Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিলিয়ন ডলার কোম্পানির তালিকায় ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 18 January 2021
ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন

ওয়ালটন

Share on FacebookShare on Twitter

পুঁজিবাজারে সাম্প্রতিক উত্থানের কারণে দেশে বিলিয়ন ডলারের কোম্পানির সংখ্যা বাড়ছে। নতুন করে বিলিয়ন ডলারের কোম্পানির তালিকায় যুক্ত হয়েছে ইলেকট্রনিক অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ।

গত কয়েক মাস আগেও বাজারে বিলিয়ন ডলারের কোম্পানির সংখ্যা ছিল মাত্র পাঁচটি। ধারাবাহিক ঊর্ধ্বমুখীতার কারণে বাজার মূলধন বাড়ায় এখন বিলিয়ন ডলারের কোম্পানির তালিকায় যুক্ত হয়েছে আরও চার কোম্পানি। এর মধ্যে তৃতীয় স্থান দখল করেছে ওয়ালটন। ফলে পুঁজিবাজারে বিলিয়ন ডলারের কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়ালো নয়টিতে।

বিলিয়ন ডলারে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো, রবি আজিয়াটা, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তথ্য মতে, বাজার মূলধন বিবেচনায় বিলিয়ন ডলারের কোম্পানির তালিকার সবার শীর্ষে রয়েছে টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন। গত রোববার পর্যন্ত কোম্পানিটির লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৮৭ কোটি টাকায়।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নতুন যুক্ত হওয়া টেলিযোগাযোগ খাতের আরেকটি বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা। কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭১৮ কোটি টাকা।

বিলিয়ন ডলারের তালিকায় তৃতীয় স্থান দখল করে নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩৩ হাজার ৯৫২ কোটি টাকা।

চতুর্থ স্থানে রয়েছে তামাক খাতের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি)। কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৮৯ কোটি টাকা।

পঞ্চম স্থানে রয়েছে ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ২১ হাজার ১২৪ কোটি টাকা।
ষষ্ঠ স্থানে রয়েছে বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (ইউপিজিডিসিএল)। কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৫ হাজার ৮০৮ কোটি টাকা।

সপ্তম স্থানে রয়েছে ওষুধ খাতের আরেক কোম্পানি রেনাটা। এ কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ১১ হাজার ৩৭২ কোটি টাকা।
অষ্টম স্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি। কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৯ হাজার ৩৬৪ কোটি টাকা। আর নবম স্থানে রয়েছে ওষুধ খাতের আরেক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৮ হাজার ৮১৫ কোটি টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে সাম্প্রতিক উত্থানের কারণে শেয়ারের দাম বাড়ায় বিলিয়ন ডলারের কোম্পানির সংখ্যা বাড়ছে। একইভাবে কোম্পানিগুলোর শেয়ারের দাম কমে গেলে, তখন বাজার মূলধনও কমে যাবে। তবে ব্যবসায়িক ও আর্থিক অবস্থা যদি ধারাবাহিক প্রবৃদ্ধিতে থাকে সেক্ষেত্রেই পুঁজিবাজারের মন্দা পরিস্থিতিতে ওই কোম্পানিগুলোর শেয়ারের দাম স্থিতিশীল থাকে।

দীর্ঘমেয়াদে কোনো কোম্পানির পারফরম্যান্স যত ভালো, শেয়ারহোল্ডাররা তত বেশি রিটার্ন পান। ফলে বিনিয়োগকারীদের কাছে সে কোম্পানির শেয়ারের চাহিদা বেড়ে যায়। এভাবে কোম্পানির ভ্যালুয়েশন বেড়ে যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঢাকায় গিগাবাইটের ডিলার মিট, শুরু ‘ফাগুনের আগুন’ অফার
প্রযুক্তি সংবাদ

ঢাকায় গিগাবাইটের ডিলার মিট, শুরু ‘ফাগুনের আগুন’ অফার

বাইডেন-মাস্কের অর্ধেকেরও বেশি ফলোয়ার ভুয়া!
প্রযুক্তি সংবাদ

বাইডেন-মাস্কের অর্ধেকেরও বেশি ফলোয়ার ভুয়া!

বিশাল ব্যাটারি ব্যাকআপের সাথে এল পাওয়ারবিটস ৪
প্রযুক্তি সংবাদ

বিশাল ব্যাটারি ব্যাকআপের সাথে এল পাওয়ারবিটস ৪

আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা ট্রান্সফার করা যাবে সহজেই
নির্বাচিত

আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা ট্রান্সফার করা যাবে সহজেই

হারানো মুঠোফোনের নম্বর ফিরে পাওয়ার কৌশল
প্রযুক্তি সংবাদ

হারানো মুঠোফোনের নম্বর ফিরে পাওয়ার কৌশল

আসুসের গ্রাফিক্স কার্ডের সাথে ফ্রী কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার গেম
প্রযুক্তি সংবাদ

আসুসের গ্রাফিক্স কার্ডের সাথে ফ্রী কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার গেম

Load More

ট্রেন্ডিং টপিক

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে
নির্বাচিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি মোবাইল
নির্বাচিত

১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি মোবাইল

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম
প্রযুক্তি সংবাদ

অক্টোবরে দেশে সাশ্রয়ী ফোন উৎপাদন

বাংলাদেশের সৌন্দর্য এক ফ্রেমে, পুরস্কৃত ৮ ফটোগ্রাফার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের সৌন্দর্য এক ফ্রেমে, পুরস্কৃত ৮ ফটোগ্রাফার

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থ ও বাণিজ্য

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

চট্টগ্রামের আমদানিকারক নুরুল হুদার প্রতিষ্ঠানের নামে ১.০৩ কোটি...

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 January 2021

বিলিয়ন ডলার কোম্পানির তালিকায় ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV