Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবৈধ মোবাইল ফোন ধরতে বিটিআরসিকে সহায়তা দেবে সিনেসিস আইটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৫ নভেম্বর ২০২০
অবৈধ মোবাইল ফোন ধরতে বিটিআরসিকে সহায়তা দেবে সিনেসিস আইটি
Share on FacebookShare on Twitter

অবৈধ মোবাইল চিহ্নিত করতে ও ধরতে প্রযুক্তিগত সহায়তা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসি’র সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিনেসিস আইটি।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর রমনায় বিটিআরসি কার্যালয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া সিনেসিস আইটির সঙ্গে যৌথ উদ্যোগে রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড ও কম্পিউটার ওয়ার্ল্ড বিডি এই প্রকল্পে কাজ করবে।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালু ও পরিচালনার জন্য প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে সিনেসিস আইটিকে মনোনীত করে বিটিআরসি। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিটিআরসি’র পরিচালক, স্পেকট্রাম ম্যানেজমেন্ট, লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল এবং সিনেসিস আইটি’র ব্যবস্থাপনাপরিচালক সোহরাব আহমেদ চৌধুরী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম. শহীদুল আলম প্রমুখ।

বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, ‘সিনেসিস আইটি যোগ্য হিসেবেই এই প্রকল্পের কাজ পেয়েছে এবং আমি আশা করবো, তারা নির্ধারিত সময়ের মধ্যে তাদের কাজ সম্পন্ন করবে। এই প্রকল্পের মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আদায় হবে। সব মিলিয়ে এটি একটি ফলপ্রসূ চুক্তি হবে বলে আমার আশা ‘

সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরি বলেন, ‘এনইআইআর প্রকল্পটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বাস্তবায়ন করা হবে।’

জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে এনইআইআর চালু ও পরিচালনার জন্য দরপত্র আহ্বান করে বিটিআরসি এবং ৫ নভেম্বর বিটিআরসির পক্ষ থেকে সিনেসিস আইটির দরপত্র পাওয়ার নির্দেশনা (নোটিফিকেশন অ্যাওয়ার্ড) জারি করা হয়।

বিটিআরসি ২০১২ সালে প্রথম অবৈধ মোবাইল ফোন বন্ধ এবং বৈধ মোবাইল ফোনের নিবন্ধনের উদ্যোগ নেয়। তবে বিভিন্ন কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এ বছর দরপত্র আহ্বান ও একটি কোম্পানিকে নির্বাচিত করার মাধ্যমে পরিকল্পনাটি বাস্তব রূপ পাচ্ছে। চুক্তি করার ১২০ কার্যদিবসের মধ্যে সিনেসিস আইটিকে পুরো ব্যবস্থাটি চালু করতে হবে।

এ ক্ষেত্রে পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে সিনেসিস আইটির। তারা জানিয়েছে, বিটিআরসির নির্দেশিত সব নির্দেশনা মেনে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এক্ষেত্রে হার্ডওয়্যার আমদানি করতে ১৬ সপ্তাহ এবং ডাটা সেন্টার সেটআপ করতে ১২ সপ্তাহের মতো সময় লাগবে। আগামী বছরের শুরুর দিকে সবকিছু প্রস্তুত হবে বলে সিনেসিস আইটি আশাবাদ ব্যক্ত করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কল ড্রপ কেন হয়? এই সমস্যার সমাধান করবেন যেভাবে
টেলিকম

কল ড্রপ কেন হয়? এই সমস্যার সমাধান করবেন যেভাবে

দেশের প্রতিটি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার হবে
প্রযুক্তি সংবাদ

দেশের প্রতিটি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার হবে

রোবটিক্স প্রতিযোগিতার নতুন দিগন্তে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

রোবটিক্স প্রতিযোগিতার নতুন দিগন্তে বাংলাদেশ

স্মার্টফোনের চার্জ ধরে রাখতে করণীয়
নির্বাচিত

স্মার্টফোনের চার্জ ধরে রাখতে করণীয়

যে নিয়ম মানলে হ্যাক হবে না ফেসবুক
কিভাবে করবেন

ফেসবুক আইডি হ্যাক থেকে রক্ষার উপায়

এইবার নিষেধাজ্ঞার মুখে স্যামসাং ও এলজি
নির্বাচিত

এইবার নিষেধাজ্ঞার মুখে স্যামসাং ও এলজি

Load More

ট্রেন্ডিং টপিক

ক্যামেরা বারে ফিরল নোটিফিকেশন লাইট, পিক্সেল ১১ প্রোতে গুগলের ‘হাইলাইট’
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা বারে ফিরল নোটিফিকেশন লাইট, পিক্সেল ১১ প্রোতে গুগলের ‘হাইলাইট’

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে?
টেলিকম

হুয়াওয়ে সরিয়ে নেটওয়ার্কে নতুন সরবরাহকারী খুঁজছে স্পেনের মাসঅরেঞ্জ

দেশে টেকনোর নতুন ট্যাব ‘মেগাপ্যাড ২’
নির্বাচিত

দেশে টেকনোর নতুন ট্যাব ‘মেগাপ্যাড ২’

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’

সফটওয়্যার কোডিং, ডিবাগিং এবং স্বয়ংক্রিয় এজেন্টভিত্তিক কাজের জন্য...

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি

আইফোনের জন্য আইওএস ২৬.৩ আপডেটে আসছে ট্রান্সফার টু অ্যানড্রয়েড’ ফিচার

আইফোনে ‘স্পাইওয়্যার’ সতর্কবার্তা এলে যা করবেন

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ নভেম্বর ২০২০

অবৈধ মোবাইল ফোন ধরতে বিটিআরসিকে সহায়তা দেবে সিনেসিস আইটি

Techzoom.TV |
TechzoomTV