Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পণ্যের উৎকর্ষতায় ‘গার্ডিয়ান অব কোয়ালিটি’ অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
পণ্যের উৎকর্ষতায় ‘গার্ডিয়ান অব কোয়ালিটি’ অপো
Share on FacebookShare on Twitter

আধুনিক তরুণদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ স্মার্টফোন। হোক কাজে, হোক বিনোদনে, স্মার্টফোন এখন নিত্য চলার সঙ্গী। আর সোশাল ডিস্টেন্সিং এর বর্তমান প্রেক্ষাপটে স্মার্টফোন ছাড়া একটা দিনও ভাবা যায় না। সারাদিনের সব কাজ কিংবা বিনোদনের জন্যে তাই প্রয়োজন এমন একটি ফোন, যা ব্যাটারি থেকে ক্যামেরা, চিপসেট থেকে ডিসপ্লে, সব ক্ষেত্রেই গ্রাহকদের প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে। আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো। হালের তরুণদের প্রতিদিনের প্রযুক্তিগত চাহিদা পূরণে সর্বোচ্চ মানের স্মার্টফোন বাজারে নিয়ে আসছে ‘গার্ডিয়ান অব কোয়ালিটি’ অপো।

উন্নত প্রযুক্তিতে অনন্য হার্ডওয়্যার-সফটওয়্যার অপটিমাইজেশন, চোখ ধাঁধানো ডিজাইন, উদ্ভাবনী ভোক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি ও অত্যাধুনিক সব ফিচারে বাংলাদেশের স্মার্টফোন বাজারে দীর্ঘ ছয় বছর ধরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে অপো। এরই ধারাবাহিকতায় স্থানীয় গ্রাহকদের হাতে আরো সুলভ মূল্যে সেরা মানের স্মার্টফোন তুলে দিতে ২০১৯ এর শেষের দিকে অপো গাজীপুরে ‘বেনলি ইলেক্টনিক এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড’ নামে নিজস্ব ফ্যাক্টরি স্থাপন করে এবং প্রতি বছর এ ফ্যাক্টরি থেকে প্রায় ১০ লক্ষ স্মার্টফোন তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে।

অত্যাধুনিক যন্ত্র, দক্ষ কর্মীর সাহায্যে নিখুঁতভাবে তৈরি হয় প্রতিটি স্মার্টফোন। সর্বোচ্চ মান নিশ্চিত করতে কর্মীদের ফ্যাক্টরিতে প্রবেশ থেকে শুরু করে ফোনের ফিনিশিং টাচ পর্যন্ত প্রতিটি প্রক্রিয়ায় নেয়া হয় বিশেষ সতর্কতা।

ফ্যাক্টরিতে উচ্চতর পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ওয়ার্কশপে প্রবেশের সময় সবাইকে এয়ার-ভেন্ট সমৃদ্ধ একটি ছোট কক্ষের মধ্য দিয়ে যেতে হয় যেন ভেতরে কোনপ্রকার ধূলিকণা বা ময়লা না পৌঁছায়। আর সঠিকভাবে মান পরীক্ষার পরই গুদাম থেকে নানান উপাদান সামগ্রী অ্যাসেম্বলি লাইনে নেয়া হয়। তাছাড়া, সর্বোত্তম ফলাফলের জন্যে বিভিন্ন যন্ত্র ও অন্যান্য সরঞ্জাম ক্রমাগত পর্যবেক্ষণে রাখা হয়। যেকোনো প্রকার জীবাণুর সংক্রমণ রোধে সব কর্মীকে যথাযথভাবে জীবাণুনাশক ব্যবহার করতে হয়। ফ্যাক্টরিতে ৬০০’র বেশি কর্মী আছেন, যাদের মধ্যে ২৪ জন মান নিয়ন্ত্রনের কাজ করে থাকেন। এর ফলে অপো’র প্রতিটি স্মার্টফোনে নিশ্চিত হয় সেরা মান।

অপো বাংলাদেশ এইডি’র (অথারাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর) ফ্যাক্টরি-ইন-চার্জ রেমন্ড চেন তাদের পণ্যের গুণগত মানের ওপর জোর দিয়ে বলেন, “গ্রাহকদেরকে চাহিদা অনুযায়ী আমরা আমাদের পণ্যগুলোতে সর্বোচ্চ মান বজায় রাখতে সব রকমের ব্যবস্থা নিয়েছি। পণের মান নিয়ন্ত্রণ, উন্নত ম্যানেজমেন্টের জন্যে আমাদের সকল কর্মীকে নানান প্রশিক্ষণ ব্যবস্থা রয়েছে, যেগুলো উৎপাদন প্রক্রিয়ায় তাদের দক্ষতা আরো বাড়াচ্ছে। এছাড়া এসব প্রশিক্ষণের ফলে আমাদের পণ্যের মান প্রতিনিয়ত আরো উন্নত হচ্ছে। এভাবেই উন্নত প্রযুক্তির এবং গুনগত মানের ডিভাইস এনে বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ নির্মাণে সহায়তা করে যাচ্ছে অপো।”

পন্যের অ্যাসেম্বল শেষে অত্যন্ত যত্নের সাথে সেগুলোকে অপো স্টোরে পৌঁছানোর ব্যবস্থা করা হয়, যেগুলো পরবর্তীতে চলে যায় গ্রাহকদের হাতে হাতে। পণ্যের গুণগত মান, পারফরম্যান্স, অসাধারণ ক্যামেরা ও অনন্য ডিজাইন সবসময়ই অপো’র মূল ইউএসপি। আর এসব কারণে প্রতিনিয়ত অপো’র গ্রাহকপ্রিয়তা বাড়ছে। আর তাই ‘গার্ডিয়ান অব কোয়ালিটি’ হিসবে অপো এ ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপো এ৩৫: অপো এর সস্তা ফোন
নির্বাচিত

অপো এ৩৫: অপো এর সস্তা ফোন

সকলের জন্য একটি সমৃদ্ধ সমাজ নিশ্চিতে এই রমজানে লাইকি’র বিবিধ উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

সকলের জন্য একটি সমৃদ্ধ সমাজ নিশ্চিতে এই রমজানে লাইকি’র বিবিধ উদ্যোগ

স্যামসাং নিয়ে মজার ফ্যাক্ট : রেস্টুরেন্ট থেকে জায়ান্ট ব্যান্ড!
নির্বাচিত

স্যামসাং নিয়ে মজার ফ্যাক্ট : রেস্টুরেন্ট থেকে জায়ান্ট ব্যান্ড!

‘হ্যালো ওয়ালটন’ বললেই চালু হবে এসি
প্রযুক্তি সংবাদ

‘হ্যালো ওয়ালটন’ বললেই চালু হবে এসি

প্রতিদিন স্মার্টফোন রিস্টার্ট করা কি সত্যিই জরুরি?
কিভাবে করবেন

প্রতিদিন স্মার্টফোন রিস্টার্ট করা কি সত্যিই জরুরি?

আসছে স্যামসাং এর সবচেয়ে সস্তা ফাইভজি ফোন গ্যালাক্সি এ৩২ ৫জি
নির্বাচিত

আসছে স্যামসাং এর সবচেয়ে সস্তা ফাইভজি ফোন গ্যালাক্সি এ৩২ ৫জি

Load More

ট্রেন্ডিং টপিক

Private: গ্রাহকের প্রতিবাদের ‘প্রতিশোধ’? রিফান্ডের পর সিটি ব্যাংকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকে আবারও ওটিপি ছাড়া অর্থ কাটার অভিযোগ

কালিয়াকৈর হাইটেক পার্কে বিনিয়োগ প্রস্তাব গুগল-মেটা-টিকটকের
প্রযুক্তি সংবাদ

কালিয়াকৈর হাইটেক পার্কে বিনিয়োগ প্রস্তাব গুগল-মেটা-টিকটকের

গ্রামীণফোন ও রবি ঠেলাঠেলিতে এমএনপি সিম সচল করতে গ্রাহকের সাড়ে সাত মাসের ‘যুদ্ধ’
টেলিকম

গ্রামীণফোন ও রবি ঠেলাঠেলিতে এমএনপি সিম সচল করতে গ্রাহকের সাড়ে সাত মাসের ‘যুদ্ধ’

৩৬ জুলাই উপলক্ষে ৩৬ টাকায় সিম দিচ্ছে টেলিটক
টেলিকম

৩৬ জুলাই উপলক্ষে ৩৬ টাকায় সিম দিচ্ছে টেলিটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্যালাক্সি এস২৩ এফই ফোন অ্যানড্রয়েড ১৭ আপডেট পাচ্ছে
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৩ এফই ফোন অ্যানড্রয়েড ১৭ আপডেট পাচ্ছে

স্যামসাংয়ের জনপ্রিয় গ্যালাক্সি এস২৩ এফই (Galaxy S23 FE)...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি১০০এক্স

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি১০০এক্স

বাংলাদেশে হাইফিউচার ব্র্যান্ডের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট

বাংলাদেশে হাইফিউচার ব্র্যান্ডের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান

টেলিটকে পদোন্নতি নিয়ে প্রশ্ন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের আধিক্যের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ অক্টোবর ২০২০

পণ্যের উৎকর্ষতায় ‘গার্ডিয়ান অব কোয়ালিটি’ অপো

Techzoom.TV |
TechzoomTV