবদ্ধ হয়েছি। গ্রাহকদের সুস্থ জীবন নিশ্চিতে চিকিৎসা সেবাকে তাদের হাতের মুঠোয় নিয়ে আসতে আমরা সচেষ্ট। এজন্য, গ্রাহকদের চিকিৎসা সংক্রান্ত সেবা প্রদানের লক্ষ্যে পালস হেলথ কেয়ার সার্ভিসের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।’

এ বিষয়ে পালস হেলথ কেয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা রুবাবা দৌলা বলেন, ‘অনন্য প্রযুক্তি, যোগাযোগ ও বিনোদনে সেবাদানের মাধ্যমে বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষস্থানে রয়েছে স্যামসাং। মাই গ্যালাক্সি ব্যবহারকারীদের সরাসর উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে স্যামসাংয়ের সাথে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এর মাধ্যমে সারাদেশের মাই গ্যালাক্সি ব্যবহারকারীরা যেকোনো জায়গা থেকে যেকোনো সময় আমাদের ৮শ’রও অধিক চিকিৎসক ও পালস ২৪/৭ ডক্টর হেলপ লাইনের মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ সেবা পাবেন।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিলেটে থ্রিজি-ফোরজি সেবা বন্ধের ‘নির্দেশ’ বিটিআরসির
টেলিকম

সিলেটে থ্রিজি-ফোরজি সেবা বন্ধের ‘নির্দেশ’ বিটিআরসির

‘প্রস্তাবিত বাজেট ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে’
প্রযুক্তি সংবাদ

‘প্রস্তাবিত বাজেট ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে’

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রযুক্তি সংবাদ

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ মিনিটে ফুল চার্জ হবে স্কুটার
অটোমোবাইল

৫ মিনিটে ফুল চার্জ হবে স্কুটার

ইনস্টাগ্রামে আরও সহজে বানানো যাবে রিলস
কিভাবে করবেন

ইনস্টাগ্রামে আরও সহজে বানানো যাবে রিলস

প্রযুক্তি সংবাদ

কর্পোরেট ব্যাক্তিবর্গদের মধ্যে সংযোগ বৃদ্ধির জন্য ‘দ্যা কর্পোরেট নেটওয়ার্ক’ এর যাত্রা শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

অবৈধভাবে তেল-গ্যাস মজুদ ও বিক্রির অভিযোগে লাখ টাকা জরিমানা
অর্থ ও বাণিজ্য

অকটেনের রেকর্ড মজুত, তবুও পাম্পে হাহাকার: বিপিসি ও বেসরকারি প্ল্যান্টের রশি টানাটানি

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল প্রিয়শপ
ই-কমার্স

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল প্রিয়শপ

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে
নির্বাচিত

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

আইফোন প্রেমীদের কাছে নতুন মডেল নিয়ে সবসময় কৌতুহল...

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix