Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উদ্যোগতার বিনিয়োগজনিত কর রেয়াতের সহজ হিসেব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 18 January 2021
উদ্যোগতার বিনিয়োগজনিত কর রেয়াতের সহজ হিসেব
Share on FacebookShare on Twitter

ব্যবসায় মুনাফা যখন বাড়তে থাকে তখন অনেক উদ্যোগতা মুনাফার একটি অংশ সঞ্চয়ের জন্য বিনিয়োগ করেন। আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ৪৪(৪)(খ) অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি খাতে করদাতার বিনিয়োগ বা চাঁদা থাকলে তিনি বিনিয়োগজনিত কর রেয়াত পাবেন। কর রেয়াত হচ্ছে প্রদেয় করের উপর ছাড়। অনুমোদিত খাতে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে ১৫% রেয়াত পাওয়া যায় এবং ১৫ লক্ষ টাকার উপরে হলে অনুমোদনযোগ্য অংকের উপর ১০% পর্যন্ত রেয়াত পাওয়া যায়।

করদাতার বিনিয়োগজনিত কর রেয়াত পরিগণনা করা হয় যেভাবে:

এক্ষেত্রে আমাদেরকে প্রথমে দুটো বিষয়ে লক্ষ্য রাখতে হবে। একটি হলে করদাতার মোট আয় আর অন্যটি হলো রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অংক।

মনে করি সায়মা একজন জামদানী শাড়ীর উদ্যোগতা। তিনি ২০২০-২১ কর বর্ষে ২০ লক্ষ টাকার শাড়ী বিক্রি করলেন। বিক্রিত পন্য ক্রয়ের খরচ, অনুমোদিত খরচ, অবচয় খরচ বাদ দিয়ে তার নীট আয় হলো ৮ লক্ষ টাকা। ঐ কর বর্ষে সায়মা ৫০ হাজার টাকা জীবন বীমা প্রিমিয়ামে এবং ১ লক্ষ টাকা সঞ্চয় পত্র ক্রয়ে বিনিয়োগ করলেন।
সায়মা যেহেতু নারী উদ্যোগতা তাই প্রথম ৩ লক্ষ ৫০ হাজার টাকার জন্য তার করের হার শূন্য।

পরবর্তী ১ লক্ষ টাকায় কর দিবেন ৫০০০ টাকা
পরবর্তী ৩ লক্ষ টাকার কর দিবেন ৩০০০০ টাকা
পরবর্তী ৫০ হাজার টাকায় কর দিবেন ৭৫০০টাকা
মোট কর দায় ৪২৫০০০ টাকা।

সায়মা সরকার কর্তৃক অনুমোদিত খাতে বিনিয়োগ করেছেন ১ লক্ষ ৫০ হাজার টাকা। এজন্য তিনি কর দায়ের পর বিনিয়োগজনিত রেয়াত বা ছাড় পাবেন।

বিনিয়োগ রেয়াত হিসেব করবেন যেভাবে :

প্রথমে কর রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অংক হিসেব করে বের করতে হবে। নীচের( ক), (খ) ও (গ) এর মধ্যে যে অংকটি সবচেয়ে কম হবে সেটি রেয়াতের জন্য অনুমোদিত অংক হিসেবে গণ্য হবে।

ক) রেয়াত পাওয়ার যোগ্য খাতে করদাতার প্রকৃত বিনিয়োগ/ চাঁদার পরিমান যা সায়মার ক্ষেত্রে ১ লক্ষ ৫০ হাজার টাকা

(খ) করযোগ্য মোট আয়ের [ ৮২ গ ধারার (২)উপধারায় বর্ণিত উৎস/ উৎসসমূহ হতে প্রাপ্ত আয় এবং কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত করহার প্রযোজ্য এমন আয় থাকলে তা ব্যতীত] ২৫% যা সায়মার ক্ষেত্রে ২ লক্ষ ।

(গ) ১ কোটি ৫০ লক্ষ

সবচেয়ে কম হলো (ক) প্রকৃত বিনিয়োগ। তাই ১ লক্ষ ৫০ হাজার টাকার উপরই তিনি কর রেয়াত পাবেন। অনেজের মনে প্রশ্ন আসতে পারে যদি সায়মা আরো বেশি বিনিয়োগ করে তখন সে কত টাকার রেয়াত পাবে? সাময়ার করযোগ্য আয় ৮ লক্ষ টাকা এবং এর ২৫% হলো ২ লক্ষ টাকা। তাই সায়মা যদি ৩ লক্ষ টাকা বিনিয়োগ করতো সেক্ষেত্রে ২ লক্ষ টাকার উপর সে রেয়াত পেতো। বাকী ১ লক্ষ টাকার উপর কোন রেয়াত পেতো না।

এখন সায়মা হিসেব করবেন ১ লক্ষ ৫০ হাজার টাকার উপর তিনি কত কর রেয়াত পাবেন। যেহেতু ১৫ লক্ষ টাকার কম বিনিয়োগ করেছেন তাই ১৫% রেয়াত বা ছাড় পাবেন। ২২ হাজার ৫০০ টাকা তিনি রেয়াত পাবেন।

সায়মার নীট আয়ের উপর কর ছিলো ৪২৫০০ টাকা। আর বিনিয়োগজনিত রেয়াত পেয়েছে ২২৫০ টাকা। তাই তার নীট প্রদেয় কর হবে ( ৪২৫০০ -২২৫০০) ২০ হাজার টাকা।

করদাতা নীম্নোক্ত খাতগুলোতে বিনিয়োগ করলে উপরে বর্নিত হারে রেয়াত পাবেন :
জীবন বীমা প্রিমিয়াম।
সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা
স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা।
কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিল চাঁদা।
সুপার এনুয়েশন ফান্ডে প্রদত্ত চাঁদা।
যে কোন তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনমন স্কীমে বার্ষিক সর্বোচ্চ ৬০,০০০/- টাকা বিনিয়োগ।
সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ
বাংলাদেশের ষ্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানীর শেয়ার, স্টক, মিউচ্যুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ।
বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রেজারী বন্ডে বিনিয়োগ।

উপরের লিখনীটি সকলের জ্ঞাতার্থে সাধারন তথ্যের হিসেবে লেখা হয়েছে। সুনির্দিষ্ট ভাবে আপনার আয়কর হিসেব করতে আইনজীবী বা পরামর্শকের পরামর্শ গ্রহণ করা শ্রেয়।

লেখক: ব্যারিস্টার রহিমা হক
প্রতিষ্ঠাতা, আইন সেবা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বীথির উদ্যোক্তা হওয়ার গল্প
উই

বীথির উদ্যোক্তা হওয়ার গল্প

টেকজুম প্রযুক্তি আড্ডায় অতিথি রাজীব আহমেদ ও নাসিমা আক্তার নিশা
উই

টেকজুম প্রযুক্তি আড্ডায় অতিথি রাজীব আহমেদ ও নাসিমা আক্তার নিশা

৫০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠনের সিদ্ধান্ত
উই

৫০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠনের সিদ্ধান্ত

বিবি রাসেলের ফ্যাশান শো ‘দ্য ম্যাজিকাল থ্রেডস অব বাংলাদেশ’ – এ মন্ত্রমুগ্ধ আম্মান
উই

বিবি রাসেলের ফ্যাশান শো ‘দ্য ম্যাজিকাল থ্রেডস অব বাংলাদেশ’ – এ মন্ত্রমুগ্ধ আম্মান

আজ শুরু হচ্ছে দুই দিনের উই সামিট
ই-কমার্স

আজ শুরু হচ্ছে দুই দিনের উই সামিট

জামদানি শিল্প এগিয়ে যাবে ই-কমার্সের হাত ধরে
উই

জামদানি শিল্প এগিয়ে যাবে ই-কমার্সের হাত ধরে

Load More

ট্রেন্ডিং টপিক

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 January 2021

উদ্যোগতার বিনিয়োগজনিত কর রেয়াতের সহজ হিসেব

Techzoom.TV |
TechzoomTV