Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নারী শিক্ষায় অবদান রাখছে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 3 September 2019
নারী শিক্ষায় অবদান রাখছে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

আজ মঙ্গলবার টিএন্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। এছাড়াও, স্কুলের মেয়েরা যেন ডিজিটাল পদ্ধতিতে পড়ালেখা করতে পারে সেজন্য স্কুল কর্তৃপক্ষকে ট্যাব প্রদান করেছে হুয়াওয়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত লি জিমিং এবং হুয়াওয়ে টেকনোলোজিস (বাংলাদেশ) লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ঝ্যাং ঝেংজুন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টিএন্ডটি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌসী খান এবং হুয়াওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হুয়াওয়ে শুধুমাত্র আইসিটি ইন্ডাষ্ট্রির একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানই নয়, বরং তারা সমাজের প্রতি একটি দায়িত্বশীল কোম্পানি। কোম্পানিটি নিজেদেরকে অনেকগুলো কার্যক্রমে নিয়োজিত করেছে এবং গুরুত্ব প্রদান করেছে চারটি বিষয়ের উপর। বিষয়গুলি হচ্ছে, ডিজিটাল বিভাজন দূরীকরণ, পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা, স্থিতিশীল ও নিরাপদ নেটওয়ার্ক অপারেশন্স ব্যবস্থাকে সমর্থন করা এবং স্থানীয় মানুষের জন্য কাজ করা এবং বাংলাদেশের স্কুলগামী মেয়েদের সহায়তা করার তাড়না থেকেই আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিগত দুই দশকে শিক্ষাখাতে বাংলাদেশের অর্জন অসামান্য। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর তথ্য অনুসারে, প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি করণে বাংলাদেশের উন্নয়নের হার ১১২ দশমিক ১ শতাংশ। ২০১৬ সালের তথ্যমতে বৃদ্ধি পাচ্ছে ছেলে ও মেয়েদের ভর্তির অনুপাতের হারও। এর ফলে প্রাথমিক এবং মাধ্যমিক উভয় শিক্ষাক্ষেত্রেই বাংলাদেশ লিঙ্গ সমতা অর্জন করতে সক্ষম হয়েছে। পারস্পরিক সহায়তায় বিশ্বাসী প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়ে লিঙ্গ বৈষম্য দূরীকরণের এই কার্যক্রমে সহযোগী হিসেবে বাংলাদেশের পাশে থাকতে চায় এবং এবং ওইসব মেয়েদের উৎসাহ প্রদান করতে চায়, যারা তাদের নিজেদের জীবন ও সমাজের উন্নয়নের লক্ষ্যে পড়াশুনা করছে।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি বলেন, “শিক্ষা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। দেশের প্রতিটি নাগরিকের কাছে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে আমাদের সরকার। বিশেষ করে নারী শিক্ষায় আমরা সবচেয়ে বেশি গুরুত্বারোপ করছি। কারণ আমরা বিশ্বাস করি, নারীদেরকে প্রতিটি স্তরে নিয়োজিত করা প্রয়োজন। বিশ্বের নেতৃস্থানীয় আইসিটি সল্যুশন প্রদানকারী হওয়া সত্বেও হুয়াওয়ে বাংলাদেশের শিক্ষা খাতের সহায়তায় এগিয়ে আসছে। আজ তারা টি এন্ড টি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ প্রদানে এগিয়ে এসেছে। নি:সন্দেহে এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশুনায় উৎসাহ যোগাবে। সত্যিকারভাবে, আমি হুয়াওয়ের এই প্রচেষ্টার প্রশংসা করছি।”

হুয়াওয়ে টেকনোলিজস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝ্যাং ঝেংজুন বলেন, “২০ বছর ধরে বাংলাদেশের সাথে বেড়ে উঠছে হুয়াওয়ে। এই সময়কালে আমাদের চোখে বাংলাদেশে দ্রুত উন্নতি পরীলক্ষিত হয়েছে। এখন বাংলাদেশের একটি ভিশন রয়েছে, যার লক্ষ্য ২০২১ সালের মধ্যে দেশকে ডিজিটালাইজড করা। পারস্পারিক সহায়তা বিশ্বাসী প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়ে এদেশের ভিশন ২০২১ যাত্রার সঙ্গী হতে চায় এবং নিজের জীবন ও সমাজের উন্নয়নের লক্ষ্যে পড়াশুনা করছে, এমন সব শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদান করতে চায়।”

লি জিমিং, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশে নিয়োজিত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ এবং চীন পরস্পর খুবই ভাল প্রতিবেশী এবং বন্ধু। বর্তমান অবস্থান এবং ভবিষ্যতের দিকে তাকালে আমরা দেখতে পাই যে, বাংলাদেশ-চীন এর মধ্যকার সম্পর্ককে আরো উন্নয়নের জন্য দুই দেশের মাঝে পারস্পরিক সহায়তা করার অভূতপূর্ব সুযোগ রয়েছে। হুয়াওয়ে আজ যে উদ্যোগ নিয়েছে তা শিক্ষার্থীদের তাদের পড়াশুনায় সহায়তার জন্য একটি ছোট্ট উদাহরণ হিসাবে কাজ করবে। আমি এই উদ্যোগ গ্রহণ করার জন্য হুয়াওয়েকে ধন্যবাদ জানাতে চাই এবং আশা করি নিকট ভবিষ্যতে আরো বেশি সংখ্যক চীনা প্রতিষ্ঠান এ ধরনের উদ্যোগ হাতে নিবে।”

হুয়াওয়ে বিগত ২০ বছরে স্থানীয়ভাবে তাদের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) পালন করে আসছে এবং বাংলাদেশের জনগণের জন্য প্রযুক্তিগত সুবিধা প্রদানের লক্ষ্যে তারা তাদের সহযোগীদের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। বিগত পাঁচ বছর, হুয়াওয়ে বাংলাদেশের তরুণদের মেধা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে তাদের গ্লোবাল ফ্ল্যাগশিপ সিএসআর প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার’ এর আয়োজন করে আসছে এবং নারীর ক্ষমতায়নের জন্য হুয়াওয়ে তাদের কিছু সহযোগীদের সাথে সম্মিলিতভাবে আইসিটি বাস পরিচালনা করছে। এছাড়াও হুয়াওয়ে নিয়মিতভাবে মানুষের মাঝে বিভিন্ন ত্রাণ বিতরণ কর্মসুচি পালন করছে এবং গ্রামীন জনপদের মানুষকে ডিজিটাল নেটওয়ার্ক এর আওতায় নিয়ে আসতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার ব্যবহার করবেন যেভাবে
নির্বাচিত

মেসেঞ্জারে আসছে নতুন ফিচার, দেখলেই চমকে উঠবেন

অ্যামাজন সৃষ্টি করবে ১০ লাখ কর্মসংস্থান : জেফ বেজোস
নির্বাচিত

জেফ বেজোস সম্পর্কে জেনে নিন অজানা কিছু তথ্য

অ্যাপে ভোটার নিবন্ধন ছাড়ালো ১১ লাখ
প্রযুক্তি সংবাদ

অ্যাপে ভোটার নিবন্ধন ছাড়ালো ১১ লাখ

‘টেনিস ও টেকনোলজি’র নিখুঁত সমন্বয় উইম্বলডন ২০২৩ এ
নির্বাচিত

‘টেনিস ও টেকনোলজি’র নিখুঁত সমন্বয় উইম্বলডন ২০২৩ এ

শিক্ষার্থীদের জন্য দরকারি ছয়টি ক্রোম এক্সটেনশন
নির্বাচিত

শিক্ষার্থীদের জন্য দরকারি ছয়টি ক্রোম এক্সটেনশন

৪ লাখ ৯৯ হাজার টাকায় কিনুন বাংলাদেশি প্রাইভেট কার
অটোমোবাইল

৪ লাখ ৯৯ হাজার টাকায় কিনুন বাংলাদেশি প্রাইভেট কার

Load More

ট্রেন্ডিং টপিক

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?
নির্বাচিত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ
নির্বাচিত

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মোবাইল ফোনসহ ১১ খাত এনবিআরের অনলাইন ভ্যাট রিটার্নের আওতায়

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

তরুণদের ফটোগ্রাফি, ভিজ্যুয়াল স্টোরিটেলিং ও শিল্পচর্চাকে উৎসাহিত করতে...

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 September 2019

নারী শিক্ষায় অবদান রাখছে হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix