Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শাওমি রেডমি নোট নাইন টিঃ এবারে মিড বাজেটে ৫জি ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৭ জানুয়ারি ২০২১
শাওমি রেডমি নোট নাইন টিঃ এবারে মিড বাজেটে ৫জি ফোন
Share on FacebookShare on Twitter

আমরা অনেক ব্র্যান্ডের ফোনই তো কিনে থাকি। কিন্তু, সবসময়ই চেষ্টা করি সেটা যেনো আমাদের বাজেটের মধ্যে থাকে। মানে, বাজেট অনুযায়ী পারফেক্ট একটি স্মার্টফোন। আমাদের বাজেটের কথা চিন্তা করে যদি সর্বপ্রথম কোনো মোবাইল ব্র্যান্ডের কথা মনে আসে সেটা অবশ্যই ‘শাওমি’। কারন, এই মোবাইল ব্র্যান্ড বাজেটের মধ্যে অসাধারন সব স্মার্টফোন বাজারে ছাড়ে। এ কারনেই এই মোবাইল ফোন ব্র্যান্ডটি আস্তে আস্তে জনপ্রিয়তা পায়। এর ফলে বর্তমানে এই ফোনটি অনেকের প্রিয় একটি মোবাইল ফোন ব্র্যান্ড। ‘শাওমি’ তাদের নতুন একটি ফোনের মডেল বের করে এই বছরের জানুয়ারী মাসের প্রথম দিকে। সেই স্মার্টফোনটির মডেলের নাম হচ্ছে ‘রেডমি নোট ৯টি’। এই স্মার্টফোনটিতে ‘শাওমি’ এনেছে অনেক পরিবর্তন। আজ ‘শাওমি’র এই স্মার্টফোন নিয়েই হবে কিছু কথা। এই স্মার্টফোনটির ভিতরে কি কি আছে এবং নতুন কি কি দেয়া হয়েছে, সেসব জানানোর চেষ্টা করবো আজ।

তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি, এই ফোনটির ব্যাপারে বিস্তারিত তথ্যঃ⤵

বডিঃ
‘শাওমি’র এই ফোনটির বডি ডিমেনশন হচ্ছে ১৬১.২×৭৭.৩×৯.১ মি.মি.। ফোনটির মোট ওজন ১৯৯ গ্রাম। ফোনটির ডিসপ্লেতে দেয়া হয়েছে ‘গরিলা গ্লাস ৫’। যেটা অনেক শক্তিশালী ধরনের একটি গ্লাস। পিছনে দেয়া হয়েছে প্লাস্টিকের লেয়ার। ফোনটির পিছনে গ্লাসের লেয়ার থাকলে ভালো হতো। যাই হোক, ফোনটিতে দেয়া হয়েছে ডুয়্যাল ন্যানো সিম স্লট। যেগুলোতে ন্যানো সিম ব্যাবহার করা যাবে।

ডিসপ্লেঃ
এই ফোনটির ডিসপ্লে হচ্ছে ৬.৫৩ ইঞ্চি। যেটা ‘আইপিএস এলসিডি’ সমৃদ্ধ। স্ক্রিন থেকে এর বডির রেশিও ৮৪.০%। ডিসপ্লের রেজুলেশন হচ্ছে ১০৮০×২৩৪০ পিক্সেলের (মাল্টিটাচ ৩৯৫ পিপিআই ডেনসিটি)। আর, গরিলা গ্লাসের প্রটেকশন তো থাকছেই।

প্লাটফর্মঃ
ফোনটির প্লাটফর্মে অপারেটিং সিস্টেমে রয়েছে ‘এন্ড্রোয়েড অএস ভার্সন ১০’ এবং ‘এমআইইউআই ভার্সন ১২’। ফোনটির প্রসেসরে রয়েছে ‘মিডিয়াটেক ডিমেনসিটি ৮০০ইউ’। যেটা, ৭ ন্যানোমিটারের ৫জি স্পিড সমৃদ্ধ শক্তিশালী একটি প্রসেসর। ফোনটির ‘সিপিইউ’তে রয়েছে ‘অক্ট্যা কোর’ এবং ‘জিপিইউ’তে রয়েছে ‘মেইল-জি৫৭’।

ক্যামেরাঃ
ব্যাকঃ ‘শাওমি’ তাদের এই ফোনটির পিছনে রেখেছে তিনটি ক্যামেরা। সেগুলো হচ্ছে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড, ২ মেগাঃ’র মেক্রো এবং ২ মেগাঃ’র ডেপথ সেন্সরের ক্যামেরা। এই ক্যামেরাগুলো দিয়ে রেকর্ড করা যাবে ৪কে রেজুলেশনের ভিডিও। আরও রয়েছে এলইডি ফ্ল্যাশ।

ফ্রন্টঃ ফোনটির সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। যেটি দিয়ে রেকর্ড করা যাবে ১০৮০’পি রেজুলেশনের ভিডিও। এই ক্যামেরা দিয়ে হাই রেজুলেশনের ছবিও তোলা যাবে।

মেমোরীঃ
‘শাওমি’ তাদের এই ফোনটি বাজারে ছেড়েছে দুইটি ভ্যারিয়্যান্টে। সেগুলো হচ্ছে ৪/৬৪ এবং ৪/১২৮ জিবি ভ্যারিয়্যান্ট। ফোনে দেয়া হয়েছে মেমোরি কার্ড স্লট। যেই স্লটে ২৫৬ জিবি’র উপর পর্যন্ত মেমোরি কার্ড ব্যাবহার করা যাবে।

নেটওয়ার্কঃ
‘শাওমি’ তাদের এই ফোনে দিয়েছে ৫জি নেটওয়ার্ক স্পিড রেঞ্জ। যেটা এই ফোনের বিরাট একটি পরিবর্তন। ফোনটির নেটওয়ার্ক টাইপ হচ্ছে ‘জিএসএম / এইচএসপিএ / এলটিই / ৫জি। নেটওয়ার্ক ২জি’তে রয়েছে ‘জিএসএম ৮৫০ / ৯০০ / ১৮০০ / ১৯০০ – সিম১ & সিম২। নেটওয়ার্ক ৩জি’তে রয়েছে ‘এইচএসডিপিএ ৮৫০ / ৯০০ / ১৭০০ (এডব্লিউএস) / ১৯০০ / ২১০০। নেটওয়ার্ক ৪জি’তে রয়েছে ‘এলটিই’। অবশেষে নেটওয়ার্ক ৫জি’তে রয়েছে ‘এসএ / এনএসএ / সাব৬’। আরও রয়েছে ‘জিপিআরএস’ এবং ‘এজ’।

সাউন্ডঃ
ফোনটির সাউন্ড সেগমেন্ট ছিলো ভালোই ক্লিয়ার। যেকোনো ধরনের মিউজিক এই ফোনের স্টেইরো স্পিকারে লাউড দিয়ে ভালোমতোই শুনতে পাওয়া যাচ্ছিলো। থাকছে ৩.৫ মি.মি.’র ইয়ারফোন জ্যাক।

ব্যাটারীঃ
ফোনটিতে দেয়া হয়েছে ৫০০০ এমএইচের ব্যাটারী। ফোনটির বক্সেই পাওয়া যাবে ১৮ওয়াটের ফাস্ট চার্জার।

ফিচারঃ
এই ফোনটির সিকিউরিটি সেন্সর হিসেবে দেয়া হয়েছে ‘ফিঙ্গারপ্রিন্ট’। যেটা ফোনের সাইডে, পাওয়ার বাটনে দেয়া হয়েছে। ফোনটিতে সেন্সর হিসেবে আরও রয়েছে ‘অ্যাকসেলেরোমিটার, জিওয়াইআরও, প্রক্সিমিটি এবং কম্পাস’।

যেসব পরিবর্তন রয়েছে এই ফোনেঃ
‘শাওমি’ তাদের এই ফোনে বড় যে পরিবর্তনটি এনেছে, সেটি হলো এর নেটওয়ার্ক স্পিড। এই ফোনে ৫জি নেটওয়ার্ক দেওয়াটাই ছিলো এই মডেলটির একটি পরিবর্তন।

দামঃ
বাংলাদেশে এই ফোনটির কোনো ভ্যারিয়্যান্ট এখনও আসেনি। তবে আশা করা যায় সামনের মাসে এই মডেলটি চলে আসবে। আমাদের দেশে ফোনটির ধারনাকৃত মূল্য হচ্ছে ১৯,৪০০ অথবা ২০,০০০ টাকা।

 

Tags: শাওমিশাওমি রেডমি নোট ৯টি

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি রেডমি নোট ১০ এস: মিড রেঞ্জের পারফেক্ট ফোন
নির্বাচিত

শাওমি রেডমি নোট ১০ এস: মিড রেঞ্জের পারফেক্ট ফোন

৫-জির চেয়ে ৮ হাজার গুণ বেশি গতি নিয়ে আসছে ৬-জি
নির্বাচিত

৫-জির চেয়ে ৮ হাজার গুণ বেশি গতি নিয়ে আসছে ৬-জি

ওয়ান প্লাসের নতুন ইয়ারবাড এক চার্জে চলবে ৩৮ ঘণ্টা
নির্বাচিত

ওয়ান প্লাসের নতুন ইয়ারবাড এক চার্জে চলবে ৩৮ ঘণ্টা

৫ টাকায় ৪০ কিলোমিটার চলবে এই বাইক!
অটোমোবাইল

৫ টাকায় ৪০ কিলোমিটার চলবে এই বাইক!

এপ্রিল-জুন প্রান্তিকে বিক্রি বেড়েছে ২২ শতাংশ
নির্বাচিত

এপ্রিল-জুন প্রান্তিকে বিক্রি বেড়েছে ২২ শতাংশ

জুমে ক্লাসের বদলে এলো অশ্লীল ভিডিও!
নির্বাচিত

জুমে ক্লাসের বদলে এলো অশ্লীল ভিডিও!

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?
প্রযুক্তি সংবাদ

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বর থেকে যেসব স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!
প্রযুক্তি সংবাদ

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রস্তুতি শুরু: ভিভো ও আইকো-র কোন কোন ফোনে আসছে বড় আপডেট?

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix