Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন সুরক্ষা আইন লঙ্ঘনে গুনতে হবে বড় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৮ নভেম্বর ২০২০
হুয়াওয়ের কাছে পণ্য সরবরাহের লাইসেন্স পেলো ইনটেল
Share on FacebookShare on Twitter

টেলিকম খাতে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নতুন একটি আইনের খসড়া প্রণয়ন করেছে ব্রিটিশ সরকার। কোনো টেলিকম কোম্পানি এ আইন লঙ্ঘন করলে বড় অংকের জরিমানা গুনতে হবে তাদের। এছাড়া এ বিলের মাধ্যমে যুক্তরাজ্যের ফাইভজি মোবাইল নেটওয়ার্ক খাতে চীনা কোম্পানি হুয়াওয়ের সম্পৃক্ততায় নিষেধাজ্ঞা আরোপের আইনগত পথ তৈরি হলো। খবর বিবিসি।

টেলিকমিউনিকেশনস সিকিউরিটি বিল এখনো খসড়া পর্যায়েই রয়েছে। শিগগিরই এটি পার্লামেন্টে পাস হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নতুন আইন অনুসারে, কোনো কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে উচ্চতর নিরাপত্তার শর্ত পূরণ করতে ব্যর্থ হলে তাকে মোটা অংকের জরিমানা গুনতে হবে। কোনো কোনো ক্ষেত্রে প্রতিদিন এ জরিমানার পরিমাণ হতে পারে কোম্পানিটির মোট আয়ের ১০ শতাংশ অথবা ১ লাখ পাউন্ডের বেশি।

যুক্তরাজ্যের ফাইভজি বাজারে হুয়াওয়ের প্রবেশ ঠেকাতে গত এক বছরের বেশি সময় ধরে চেষ্টা চালানো হচ্ছে। নতুন বিলটির মাধ্যমে সেই পরিকল্পনা বাস্তবায়নের আইনি পথ তৈরি হলো। ঠিক কোন উপায়ে হুয়াওয়েকে দূরে রাখা যায়, সে পথও বাতলে দেবে নতুন আইনটি।

এছাড়া বিলটি যুক্তরাজ্য সরকারকে জাতীয় নিরাপত্তা সমুন্নত রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আরো বেশি ক্ষমতা দেবে। হুয়াওয়ের মতো ‘উচ্চ ঝুঁকিসম্পন্ন’ ভেন্ডরদের সঙ্গে কাজ করার সময় কী ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে, সে বিষয়ে বৃহদাকার টেলিকম কোম্পানিগুলোকে নির্দেশনাও দিতে পারবে সরকার।

কেবল হুয়াওয়ের মতো চীনা কোম্পানিই নয়, যেকোনো টেলিকম কোম্পানিই নতুন বিলটির অধীনে নিরাপত্তা নজরদারির আওতায় আসবে। সরকার জানিয়েছে, প্রয়োজনীয় নিরাপত্তা বিধানে বারবার ব্যর্থ হলে একেকটি কোম্পানিকে প্রতিদিন ১ লাখ পাউন্ড পর্যন্ত জমিমানা গুনতে হতে পারে। নতুন এ আইনের প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পাচ্ছে যুক্তরাজ্যের কমিউনিকেশনস রেগুলেটর অফকম।

জাতীয় নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র প্রথম হুয়াওয়ের ওপর খড়্গহস্ত হলেও ট্রাম্প প্রশাসন তার মিত্র দেশগুলোকেও একই নীতি অনুসরণের জন্য চাপ দিয়ে আসছিল। এ চাপ যুক্তরাজ্যের ওপরও ছিল। প্রাথমিকভাবে ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত ছিল দেশটির কোর নেটওয়ার্কের সংবেদনশীল অংশগুলো থেকে হুয়াওয়ের সরঞ্জাম সরিয়ে ফেলার। এছাড়া নন-কোর সিস্টেমে কোম্পানিটির সরঞ্জাম ব্যবহারও ৩৫ শতাংশে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছে সরকার। ২০২৩ সাল পর্যন্ত এ নীতি অনুসরণের সময়সীমা নির্ধারণ করেছিল জনসন প্রশাসন।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ বাড়তে থাকায় ২০২৭ সালের মধ্যে সম্পূর্ণ ফাইভজি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের কিট সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকার। এ সিদ্ধান্ত কার্যকরের জন্য একটি আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে যুক্তরাজ্যকে, যার পথ সুগম করে দেবে নতুন বিলটি।

যুক্তরাজ্যের ডিজিটাল সেক্রেটারি অলিভার ডাওডেন বলেছেন, ‘ফাইভজি ও গিগাবিট ব্রডব্যান্ড ইন্টারনেট দেশজুড়ে ছড়িয়ে দিতে আমরা শত শত কোটি ডলার বিনিয়োগ করছি। এ বিনিয়োগের পূর্ণাঙ্গ সুফল তখনই পাব, যখন আমরা আমাদের নেটওয়ার্কের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম হব। নতুন বিলটি যুক্তরাজ্যকে বিশ্বের সবচেয়ে কঠোর টেলিকম সুরক্ষার আইনি কাঠামো দেবে, যার মাধ্যমে আমরা আমাদের নেটওয়ার্ককে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারব।’

ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের টেকনিক্যাল ডিরেক্টর ড. ইয়ান লেভি বলেছেন, ‘আমাদের জাতীয় নেটওয়ার্ক ও অপারেটরদের জানতে হবে যে আমরা তাদের কাছে কী চাই। আমরা আসলে একটি মানদণ্ড স্থাপন করতে চাই। নতুন এ বিলের মাধ্যমে টেলিকম খাতে সুরক্ষা নিশ্চিতকল্পে কিছু নতুন শর্ত আরোপ করা হবে, যার মাধ্যমে অপারেটররা আরো ভালোভাবে ঝুঁকি ব্যবস্থাপনা সিদ্ধান্তগুলো নিতে পারবে।’

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউক্রেইনে অ্যান্ড্রয়েড ফোনে বিমান হামলার সতর্ক বার্তা দেবে গুগল
প্রযুক্তি সংবাদ

ইউক্রেইনে অ্যান্ড্রয়েড ফোনে বিমান হামলার সতর্ক বার্তা দেবে গুগল

হুয়াওয়ে ও জেডটিই সরঞ্জাম নিষিদ্ধের পথে ইইউ
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে ও জেডটিই সরঞ্জাম নিষিদ্ধের পথে ইইউ

বিটিআরসিকে ১০০০ কোটি টাকা দিল গ্রামীণফোন
টেলিকম

বিটিআরসিকে ১০০০ কোটি টাকা দিল গ্রামীণফোন

কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কিনে ফেণীর কাঠমিস্ত্রি মিলিয়নিয়ার
ছাড় ও অফার

কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কিনে ফেণীর কাঠমিস্ত্রি মিলিয়নিয়ার

ওয়াই-ফাই৭ প্রযুক্তি নিয়ে আসছে আইফোন
নির্বাচিত

ওয়াই-ফাই৭ প্রযুক্তি নিয়ে আসছে আইফোন

মার্কিন কোম্পানিগুলোকে হুয়াওয়ের হুঁশিয়ারি
প্রযুক্তি সংবাদ

অস্তিত্ব টেকাতে ক্লাউডে জোর দিচ্ছে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত
বিবিধ

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে
অর্থ ও বাণিজ্য

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!
নির্বাচিত

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix