Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 3 June 2026
অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ
Share on FacebookShare on Twitter

বাজারে সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ এনেছে ডেল। নতুন মডেলটির নাম ডেল এক্সপিএস ১৩। গত রোববার কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে এ ল্যাপটপের পর্দা উন্মোচন করে। অ্যাপলের ম্যাকবুক নিওর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করতে ডিভাইসটি বাজারে ছাড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

ডেল জানায়, কোম্পানির মূল লক্ষ্য সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ডিভাইস দিয়ে শিক্ষার্থী ও তরুণ চাকরিজীবীদের নিজেদের দিকে আকৃষ্ট করা। বিশ্ববাজারে বর্তমানে ল্যাপটপের চাহিদা দিন দিন বাড়ছে। তরুণ প্রজন্মের কাছে হালকা ও শক্তিশালী ল্যাপটপের কদর অনেক বেশি। এ সুযোগকেই কাজে লাগাতে চায় ডেল।

নতুন ডেল এক্সপিএস ১৩ ল্যাপটপটির বাজারদর নির্ধারণ করা হয়েছে ৬৯৯ ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ৮৫ হাজার টাকার বেশি। তবে ১৬ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীরা ল্যাপটপটি ১০০ ডলার কমে কিনতে পারবেন।

এদিকে গত মার্চে অ্যাপলের সাশ্রয়ী ম্যাকবুক নিও লাইনআপ বাজারে আসে। ল্যাপটপটির দাম শুরু ৫৯৯ ডলার থেকে। কম দামি উইন্ডোজ ডিভাইস ও গুগলের ক্রোমবুকের বাজার দখল করতেই অ্যাপল ওই ল্যাপটপ আনে। অ্যাপলের কম দামি ল্যাপটপের কারণে কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের মুনাফা এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়।

ল্যাপটপ বাজারের এ তীব্র প্রতিযোগিতা শেষ পর্যন্ত সাধারণ ক্রেতা ও শিক্ষার্থীদের জন্যই বড় লাভ বয়ে আনবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

ডেলের এক্সপিএস সিরিজটি সবসময়ই প্রিমিয়াম ডিজাইন ও শক্তিশালী বিল্ড কোয়ালিটির জন্য পরিচিত। সাধারণত এ সিরিজের ল্যাপটপগুলোর দাম বেশ চড়া থাকে। কিন্তু এবার ডেল সে চড়া দামের বৃত্ত থেকে বের হয়ে এসেছে।

অ্যাসাইনমেন্ট তৈরি, প্রেজেন্টেশন দেয়া, কোডিং করা কিংবা হালকা ভিডিও এডিটিংসহ অনেক ধরনের কাজের জন্যই নতুন ডিভাইসটি বেশ উপযোগী বলে দাবি কোম্পানিটির।

বাজার বিশ্লেষকদের মতে, অনেক শিক্ষার্থী বা তরুণ পেশাজীবী ম্যাক ওএসের তুলনায় উইন্ডোজ ব্যবহারে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ উইন্ডোজের সফটওয়্যার ইকোসিস্টেম অনেক বেশি উন্মুক্ত। সেসব ক্রেতার জন্য ৫৯৯ বা ৬৯৯ ডলারে ডেল এক্সপিএস ১৩-এর মতো প্রিমিয়াম ল্যাপটপ পাওয়া একটি বড় সুযোগ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

জ্যাক ডরসিকেই টুইটার প্রধান চান ইলন মাস্ক
নির্বাচিত

জ্যাক ডরসিকেই টুইটার প্রধান চান ইলন মাস্ক

ব্যাটারিতে ব্যাকআপ মিলবে ৫ দিন
কিভাবে করবেন

দীর্ঘ সময় স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার উপায়

নতুন মোটরসাইকেল আনছে হোন্ডা
অটোমোবাইল

নতুন মোটরসাইকেল আনছে হোন্ডা

তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং জোরদারে বেসিসের ইফতার
নির্বাচিত

তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং জোরদারে বেসিসের ইফতার

শাওমি
নির্বাচিত

শাওমির সেরা অংশীদারের পুরস্কার পেল ডিএক্স গ্রুপ

নির্বাচিত

ক্রোম ব্রাউজার আপডেটের পরামর্শ গুগলের

Load More

ট্রেন্ডিং টপিক

আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 June 2026

অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ

Techzoom.TV |
TechzoomTV