Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জামদানি শালের গল্প

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 4 December 2020
জামদানি শালের গল্প
Share on FacebookShare on Twitter

জামদানি শালের গল্প জানতে আপনাকে পাহাড়ে যেতে হবে। মজার ব্যাপার হচ্ছে জামদানি শাল শুনলেই মাথায় সবার আগে আসে নিশ্চিত জামদানী শাড়ির মতন বুঝি কিছু একটা। কিন্তু মোটেও তেমনটা না। জামদানী শাল বানানো হয় পার্বত্য চট্টগ্রামে আর শাল তৈরির কারিগর হচ্ছেন চাকমা মেয়েরা।

দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে নিবন্ধন সনদ পেয়েছে জামদানি। কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়া ও সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এবং সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে সেই দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ, সেই পণ্য শুধু ওই এলাকা ছাড়া অন্য কোথাও উৎপাদন করা সম্ভব নয়।

জামদানী শাল তৈরি হয় উল দিয়ে। এই শাল তৈরির সাথে জড়িয়ে আছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম। বাংলাদেশের নৃ গোষ্ঠীর রয়েছে সমৃদ্ধশালী ঐতিহ্য আর সংস্কৃতি। আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করবে তাদের স্বয়ংসম্পূর্ণতা। বাংলাদেশে বসবাসকারী আদিবাসীর সংখ্যা প্রায় ৪৫টি। আর তার মধ্যে সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে চাকমারা। তাদের শিল্প, সংস্কৃতি আর মননশীলতা বাঙালিদেরও মুগ্ধ করে। তাদের এই স্বয়ংসম্পূর্ণতার চিত্র ফুটে ওঠে তাদের পোশাকেও।
এই যেমন শীত শুরুর কয়েক মাস আগে থেকে তারা শীতের প্রস্তুতি নেয়। কারণ পাহাড়ে শীতটা একটু আগে পরে সমতলের তুলনায়।

আমরা জানি জামদানী শাল তৈরি কারিগর মূলত চাকমারা। চাকমা মেয়েরা তাদের নিত্যদিনের কাজের পর অবসরে তৈরি করেন এই শাল। কয়েক বছর আগেও আদিবাসী বস্ত্রশিল্পের উপাদান যেমন তুলা জুম ক্ষেতে উৎপাদিত তুলা ও প্রাকৃতিক উপকরণ থেকে পাওয়া যেত। এখন নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বাংলাদেশের সমতলে অবস্থিত বাঙালিরা তাদের কোমড় তাঁতে তৈরি এই ঐতিহ্যবাহী শালগুলো পছন্দ করেন, তাই তারা বাজার থেকে কেনা মিলের সুতো আর রঙ কিনে বাড়িতে নিয়ে গিয়ে প্রস্তুত করে নিজেরদের কাজের উপযোগী করে তৈরি করতে।

জামদানী শাল তৈরিতে সপ্তাহ খানেক সময় লাগে। প্রথমে বাজার থেকে উল কিনে সেই উলে রঙ করা হয় তারপর শুকিয়ে মাড় দেয়া হয়। অতঃপর কোমড় তাঁত যেটাকে চাকমা মেয়েরা “বেইন” বলে; তাতে সুনির্দিষ্ট সুতার কাউন্টের মাধ্যমে শালটির পাড়ে থাকে ১৪০কাউন্ট আর জমিনে থাকে ৩০০ কাউন্ট এর সুতো। শালের এপিঠ ওপিঠ এর বুনোন একই রকম শুধু জামদানীর নকশাটা একদিকে থাকে। পাড়ে জামদানীর নকশা আর জমিনে ছিটা থাকে চতুর্ভূজ ডিজাইনের। সেটাও মূলত দেখতে জামদানী মোটিফের মতনই মনে হবে আপনার।

জামদানী যেমন বাঙালিদের ইতিহাস আর ঐতিহ্যের একটা অংশ তেমন আমাদের দেশের আদিবাসীরা সেই ঐতিহ্যের অংশটাকে তাদের ঐতিহ্যের সাথে মিলিয়ে মিশিয়ে একাকার করে চমৎকার একটা শাল উপস্থাপন করেছেন।

লেখক, জান্নাতুন নাহার লিয়া
সত্ত্বাধিকারী
নৃ বাংলাদেশ
নৃ বাংলাদেশ ফ্রেম,
নৃ বাংলাদেশ পরিব্রাজক

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গত বছরে প্রায় ৮০ রকমের দেশি পণ্য কেনাকাটা : ইফফাত শারমিন
উই

গত বছরে প্রায় ৮০ রকমের দেশি পণ্য কেনাকাটা : ইফফাত শারমিন

দইওয়ালার ভিন্নধর্মী আয়োজন ‘কাস্টমার মিটআপ’
উই

দইওয়ালার ভিন্নধর্মী আয়োজন ‘কাস্টমার মিটআপ’

পার্সোনাল ব্র্যান্ডিং করে একদিনে চার লাখ টাকা বিক্রি
উই

পার্সোনাল ব্র্যান্ডিং করে একদিনে চার লাখ টাকা বিক্রি

জিআই পণ্য হচ্ছে নাটোরের কাচা গোল্লা
উই

জিআই পণ্য হচ্ছে নাটোরের কাচা গোল্লা

হোমমেইড ফুড ও ট্যুরিজম
উই

হোমমেইড ফুড ও ট্যুরিজম

কারুজের ধানমন্ডি আউটলেট: স্থানীয় শিল্পকলা এবং টেকসই জীবনযাপনের একটি মাইলফলক
উই

কারুজের ধানমন্ডি আউটলেট: স্থানীয় শিল্পকলা এবং টেকসই জীবনযাপনের একটি মাইলফলক

Load More

ট্রেন্ডিং টপিক

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
অর্থ ও বাণিজ্য

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

পেছনে থাকছে আলাদা OLED স্ক্রিন, সঙ্গে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা!
পাঁচমিশালি

অনার ৭০০ প্রোতে ১.৭২ ইঞ্চির ব্যাক স্ক্রিন ও ২০০MP ক্যামেরা, আসছে ১২,০০০mAh ব্যাটারির ফোনও

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
অর্থ ও বাণিজ্য

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী...

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 December 2020

জামদানি শালের গল্প

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix