Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২০ এর জনপ্রিয় পাঁচ এয়ারবাডস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 1 January 2021
এয়ারবাডস নিয়ে অ্যাপলের নতুন চমক
Share on FacebookShare on Twitter

সহজে বহনযোগ্য আর দামে সস্তা হওয়ায় দিন দিন এয়ারফোনের চাহিদা বেড়েই চলেছে। গান শুনতে কিংবা কথা বলতে এর কোনো বিকল্প নেই। ফোনে কথা বলার সময় দীর্ঘক্ষণ হাতে ধরে থেকে হাত ব্যথা কিংবা কান গরম করার যুগ চলে গেছে অনেক আগেই। আর এই কাজগুলো সহজ থেকে সহজতর হতে বিভিন্ন কোম্পানি দিন দিন নতুন নতুন সব এয়ারফোন আনছেন বাজারে।

এই ধারাবাহিকতা থেকে নেই এই মহামারিকালেও। মাত্র দু’বছর আগেও যেখানে কেবল মাত্র অ্যাপল-এরই এয়ারপডস বাজারে সীমাবদ্ধ ছিল। এখন সেই জায়গায় রিয়েলমি, অপ্পো, এমআই, জেবিএল, নয়েজ, বোট, বল্ট, জেভিসি-র মতো কোম্পানিগুলো প্রতি মাসেই প্রায় নিয়ম করে একের পর এক এয়ারবাডস নিয়ে হাজির হচ্ছে। আর চাহিদা এবং জনপ্রিয়তা থাকায় কোম্পানিগুলো নতুন পণ্যে আরো বেশি পরিমাণে উৎসাহিত হচ্ছে।

চলুন এ বছরের তেমনই কিছু জনপ্রিয় এয়ারফোনগুলোর সম্পর্কে জেনে নেয়া যাক- 

ওয়ানপ্লাস বাডস
এই তালিকায় শুরুতেই আছে প্রিমিয়াম সেগমেন্টের ওয়ানপ্লাস বাডস। স্মার্টটিভি থেকে শুরু করে স্মার্টফোন – সবকিছু আগেই নিয়ে হাজির হয়েছিল চীনা সংস্থা ওয়ানপ্লাস। চলতি বছরেই ওয়ানপ্লাস বাডস লঞ্চ করে। এক বার চার্জেই ৩০ ঘণ্টা অবধি চলতে পারে এটি। ফাস্ট চার্জিংয়ে সক্ষম এই ইয়ারবাডস ১০ মিনিটের চার্জে ১০ ঘণ্টা টানা ব্যবহার করা যেতে পারে। নয়েজ ক্যান্সেলেশনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচারের এই ওয়ানপ্লাস বাডসে তিনটি মাইক্রোফোন রয়েছে। এছাড়াও ব্যবহারকারীরা এর সাহায্যে ৩ডি স্টিডিওর মজাও উপভোগ করতে পারেন।

অপো ইনকো ডব্লিউ৫১
এরপর জনপ্রিয়তার শীর্ষে থাকা অপো ইনকো ডব্লিউ ৫১ এয়ারবাডসটি। এর ফিচার্সের দিক থেকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন, উইয়্যারিং ডিটেকশন, ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স-সহ একাধিক ফিচার্স। একবার চার্জ দিয়েই চমৎকার এই এয়ারবাডস ২৪ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। অন্য দিকে আবার অপোর এই এয়ারবাডসে ১০ মিনিট চার্জ দিলে ৯ ঘণ্টা অবধি মিউজিক শুনতে পারবেন ইউজারেরা। এই ডিভাইসের সঙ্গে এক বছরের ম্যানুফ্যাকচারিং বিনামূল্যেই অফার করছে কোম্পানি।

রিয়েলমি বাডস এয়ার প্রো
স্মার্টফোনের সঙ্গেই ব্যাপক হারে বিক্রি হচ্ছে রিয়েলমি এয়ারবাডস। ডুয়াল মাইক এবং নয়েজ ক্যান্সেলেশনের মতো অত্যধুনিক ফিচারের এই চমৎকার এয়ারবাডসে একবার চার্জেই ২৫ ঘন্টা অবধি চলতে পারে। অন্য দিকে আবার ১০ মিনিট চার্জ দিলে এই রিয়েলমি বাডস এয়ার প্রো তিন ঘণ্টা লাগাতার ব্যবহার করা যেতে পারে।

নয়েজ শটস এক্স৫ প্রো 
নয়েজ শটস এক্স৫ প্রো এয়ারবাডস এ বছরে বেশ জনপ্রিয় হয়েছে। তবে বিভিন্ন এয়ারবাডসের মধ্যে বেশি নজর কেড়েছে নয়েজ শটস এক্স৫ প্রো। কোম্পানির তরফে দাবি করা হচ্ছে, এই নয়েজ ইয়ারবাডসের সাউন্ড কোয়ালিটি এই মুহূর্তে মার্কেটের সেরা। তার সঙ্গেই আবার যোগ হয়েছে নয়েজ শটস এক্স৫ প্রো-র চমৎকার ব্যাটারি ব্যাকআপ। একবার চার্জ দিলেই ১৫০ ঘন্টা অবধি টানা ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। টাইপ সি চার্জিং পোর্টের এই ডিভাইসে ওয়াটার রেজিস্ট্যান্স-সহ আরো তাক লাগানো বেশ কিছু ফিচার্স রয়েছে।

জেবিএল সি১০০
জেবিএল মানেই সাউন্ড কোয়ালিটির দিক থেকে চোখ বুঁজে ভরসা করা যেতে পারে। এই এয়ারবাডসেও চমৎকার কিছু ফিচার্স রয়েছে। অ্যাডভান্স স্টিডিও কলিং এবং অটো সিঙ্ক ফিচারের এই দুর্ধর্ষ এয়ারবাডসে আরো একাধিক নজরকাড়া ফিচার্স রয়েছে। জেবিএল সি১০০ এয়ারবাডসে একবার চার্জ দিলেই ১৭ ঘণ্টারও বেশি সময় ব্যবহার করা যেতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেলিকম স্থাপনায় অগ্রাধিকার জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের আহ্বান
টেলিকম

টেলিকম স্থাপনায় অগ্রাধিকার জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের আহ্বান

এবার স্মার্টফোন নিয়ে আসছে টিকটক
নির্বাচিত

করোনায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে টিকটক

নতুন নকিয়া ফোন এক চার্জে চলবে ১৩ দিন
নির্বাচিত

নতুন নকিয়া ফোন এক চার্জে চলবে ১৩ দিন

ওয়াই-ফাইয়ের গতি বাড়াবেন যেভাবে
নির্বাচিত

ওয়াই-ফাইয়ের গতি বাড়াবেন যেভাবে

অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ
নির্বাচিত

অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ

ফিচার ফোনে অ্যান্ড্রয়েড ১২, থাকছে সেলফি ক্যামেরাসহ টাচস্ক্রিন ডিসপ্লে
নির্বাচিত

ফিচার ফোনে অ্যান্ড্রয়েড ১২, থাকছে সেলফি ক্যামেরাসহ টাচস্ক্রিন ডিসপ্লে

Load More

ট্রেন্ডিং টপিক

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু
প্রযুক্তি বাজার

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
প্রযুক্তি সংবাদ

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই
প্রযুক্তি বাজার

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ
প্রযুক্তি সংবাদ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন
প্রযুক্তি সংবাদ

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন

প্রথম আলোর ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ পাতার জন্য উপযোগী...

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 January 2021

২০২০ এর জনপ্রিয় পাঁচ এয়ারবাডস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix