Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৬৪ মেগাপিক্সেল কোয়াডক্যাম ম্যাট্রিক্স ও উদ্ভাবনী ফিচার নিয়ে বাংলাদেশে রেনো৫

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১০ জানুয়ারি ২০২১
৬৪ মেগাপিক্সেল কোয়াডক্যাম ম্যাট্রিক্স ও উদ্ভাবনী ফিচার নিয়ে বাংলাদেশে রেনো৫
Share on FacebookShare on Twitter

গ্লোবাল স্মার্ট ডিভাইজ ব্র্যান্ড অপো ৯ জানুয়ারি ২০২১ তারিখে একটি চাকচিক্যপূর্ণ অনলাইন ইভেন্টের মধ্যে দিয়ে বাংলাদেশের বাজারে তাদের অপো নিয়ে এসেছে তাদের জনপ্রিয় রেনো সিরিজের – অপো রেনো৫ । ৩৫৯৯০ টাকা বাজারমূল্যের রেনো৫ এ ৬৪ মেগাপিক্সেলের কোয়াডক্যাম ম্যাট্রিক্সের সাথে থাকছে এআই মিক্সড পোর্টেট এবং ডুয়াল-ভিউ ভিডিও মোড । উদ্বোধনী অনুষ্ঠানে রেনো৫ এর প্রোডাক্ট অ্যাম্বাসাডর হিসেবে বিশিষ্ট মডেল ও অভিনেত্রী সাবিলা নূর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অপো বাংলাদেশ এইডি’র ব্র্যান্ড ম্যানেজার, উইদার এবং পাবলিক রিলেশন ও কমিউনিকেশন ম্যানেজার জোশিতা সানজানা রিজভান।

একটি চমৎকার ক্যামেরা অভিজ্ঞতার জন্য অপো রেনো৫-এ আছে ৬৪ মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা। এতে আরো আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, একটি ম্যাক্রো ক্যামেরা এবং একটি মনো লেন্স। এছাড়া এর ক্রিস্টাল ক্লিয়ার ৪৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় ব্যবহারকারীদের সেলফি তোলার অভিজ্ঞতা হবে আরো অনন্য। অপোর উন্নত এইচডিআর অ্যালগরিদম, এআই হাইলাইট ভিডিও সহ চমৎকার আল্ট্রা নাইট ভিডিও অ্যালগরিদম এবং এআই হাইলাইট ভিডিও নিজে থেকে উজ্জ্বলতা ও ডিটেইলসের ভিডিও করতে সাহায্য করবে। ফুল ডাইমেনশন ফিউশন (এফডিএফ) পোর্ট্রেট ভিডিও সিস্টেম এবং এআই হাইলাইট ভিডিও তরুণ প্রজন্মকে অধিক ডিটেইলসে ছবি এবং ভিডিও ধারণে সাহায্য করবে।

সম্পূর্ণ কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরে (ফ্যান্টাসি সিলভারের) রেনো৫ ফোনটি মাত্র ৭.৮মিমি এবং ওজনে মাত্র ১৭১ গ্রাম। রেনো৫ এর প্রাণবন্ত ও প্রিমিয়াম ডিজাইনে চকচকে পিছনের প্যানেলেটি দেখতে অনেকটা মিল্কিওয়ের মতো এবং এতে আলোর অসাধারণ প্রতিফলনে ব্যবহারকারীদের হাতে এনে দিবে সম্পূর্ণ ছায়াপথ।

রেনো৫-এ আছে ৫০ ওয়াট ফ্ল্যাশ চার্জ, যা ফোনটির ৪,৩১০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির ৮০ শতাংশ মাত্র ৩১ মিনিটে চার্জ করতে পারবে। রেনো৫ এর বিশাল ৬.৪-ইঞ্চি ৯০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লের স্ক্রিন-টু-বডি রেশিও ৯১.৭ শতাংশ। ৮ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট, ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজের এই ফোনটি প্রযুক্তিপ্রেমীদের দিবে চমৎকার স্মার্টফোন অভিজ্ঞতা। । ফোনটি অ্যান্ড্রয়েড ১১ উপর ভিত্তি করে কালারওএস ১১.১ এ চলে, যা স্মার্টফোনটি আর সহজে ব্যবহারে সাহায্য করবে।

এই অনুষ্ঠানে অপো বাংলাদেশ এইডি’র পাবলিক রিলেশন ও কমিউনিকেশন ম্যানেজার জোশিতা সানজানা রিজভান বলেন, “অপো’তে আমরা ‘টেকনোলজি ফর দ্য ম্যানকাইন্ড, কাইন্ডনেস ফর দ্য ওয়ার্ল্ডে’ বিশ্বাস করি এবং আমরা এই অনুপ্রেরণা থেকেই এই শিল্পে গুরুত্বপূর্ণ উদ্ভাবন নিয়ে আসছি। আমাদের অনন্য ইমেজিং ফিচারসমূহ ‘পিকচার লাইফ টুগেদারে’ সবাইকে উত্সাহিত করবে এবং স্মার্টফোন ফটোগ্রাফিকে সবার জন্যে আগের চেয়ে সহজ করে তুলছে।”

Tags: অপোঅপো রেনো৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছয় ক্যামেরার ফোন আনছে সনি
পাঁচমিশালি

ছয় ক্যামেরার ফোন আনছে সনি

বাংলাদেশে তৈরি ওয়ালটনের নতুন ৫ মডেলের ল্যাপটপ
পাঁচমিশালি

বাংলাদেশে তৈরি ওয়ালটনের নতুন ৫ মডেলের ল্যাপটপ

সাশ্রয়ী ‘ব্লকচেইন ফোন’ আনলো এইচটিসি
পাঁচমিশালি

সাশ্রয়ী ‘ব্লকচেইন ফোন’ আনলো এইচটিসি

সিইএস ২০২০: নজর কেড়েছে যেসব নতুন প্রযুক্তি পণ্য
পাঁচমিশালি

সিইএস ২০২০: নজর কেড়েছে যেসব নতুন প্রযুক্তি পণ্য

খুব সহজেই স্মার্টফোনেই জেনে নিন আপনি প্রেগন্যান্ট কিনা
পাঁচমিশালি

খুব সহজেই স্মার্টফোনেই জেনে নিন আপনি প্রেগন্যান্ট কিনা

অ্যামাজন সৃষ্টি করবে ১০ লাখ কর্মসংস্থান : জেফ বেজোস
পাঁচমিশালি

অ্যামাজন সৃষ্টি করবে ১০ লাখ কর্মসংস্থান : জেফ বেজোস

Load More

ট্রেন্ডিং টপিক

অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল
অর্থ ও বাণিজ্য

অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল

বাজেট স্মার্টফোনে নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

বাজেট স্মার্টফোনে নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল প্রিয়শপ
ই-কমার্স

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল প্রিয়শপ

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার
প্রযুক্তি সংবাদ

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা
নির্বাচিত

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা

ফেসবুকে আপনার বা আপনার সন্তানের একটি সাধারণ পারিবারিক...

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix