Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে গাড়ি বানাবে হুন্দাই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 5 January 2021
বাংলাদেশে গাড়ি বানাবে হুন্দাই
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে গাড়ি তৈরির সম্ভাবনাময় বাজারে যোগ হচ্ছে কোরিয়ার বিখ্যাত অটোমোবাইল ব্র্যান্ড ‘হুন্দাই’য়ের নাম। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে কারখানা স্থাপনে ছয় একর জমি নিচ্ছে প্রতিষ্ঠানটি। সেখানে আগামী দুই সপ্তাহের মধ্যে কারখানা নির্মাণের কাজ শুরু হবে। নির্মাণকাজ শেষ করে এ বছরের মাঝামাঝিতে প্রথম ধাপে গাড়ি সংযোজন এবং পরবর্তী সময়ে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা আছে। এ নিয়ে আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে।

এর আগে জাপানের মিত্সুবিশি করপোরেশনের কারিগরি সহায়তায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ সরকারের চাহিদা অনুযায়ী গাড়ি উৎপাদন শুরু করে। ২০১৫ সালে দেশে প্রথমবারের মতো সেডান কার বা ব্যক্তিগত গাড়ি সংযোজনের ঘোষণা দেয় চট্টগ্রামের পিএইচপি গ্রুপ। দুই বছর পর তারা গাড়ি বাজারজাত শুরু করে। এবার ‘হুন্দাই’ ব্র্যান্ডের ব্যক্তিগত গাড়ি তৈরি করতে যাচ্ছে ফেয়ার টেকনোলজি লিমিটেড। তারাই দেশে প্রথমবারের মতো হাইটেক পার্কের মধ্যে গাড়ি তৈরি করতে যাচ্ছে। হাইটেক পার্কে কারখানা হওয়ায় বেশ কিছু কর ছাড় পাবে প্রতিষ্ঠানটি। ফলে তুলনামূলক কম মূল্যে ব্যক্তিগত ‘হুন্দাই’ গাড়ি পেতে পারেন ক্রেতারা।

জানা গেছে, বাংলাদেশের অটোমোবাইল গ্রাহকদের সম্পূর্ণ নতুন গাড়ি এবং মানসম্পন্ন বিক্রয়োত্তর সেবা দিতে হুন্দাই মোটর করপোরেশনের অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে গত জুলাইয়ে নিযুক্ত হয় ফেয়ার গ্রুপের মোটরগাড়িভিত্তিক অঙ্গপ্রতিষ্ঠান ফেয়ার টেকনোলজি লিমিটেড। তখন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, ‘মোটরগাড়ি শিল্পে হুন্দাইয়ের সঙ্গে আমাদের নতুন যাত্রা ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। অটোমোবাইল শিল্পে প্রযুক্তি হস্তান্তর, মানবসম্পদ বিকাশ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। শিগগিরই আমরা হুন্দাইয়ের প্রত্যক্ষ সহযোগিতা এবং সরকারের প্রয়োজনীয় নীতি সহায়তায় উৎপাদনভিত্তিক কারখানা স্থাপন করব।’

জানতে চাইলে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম গতকাল সোমবার  বলেন, “কালিয়াকৈরে ৩৫৫ একর জমিতে স্থাপিত ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’ দেশের প্রথম ও বৃহত্তম হাইটেক পার্ক; যেখানে বর্তমানে ৪২টি কম্পানিকে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে হুন্দাইয়ের স্থানীয় পরিবেশক ফেয়ার টেকনোলজি লিমিটেড গাড়ির কারখানা স্থাপনে জায়গা নিচ্ছে। আজ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে। তারা আমাদের বলেছে, তারা কারখানা স্থাপনের জন্য প্রস্তুত। আগামী সপ্তাহখানেকের মধ্যে তারা কাজ শুরু করবে। এ জন্য লে-আউট, ডিজাইনও তারা পাঠিয়ে দিয়েছে।”

সূত্র জানায়, ফেয়ার গ্রুপ বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আগেই তিন একর জমি নিয়েছিল। সেখানে ল্যাপটপসহ ডিজিটাল ডিভাইস উৎপাদনের পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির। এখন মোটরগাড়ি কারখানা স্থাপনের জন্য পৃথক ছয় একর জমি নিচ্ছে তারা। তারা এখন একতলা কারখানা করবে। এটি নির্মাণ শেষে তারা গাড়ি সংযোজন শুরু করবে।

আজ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক, দক্ষিণ কোরিয়ার (রিপাবলিক অব কোরিয়া) রাষ্ট্রদূত লি জ্যাং কুয়েনসহ ফেয়ার গ্রুপ ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

হাইটেক পার্ক সূত্র জানায়, বঙ্গবন্ধু হাইটেক সিটিতে এরই মধ্যে ১৪টি কম্পানি উৎপাদন শুরু করেছে। কম্পানিগুলো এই পার্কে মোবাইল ফোন সংযোজন ও উৎপাদন, অপটিক্যাল কেবল, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা-সেন্টারসহ উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করছে। দেশের বিভিন্ন পার্কে এ পর্যন্ত ৩২৭ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং প্রায় ১৩ হাজার জনের কর্মসংস্থান হয়েছে।

ফেয়ার গ্রুপ দেশে স্যামসাং স্মার্টফোন এবং কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্য উৎপাদন করছে। এবার হুন্দাইয়ের সঙ্গে গাড়ির ব্যবসায়ও আটঘাট বেঁধে নামছে প্রতিষ্ঠানটি। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় কোরিয়ান অটোমোবাইল ব্র্যান্ড হুন্দাই তার অত্যাধুনিক ডিজাইন, উন্নত প্রযুক্তি, দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি, অভিজাত সুযোগ-সুবিধার জন্য জনপ্রিয়তা অর্জন করেছে। ফেয়ার টেকনোলজি হুন্দাইয়ের সহযোগিতায় বাংলাদেশি অটোমোবাইল গ্রাহকদের ‘মডার্ন প্রিমিয়াম’ গাড়ির অভিজ্ঞতা দেবে।

হাইটেক পার্কে বিনিয়োগ করলে শিল্পপ্রতিষ্ঠানকে একগুচ্ছ কর ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মূলধনী যন্ত্রপাতি, নির্মাণসামগ্রী থেকে শুরু করে গাড়ি আমদানি করলেও শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে। অবশ্য এ জন্য কমপক্ষে এক কোটি ডলার বা প্রায় ৮০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন
নির্বাচিত

মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের স্মার্টফোনের বাজার বেড়েছে ৩%

একাধিক পাসওয়ার্ড মনে রাখার উপায়
নির্বাচিত

পাসওয়ার্ড সুরক্ষায়ও উদাসীন সরকারি অনেক কর্মকর্তা

২০২০ : টিকে থাকাই অগ্রাধিকার পাবে : হুয়াওয়ে
নির্বাচিত

ট্রাম্প প্রশাসন থেকে হুয়াওয়েকে বাঁচাতে সব পদক্ষেপ নেবে চীন

ভিভো ওয়াই২০ ২০২১ রিভিউ 
নির্বাচিত

ভিভো ওয়াই২০ ২০২১ রিভিউ 

যেকোনও মোবাইল বদলে নিন মটোরোলা স্মার্টফোন
নির্বাচিত

যেকোনও মোবাইল বদলে নিন মটোরোলা স্মার্টফোন

মাসিক খরচ ছাড়াই অবিকল মানুষের মতো এআই ভিডিও!
নির্বাচিত

মাসিক খরচ ছাড়াই অবিকল মানুষের মতো এআই ভিডিও!

Load More

ট্রেন্ডিং টপিক

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন

হ্যারি পটার ভক্তদের জন্য বিশেষভাবে তৈরি Realme 16...

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 January 2021

বাংলাদেশে গাড়ি বানাবে হুন্দাই

Techzoom.TV |
TechzoomTV